শুক্রবার, ০৫ জুন ২০২৬, ২২ জ্যৈষ্ঠ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৫, ০৮:১৫ পিএম
আপডেট : ১০ অক্টোবর ২০২৫, ০৮:২১ পিএম
অনলাইন সংস্করণ

অযোধ্যায় ভয়ংকর বিস্ফোরণ, অভিযান চলছে

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের অযোধ্যার পুরা কলন্দর থানা এলাকার পাগলা ভারি গ্রামে একটি শক্তিশালী বিস্ফোরণ ঘটেছে। এতে একটি বাড়ি ধসে কমপক্ষে পাঁচজন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। কর্মকর্তারা জানিয়েছেন, বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। এখনো উদ্ধার অভিযান চলছে। খবর দ্য ইকোনমিক টাইমসের।

সার্কেল অফিসার (সিও) শৈলেন্দ্র সিং পিটিআইকে জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে এখনো বেশ কয়েকজন আটকা পড়েছে বলে আশঙ্কা করা হচ্ছে এবং উদ্ধার অভিযান চলছে। বিস্ফোরণে পাঁচজন মারা গেছেন, কয়েকজন আহত হয়েছেন এবং আটকে পড়াদের উদ্ধারের চেষ্টা চলছে। বিস্ফোরণের কারণ এখনো স্পষ্ট নয়।

ঘটনার তথ্য পেয়ে পুলিশ, দমকল বিভাগ এবং স্থানীয় প্রশাসনের দল ঘটনাস্থলে ছুটে যায়। তিনি বলেন, গ্রামে অনুসন্ধান অভিযান চালানো হচ্ছে।

উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ পরিষ্কারের জন্য খননকারী যন্ত্র ব্যবহার করছেন। সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে আশপাশের বাড়িগুলো খালি করা হয়েছে। উদ্ধারকাজ সহজতর করার জন্য কর্মকর্তারা বাসিন্দাদের দুর্ঘটনাস্থল থেকে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। ঊর্ধ্বতন পুলিশ ও প্রশাসনিক কর্মকর্তারা অভিযান তদারকি করছেন এবং বিস্ফোরণের কারণ নির্ণয়ের জন্য তদন্ত শুরু করেছেন।

অযোধ্যার এসএসপি গৌরব গ্রোভার জানিয়েছেন, বিস্ফোরণে যে বাড়িটি ভেঙে পড়েছে তার মালিক হলেন স্থানীয় বাসিন্দা পাপ্পু গুপ্ত। আমরা ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছি।

জেলা ম্যাজিস্ট্রেট নিখিল টিকারাম ফান্ডে অবশ্য বিস্ফোরণের কারণ সম্পর্কে কোনো মন্তব্য করেননি।

ফান্ডে বলেছেন, ফরেনসিক দল ঘটনাস্থলে পৌঁছে তদন্ত করছে। নিহতদের এখনো শনাক্ত করা যায়নি। তিনি আরও বলেন, এখনো পর্যন্ত আহতদের সম্পর্কে কোনো তথ্য নেই।

মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ এ ঘটনার খবর নিয়েছেন এবং প্রাণহানির জন্য গভীর সমবেদনা প্রকাশ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পদোন্নতিতে বৈষম্যের অভিযোগ তুলে সিআইডি প্রধানের পদত্যাগ

যুবদলের যোগাযোগ বিষয়ক সম্পাদক হলেন নির্যাতিত নেতা সাজিদ হাসান বাবু

মার্কিন নিষেধাজ্ঞার তথ্য পেয়ে চুক্তি ও ঋণপত্র বাতিল, ফেরত যাচ্ছে ‘এমটি মেমেই’

ছবি প্রকাশ করলেন রাশেদ খান / সরকার পতনের পর আ. লীগ নেতাদের সঙ্গে কয়েক ধাপে মিটিং হান্নান মাসউদের

বজ্রপাতে সারা দেশে প্রাণ গেল ১২ জনের

অবিলম্বে বিদ্যুৎ ও জ্বালানি তেলের দাম কমানোর দাবি এনসিপির

দাবি এমপি শওকতুলের / শ্রেষ্ঠ প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমান নোবেল পাওয়ার যোগ্য

আত্মসমর্পণ করে জামিন পেলেন অভিনেতা আলভীর মা

কোটি টাকার ইয়াবাসহ কোস্টগার্ডের হাতে ৪ জন আটক

২২ বলের ফিফটিতে দিলারার রেকর্ড

১০

বিশ্বকাপের আগে ব্যালন ডি’অর জয়ের তালিকায় এগিয়ে যারা

১১

‘জনগণ ভাবছে সরকার ভোট নয়, ইঞ্জিনিয়ারিংয়ে নির্বাচিত’

১২

নজরদারিতে আইভী রহমান, বাড়ির সামনে বসানো হলো সিসিটিভি

১৩

প্রশ্ন গোলাম পরওয়ারের / এখনই ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছে, ৫ বছরে কী হবে

১৪

গুজব ছড়ানোর অভিযোগে গ্রেপ্তার ২

১৫

সামরিক পরাজয়ের পর শত্রুরা গুপ্ত যুদ্ধে নেমেছে : মোজতবা খামেনি

১৬

২ দায়িত্ব একসঙ্গে পালনের নজির আছে, জানালেন পররাষ্ট্রমন্ত্রী

১৭

এক দলে দুই পতাকা! / ইরাকের জার্সিতে বিশ্বকাপ মাতাবেন ‘রাষ্ট্রহীন’ ৪ ফুটবলার!

১৮

চাঁপাইনবাবগঞ্জে বজ্রপাতে নারীসহ ৬ জনের মৃত্যু

১৯

স্ত্রীকে হত্যার পর রক্তাক্ত মরদেহ কাঁধে হাসপাতালে স্বামী

২০
X