কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৪ পিএম
আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৪:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ব্ল্যাকমেইল করছে প্রেমিকা, লাইভে এসে নদীতে ঝাঁপ

মহারাষ্ট্রে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন মনীশ নামে এই ব্যক্তি। ছবি : সংগৃহীত
মহারাষ্ট্রে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন মনীশ নামে এই ব্যক্তি। ছবি : সংগৃহীত

প্রেমিকা ব্ল্যাকমেইল করছে- ফেসবুক লাইভে এসে এমন অভিযোগ করার পর নদীতে ঝাঁপ দিয়েছেন এক ব্যক্তি।পরে তার লাশ উদ্ধার করা হয়েছে।

ভারতের মহারাষ্ট্র রাজ্যের নাগপুরে গত ১০ সেপ্টেম্বর এ ঘটনা ঘটে বলে এনডিটিভির প্রতিবেদনে জানানো হয়েছে।প্রতিবেদনে বলা হয়েছে, মনীশ নামের ওই ব্যক্তি তিন সন্তানের বাবা।

বুধবার (১৩ সেপ্টেম্বর) পুলিশ জানায়, লাইভে এসে মনীশ জানান- তার ১৯ বছর বয়সী কথিত বান্ধবীর নাম কাজল।ওই তরুণী ও তার পরিবারের সদস্যরা মনীশকে ব্ল্যাকমেইল করছেন। তার কাছে তারা ৫ লাখ রুপি দাবি করেছেন, না দিলে মনীশের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ দায়ের করবেন বলে হুমকি দিচ্ছেন। মনীশের দাবি, ওই তরুণীর সঙ্গে শারীরিক কোনো সম্পর্ক তার হয়নি।

এনডিটিভি জানায়, ওই তরুণী গত ৬ সেপ্টেম্বর তার বাড়ি থেকে পালিয়ে যান। এরপরই তার পরিবার অভিযোগ করে, তাদের মেয়ে মনীশের সঙ্গেই পালিয়েছেন।

ফেসবুক লাইভে মনীশ আরও বলেন, তার মৃত্যুর জন্য কাজল, তার পরিবার এবং একজন ফটোস্টুডিও কর্মী দায়ী। এরপরই নদীতে ঝাঁপ দেন।

মনীশের সেই ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। এ ঘটনায় ইতিমধ্যে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওই তরুণীকেও খোঁজা হচ্ছে বলে পুলিশ জানিয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১০

আবারও দেশে ভূমিকম্প

১১

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১২

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৩

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৪

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৫

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৬

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৭

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৮

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

১৯

এসএসসি বিরাশিয়ান বন্ধুদের উদ্যোগে ৮২টি বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

২০
X