কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ সেপ্টেম্বর ২০২৩, ১১:৪৬ পিএম
অনলাইন সংস্করণ

বিয়ের আগেই যৌতুকের টাকা নিয়ে লাপাত্তা বর

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিয়ের কথাবার্তা পাকা হয়েছে আগেই; তারিখ এবং দেনা-পাওনাও ঠিকঠাক। কনেপক্ষ নিমন্ত্রণ করাও শুরু করেছিল। নেওয়া হয় সব রকম প্রস্তুতি। কিন্তু এর মধ্যেই ঘটল বিপত্তি। যৌতুকের টাকা নিয়ে পালিয়ে গেলেন হবু বর। এ ঘটনায় হতবাক কনেপক্ষ। সম্প্রতি এমনই একটি ঘটনা ঘটেছে ভারতের পশ্চিমবঙ্গে।

ভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, রায়গঞ্জ থানার বাহিন গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা পিংকি খাতুনের সঙ্গে বিয়ে ঠিক হয় সোলেমান আলির। বিয়েতে যৌতুক বাবদ এক লাখ ৪০ হাজার রুপি নেন সোলেমান। চলতি মাসের ১০ তারিখ তাদের বিয়ে হওয়ার কথা ছিল। কিন্তু তার আগেই হবু বর টাকা নিয়ে অন্য রাজ্যে পালিয়েছেন।

পুলিশ জানিয়েছে, গত বুধবার এ নিয়ে গ্রামপ্রধান ও পঞ্চায়েত সদস্যদের উপস্থিতিতে সালিশি সভা বসে। সোলেমানের পরিবারের সদস্যরা জানান, তিন লাখ রুপি যৌতুক না দিলে এই বিয়ে হবে না। এরপর কনেপক্ষকে থানায় অভিযোগ দায়ের করতে বলা হয়।

সেদিন দুপুরেই হবু বর ও তার মাসহ ৯ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করেছে রায়গঞ্জ থানা পুলিশ।

এ বিষয়ে ভুক্তভোগী পিংকি খাতুনের মা গুলবাহার খাতুন বলেন, অনেক কষ্ট করে টাকা জোগাড় করেছিলাম। ছেলেপক্ষকে ছয় মাস আগে এক লাখ ৪০ হাজার টাকা দিয়েছি। কিন্তু বিয়ের তিন দিন আগে তারা বলছে, আরও এক লাখ ৬০ হাজার রুপি লাগবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

ভুল চিকিৎসায় শিশুর মৃত্যু : হাসপাতালের বিরুদ্ধে মামলা

প্রগতি ইন্স্যুরেন্সের ২৭% নগদ লভ্যাংশ এবং ৩% বোনাস শেয়ার ঘোষণা

খেলাফত মজলিসের আমিরকে নিয়ে সংসদে বক্তব্য, এক্সপাঞ্জ করলেন স্পিকার

রোনালদোদের গ্যালারিজুড়ে ‘মেসি, মেসি’ গর্জন!

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

১০

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

১১

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

১২

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

১৩

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

১৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

১৫

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

১৬

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১৭

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১৮

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১৯

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

২০
X