কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৫, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

বিমার ২৫ লাখ টাকা নিতে স্বামীকে ‘মৃত বানালেন’ স্ত্রী

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

বিমার টাকা নিতে রীতিমতো জীবিত স্বামীকে মৃত বানিয়ে ফেলেন এক নারী। ২০১২ সালে ২৫ লাখ টাকার বিমা করেছিলেন ওই নারীর স্বামী।

শর্ত ছিল স্বামীর মৃত্যুর পরে বিমা কোম্পানি সংশ্লিষ্ট নমিনিকে টাকা বুঝিয়ে দিবে। কিন্তু স্বামীর মৃত্যুর আগেই বিমার টাকা হাতিয়ে নিতে অভিনব এক ফন্দি আটেন ওই নারী।

স্বামীর মৃত্যুর ভুয়া সনদ দেখিয়ে বিমা কোম্পানির ব্যক্তিদের বোকা বানিয়ে তুলে নেন টাকা। পরে জানা যায়, আবেদনকারীর স্বামী দিব্যি বেঁচে আছেন। ঘটনাটি নিয়ে শোরগোল পড়তেই ওই দম্পতিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে ভারতের লখনৌতে। সন্দ্বীপ ওয়াদকুর নামে এক ব্যক্তি ওই দম্পতির বিরুদ্ধে থানায় অভিযোগ জানানোর পরই তদন্তে নামে পুলিশ। তদন্তে নেমে ওই দম্পতির কর্মকাণ্ডে পুলিশের চোখও রীতিমতো কপালে উঠে।

ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, রবি শঙ্কর নামে এক ব্যক্তি ২০১২ সালে ২৫ লাখ টাকার বিমা করেছিলেন। পরে ২০২৩ সালের ২১ এপ্রিল রবির স্ত্রী কেশরী কুমারী ওই বিমা কোম্পানির কাছে দাবি করেন, ৯ এপ্রিল তার স্বামীর মৃত্যু হয়েছে। তাই স্বামীর করা বিমার ২৫ লাখ টাকা চান তিনি।

এ জন্য প্রয়োজনীয় নথি হিসেবে রবির মৃত্যুর প্রশংসাপত্রও জমা দেন কেশরী। তথ্য যাচাইয়ের পর তার দাবি গৃহীত হয়। টাকাও চলে যায় আবেদনকারীর ব্যাংক অ্যাকাউন্টে। পরে অভ্যন্তরীণ এক তদন্তে জানা যায়, কেশরীর দাবি ছিল পুরোটাই মিথ্যা। তার স্বামী মৃত নয় বরং জীবতই রয়েছে।

কালবেলা/এএএম/এমএসকেএম
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জামালপুরে যাচ্ছেন এনসিপির শীর্ষ ৫ নেতা

নবনিযুক্ত নৌপ্রধানকে ভাইস অ্যাডমিরাল র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী

বন্ধ করা হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট

চট্টগ্রামের বন্যাদুর্গতদের পুনর্বাসনের উদ্যোগ জেলা পরিষদের

রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলার উদ্বোধনে পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমস

৩৭ ক্যাটাগরিতে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষে নিয়োগ, পদ ২৪৩

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল মালিক মারা গেছেন

ঢাকাসহ ১০ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে সতর্কতা

ট্রাম্পকে সংকট থেকে বের হতে ‘আরও ভালো পথ’ খুঁজতে বলল ইরান

কেমন থাকবে আজকের ঢাকার আবহাওয়া

১০

ঝুঁকি নিয়ে ভাসমান সেতু পারাপার, ভোগান্তিতে ৭ গ্রামের মানুষ

১১

নয়টি বাণিজ্যিক জাহাজের গতিপথ পরিবর্তন করল যুক্তরাষ্ট্র

১২

হরমুজ প্রণালির নিয়ন্ত্রণ নেওয়ার কোনো আগ্রহ যুক্তরাষ্ট্রের নেই: ট্রাম্প

১৩

যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের মধ্যে বেসামরিক পারমাণবিক সহযোগিতা চুক্তি

১৪

দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৬.৪৭ বিলিয়ন ডলার

১৫

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

১৬

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

১৭

টিভিতে আজ যত খেলা

১৮

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

১৯

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২০
X