কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৬ সেপ্টেম্বর ২০২৩, ১০:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মাস্কের সঙ্গে পরকীয়া প্রেম, স্ত্রীকে গুগল কর্মকর্তার ডিভোর্স

ইলন মাস্ক, ব্রিন ও শানাহান। ছবি : সংগৃহীত
ইলন মাস্ক, ব্রিন ও শানাহান। ছবি : সংগৃহীত

স্ত্রীকে ডিভোর্স দিয়েছেন গুগলের সহপ্রতিষ্ঠাতা সার্গেই ব্রিন। ধনকুবের এলন মাস্কের সঙ্গে স্ত্রী নিকোল শানাহানের অবৈধ সম্পর্কের অভিযোগ করে তিনি ডিভোর্স দিয়েছেন। পেজ সিক্সের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আদালতের নথি অনুসারে গত ২৬ মে তাদের বিচ্ছেদ হয়েছে। দাম্পত্য জীবনে তাদের চার বছরের এক কন্যাসন্তান রয়েছে। পরকীয়ার অভিযোগে তাদের মধ্যকার দূরত্ব সৃষ্টি হয়।

নথি অনুসারে ডিভোর্সের ব্যাপারে শানাহান কোনো আপত্তি করেননি। তবে তিনি আদালতের কাছে স্ত্রী হিসেবে তার পাওনা চেয়েছিলেন। এরপর তারা আইনজীবীর মাধ্যমে সম্পদের ভাগাভাগিসহ সব প্রক্রিয়া শেষ করেছেন।

বিজনেজ ইনসাইডারের তথ্যমতে, ২০১৫ সালে ব্রিন ও শানাহানের প্রথম সাক্ষাৎ হয়েছিল। এরপর ওই বছরই প্রথম স্ত্রী অ্যানি ওজসিকিকে ডিভোর্স দেন। ২০১৮ সালে তিনি শানাহানকে বিয়ে করেন। এরপর ২০২১ সালে তারা আলাদাভাবে বসবাস করতে শুরু করেন এবং ব্রিন ২০২২ সালে ডিভোর্সের জন্য আবেদন করেন।

নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, ধনকুবের ও বন্ধু এলন মাস্কের সাথে শানাহানের পরকীয়ার এক মাসের মধ্যে ব্রিন বিচ্ছেদের আবেদন করেন। যদিও পরকীয়ার ব্যাপারটি মাস্ক এবং শানাহান দুজনেই অস্বীকার করেছেন।

এ নিয়ে গত ২৫ মে ২০২২ তারিখে টুইটারে একটি পোস্ট দেন মাস্ক। সেখানে তিনি বলেন, গত রাতে আমি আর ব্রিন একটি পার্টিতে ছিলাম। শানাহানের সঙ্গে গত তিন বছরে আমার দুবার দেখা হয়েছে। এ সময়ে আশপাশে অনেক লোকজন ছিল। আমাদের মাঝে রোমান্টিক কিছু ছিল না।

পরকীয়ার বিষয়ে শানাহান বিষয়টিকে খুবই ঠুনকো অভিযোগ বলে দাবি করেন। মাস্ক কেবল তার বন্ধু ছাড়া কিছু নয় বলেও জানান তিনি।

অভিযোগের বিষয়ে জুলাইয়ে শানাহান বলেন, আমার আর মাস্কের মধ্যে শারীরিক সম্পর্ক হয়েছে না কি আমরা একান্তে সময় কাটিয়েছি? এমনকি আমাদের মধ্যে কোনো রোমান্টিক সম্পর্ক বা পরকীয়াও ছিল না।

উল্লেখ্য, ব্লুমবার্গের সূচক অনুসারে ৫০ বছর বয়সী গুগলের সহপ্রতিষ্ঠাতা ব্রিন বিশ্বের নবম ধনী ব্যক্তি। তার সম্পত্তির পরিমাণ ১১৮ বিলিয়ন ডলার। অন্যদিকে শানাহান বিশ্বের ৩৪তম ধনী ব্যক্তি ও ক্যালিফোর্নিয়াভিত্তিক আইনজীবী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজীপুরে ফল মেলার উদ্বোধন করলেন তথ্যমন্ত্রী

‘ফ্যামিলি ও কৃষক কার্ড বিতরণে অনিয়ম সহ্য করা হবে না’

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

১০

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

১১

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১২

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১৩

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১৪

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৫

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৬

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৭

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৮

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৯

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

২০
X