কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৫, ০৫:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারত নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন মার্কিন বাণিজ্য প্রতিনিধি

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ইউক্রেন যুদ্ধ শুরু হলে রাশিয়াকে চাপে রাখতে নানা পদক্ষেপ নেয় পশ্চিমা বিশ্ব। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন জোট হস্তক্ষেপ করে রাশিয়ার তেল বাণিজ্যেও। কিন্তু ভারতসহ কয়েকটি দেশের সঙ্গে মস্কোর বাণিজ্য সম্পর্কের কারণে সেই প্রচেষ্টা পুরোপুরি সফল হয়নি। রাশিয়ার দুর্বলতার সুযোগে অনেকটা কম দামে ভারত তেল কিনে নিচ্ছে। জো বাইডেনের প্রশাসন এ ক্ষেত্রে তেমন বাধা না দিলেও ডোনাল্ড ট্রাম্প বেশ চটেছেন।

রাশিয়ার সাথে তেল বাণিজ্য অব্যাহত রাখার শাস্তি হিসেবে ২৫ শতাংশসহ ট্রাম্প প্রশাসন ভারতের উপর মোট ৫০ শতাংশ শুল্ক আরোপ করে। তখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মাথা নত না করার গর্জন করেছিলেন। কিন্তু মার্কিন বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রির দাবি করেছেন, ভারত ইতোমধ্যে রাশিয়ার তেল থেকে দূরে সরে যাচ্ছে।

শনিবার হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়, ভারত ও যুক্তরাষ্ট্রের বাণিজ্য আলোচনাও প্রায় ভেস্তে যেতে বসেছিল। তবে ফের দুই পক্ষই বাণিজ্য আলোচনা শুরু করেছে। এর পেছনের কারণ জানিয়েছেন জেমিসন গ্রি।

নিউইয়র্কের ইকোনমিক ক্লাবে জেমিসন বলেন, ভারতীয়রা বাস্তববাদী এবং আমি মনে করি তারা ইতোমধ্যে রাশিয়ার তেল থেকে দূরে সরে যাচ্ছে। ভারত একটি সার্বভৌম দেশ। তারা নিজেদের সিদ্ধান্ত নিজেরাই নিয়ন্ত্রণ করে। আমরা অন্য দেশের সঙ্গে তাদের সম্পর্ককে নিয়ন্ত্রণ করার চেষ্টা করছি না।

এদিকে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের শুল্ক যুদ্ধ পর্যবেক্ষণ করছে রাশিয়া। এক ভাষণে পুতিন বলেছিলেন, ভারত যদি আমাদের জ্বালানি সরবরাহ প্রত্যাখ্যান করে, তাহলে তাদের ক্ষতি হবে। আমাকে বিশ্বাস করুন, ভারতের মতো দেশের মানুষ অবশ্যই দেখবে যে তাদের রাজনৈতিক নেতৃত্ব কী সিদ্ধান্ত নিচ্ছে। তারা কারও সামনে মাথা নত করবে না, কোনো অপমান সহ্য করবে না।

ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে পুতিনকে অর্থনৈতিক সাহায্য করছে ভারত। তাই রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সংঘাত থামাতে এ বাণিজ্য বন্ধ করা উচিত।

প্রসঙ্গত, ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে সামরিক অভিযান শুরু করে রাশিয়া। এরপর পশ্চিমা নিষেধাজ্ঞার মুখে পড়ে মস্কো। এতে কমে যায় দেশটির জ্বালানি তেল সরবরাহ। এমন বাস্তবতায় ভারত রুশ জ্বালানি তেলের সবচেয়ে বড় ক্রেতা হয়ে ওঠে। কারণ, ভারতের পরিশোধনকারীরা মস্কো থেকে সস্তায় অপরিশোধিত জ্বালানি তেল কেনার সুবিধা পাচ্ছেন। দেশটির মোট চাহিদার ৪০ শতাংশই পূরণ হয় রাশিয়ার অপরিশোধিত জ্বালানি তেল থেকে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আঞ্চলিক নিরাপত্তা জোরদারে সহযোগিতা বাড়াতে সম্মত ইরান-পাকিস্তান

স্বর্ণপদক পেলেন জাবির অধ্যাপক ড. শামীম কায়সার

ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করল বাংলাদেশ ব্যাংক

নিজের অজান্তেই নামাজে যে ৫টি ভুল করেন অনেকেই

কুষ্টিয়ায় ৪০০ বোতল ফেনসিডিল গায়েব করল এসআই!

এবার জাতিসংঘের মহাসচিব পদে ফিফা সভাপতি! ট্রাম্পের ‘আনুগত্যের পুরস্কার’ পাচ্ছেন ইনফান্তিনো?

জামায়াত এমপির সেই ভিডিও নিয়ে ঢাবি শিক্ষিকা মোনামীর পোস্ট ভাইরাল

কঠিন বিপদের সময় দোয়া কবুল হয় যে আমলে

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

ভারতে বন্যায় ২৪ ঘণ্টায় ২১ জনের মৃত্যু

১০

প্রবাসীর সংসার ছেড়ে সাবেক প্রেমিকের সঙ্গে পালালেন মরিয়ম

১১

হবিগঞ্জে হত্যাচেষ্টার মামলায় ব্যারিস্টার সুমনের জামিন

১২

ফাইনালের হাফটাইম শোতে কত পারিশ্রমিক নিলেন শাকিরা?

১৩

এসএসসির ফল প্রকাশে বোর্ডের নতুন সিদ্ধান্ত

১৪

দেশের সব মাদ্রাসায় ফুটবল খেলা নিয়ে জরুরি নির্দেশনা

১৫

পরাজিত শক্তি আত্মসমর্পণ করলেও তাদের প্রেতাত্মারা সংগঠিত হওয়ার চেষ্টা করে: মঞ্জু

১৬

জামায়াত নেতার ‘নারী কেলেঙ্কারি’র ঘটনায় মোংলায় কুশপুত্তলিকা দাহ

১৭

'গডজিলা' খ্যাত অভিনেত্রী কেলি হটল সড়ক দুর্ঘটনায় নিহত

১৮

১৯ বছর পর বেতার যন্ত্রপাতি ফেরত পেলেন সাবেক এমপি লালু

১৯

নতুন ৬ শিশুসহ হাম-উপসর্গে মৃত্যু ছাড়াল ৮০০, আক্রান্তে শীর্ষে বাংলাদেশ

২০
X