কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ অক্টোবর ২০২৫, ০৪:২৫ পিএম
অনলাইন সংস্করণ

বিমানবন্দরে ২ বিমানের সংঘর্ষ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিমানবন্দরে দুই বিমানের সংঘর্ষ হয়েছে। বুধবার রাতের ঘটনায় কোনো যাত্রী হতাহত না হলেও বড় ক্ষতির মুখে পড়ে বিমান দুটি। সংঘর্ষে একটি বিমানের ককপিটের জানালা ভেঙে গেছে, সামনের অংশ বা ‘নাক’ দুমড়ে গেছে। খবর সিবিসি নিউজের।

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির লা গুয়ারিদা বিমানবন্দরে দুর্ঘটনাটি ঘটে। দুটি বিমানই মার্কিন বিমান পরিষেবা সংস্থা ডেল্টা এয়ারলাইন্সের।

জানা গেছে, নর্থ ক্যারোলাইনা অঙ্গরাজ্যের শার্লট শহর থেকে ৫৭ জন যাত্রী নিয়ে ডেল্টা এয়ালাইন্সের ৫১৫৫ নম্বর ফ্লাইটটি লা গুয়ারিদা বিমানবন্দরে অবতরণ করে। একই সময় ২৮ জন যাত্রী নিয়ে বিমানবন্দর থেকে ভার্জিনিয়া অঙ্গরাজ্যের রাওনোক শহরের উদ্দেশে উড্ডয়নের প্রস্তুতি শুরু করেছিল ডেল্টা এয়ারলাইন্সের ৫০৪৭ নম্বর ফ্লাইটটি।

তখন রানওয়েতে থাকা ৫০৪৭ নম্বর ফ্লাইটটিতে ধাক্কা দেয় অবতরণ করা বিমানটি। ফলে একজন ক্রু আহত হন এবং আর একজন অ্যাটেনডেন্টের ঘাড়ে চোট লাগে। আহত ক্রুকে হাসপাতালে পাঠানো হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, তারা অবস্থা গুরুতর নয়। প্রাথমিক চিকিৎসা দিলে তারা সুস্থ বোধ করছেন।

কর্তৃপক্ষ জানায়, বিমনের সংঘর্ষের ঘটনায় কার গাফিলতি তা খুঁজে বের করতে তদন্ত হচ্ছে। প্রতিবেদন হাতে পেলে সে অনুযায়ী সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে।

কালবেলা/এএএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

দুপুর ১টার মধ্যে দেশের যেসব অঞ্চলে ভারি বৃষ্টি হতে পারে

এমপির নির্দেশে উন্মুক্ত হলো তিন বছর ধরে বন্ধ কালভার্ট, জলাবদ্ধতা থেকে মুক্তি ৩০০ পরিবারের

জামায়াত এমপি গাজী নজরুলের থেকে ৫৭ বছরের ছোট তার দ্বিতীয় স্ত্রী

ইরান যুদ্ধে যুক্তরাষ্ট্রের ব্যয় ৩৭.৫ বিলিয়ন ডলার

চাটখিলে সাংবাদিককে হুমকি, থানায় লিখিত অভিযোগ ভুক্তভোগীর

২১ দিনে জাবির মেডিকেল সেন্টার থেকে উধাও সাড়ে ১৯ হাজার ওষুধ

প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের

‘যার যা কিছু আছে, তাই নিয়ে নদীপাড়ে চলে আসেন, বাঁধ ভাঙছে’

প্রকল্পের অব্যয়িত প্রায় ৪২ লাখ টাকা সরকারি কোষাগারে ফেরত দিলেন ইউএনও

১০

ভারতে পাচারের সময় ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে ৬৫ কচ্ছপ জব্দ, সালদা নদীতে অবমুক্ত

১১

মহাকবি কায়কোবাদ স্মরণে নবাবগঞ্জে ‘আজান’ কবিতা আবৃত্তি প্রতিযোগিতা

১২

সারাদেশে খাল খননের নামে বালু-মাটি লুটপাট করা হচ্ছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

১৩

গোয়ালন্দে ওয়ে ব্রিজ স্কেলের গার্ডার ভেঙে বন্ধ ওজন কার্যক্রম, ভোগান্তিতে ট্রাকচালকরা

১৪

নড়াইল জেলা ‘আমরা জুলাই যোদ্ধা’র আহ্বায়ক জাকারিয়া, সদস্যসচিব সাগর

১৫

স্কুলে যাওয়ার পথে ১০ম শ্রেণির ছাত্রী অপহরণের অভিযোগ, থানায় মামলা

১৬

নিখোঁজের চারদিন পর বন্ধ ঘর থেকে ববি শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৭

শাবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধর, দুই ছাত্রদল নেতাকে বহিষ্কার

১৮

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

১৯

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

২০
X