কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৫, ০২:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

সিনেমার কায়দায় মেয়েকে অপহরণ করলেন মা-বাবা

ভিডিও থেকে নেওয়া ছবি
ভিডিও থেকে নেওয়া ছবি

পরিবারের অমতে প্রেমিককে বিয়ে করেছিলেন তরুণী। কিন্তু বিয়ের চার মাস কাটতে না কাটতেই শ্বশুরবাড়ি থেকে আত্মীয়দের দিয়ে তাকে ‘অপহরণ’ করান মা-বাবা। আলোচিত এই ঘটনা ঘটেছে ভারতের তেলঙ্গানার মেদচাল-মালকাজগিরি জেলার কিসারায়। ইতোমধ্যে এ ঘটনার একটি সিসিটিভি ফুটেজ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

ভিডিওতে দেখা যায়, তরুণীর শ্বশুরবাড়ির সামনে একটি গাড়ি দাঁড়িয়ে আছে। তাকে কয়েকজন ব্যক্তি টেনেহিঁচড়ে বের করে আনছেন। তরুণীর শ্বশুরবাড়ির লোকজন বাধা দিতে চাইলে তাদের লাঠিপেটা করা হয়।

ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ওই তরুণীর নাম শ্বেতা এবং তার স্বামীর নাম প্রবীণ। পরিবারের আপত্তি সত্ত্বেও তারা প্রেম করে বিয়ে করেছেন। গেল মঙ্গলবার, শ্বেতার আত্মীয়রা প্রবীণের বাড়িতে হামলা চালান।

প্রবীণের অভিযোগ, তার পরিবারের সদস্যরা প্রতিরোধ করার চেষ্টা করলে তাদের লাঠিপেটা করার পাশাপাশি চোখে মরিচের গুঁড়া ছিটিয়ে দেওয়া হয়।

এরপর জোর করে শ্বেতাকে টেনে নিয়ে যান তার বাপের বাড়ির আত্মীয়রা। এই দুই পরিবার আগে থেকেই একে অন্যের আত্মীয়। শ্বেতার বাবা-মায়ের ধারণা প্রবীণের নির্দিষ্ট কোনো পেশা নেই, সে বেকার। তাই তারা মেয়েকে এভাবে জোর করে নিয়ে যান। এদিকে প্রবীণের বাবা পুলিশের কাছে অভিযোগ করেছেন, তার পুত্রবধূকে অপহরণ করে নিয়ে গেছেন তারই মা-বাবা। তিনি দ্রুত ঘটনার সুরাহা দাবি করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X