বিনোদন ডেস্ক
প্রকাশ : ২১ জুন ২০২৩, ০৬:১৯ পিএম
আপডেট : ২১ জুন ২০২৩, ০৬:৪০ পিএম
অনলাইন সংস্করণ

স্বামীকে ডিভোর্স দিয়ে উদ্দাম নাচলেন রাখি (ভিডিও)

রাখি সাওয়ান্ত। ছবি : সংগৃহীত।
রাখি সাওয়ান্ত। ছবি : সংগৃহীত।

গত বছরের জুলাইয়ে দুবাইয়ে আদিল দুরানিকে বিয়ে করেন বলিউড অভিনেত্রী রাখি সাওয়ান্ত। সেই সময় রাখি এতটাই ক্রেজি ছিলেন, আদিলকে বিয়ে করার জন্য তিনি ধর্মান্তরিতও হন। ইসলাম ধর্ম গ্রহণ করে নিজের নাম পরিবর্তন করে রাখেন ‘রাখি সাওয়ান্ত ফাতিমা’। কিন্তু বছর না ঘুরতেই সংসারে গণ্ডগোল বাধে। রাখির করা মামলায় জেল খাটছেন আদিল!

এদিকে এরইমধ্যে ডিভোর্স উদযাপন করেছেন রাখি। তাও আবার রাস্তায় নেচে নেচে। রাখি সাওয়ান্তের এমন কাণ্ড দেখে নেটিজেনরা অবাক। এক নেটিজেন লিখেছেন, ‘সে প্রচণ্ড হতাশাগ্রস্ত।’ আবার অনেক নেটিজেন রাখি সাওয়ান্তকে স্বাগতও জানিয়েছেন।

ইতোমধ্যেই রাখির একটি ভিডিও নেট দুনিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেখা যাচ্ছে—রাস্তায় দাঁড়িয়ে আছেন রাখি। তার গায়ে লাল রঙের লেহেঙ্গা। মাথায় পরেছেন টিকলি, গলায় পরেছেন নেকলেস। এরপরই সবাইকে অবাক করে দিয়ে ক্যামেরার সামনে দাঁড়িয়ে রাখি বললেন, ‘আমার ডিভোর্স হয়েছে। এটা আমার ব্রেকআপ পার্টি।’ এ কথা শেষ করেই পাশে দাঁড়িয়ে থাকা ঢোল বাদকদের বলেন ‘স্টার্ট’।

ভিডিওতে দেখা যায়, তারপরই নাচতে শুরু করেন রাখি। তার ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করা বেশ কয়েকটি ভিডিওতে এমন দৃশ্য দেখা যায়। মহূর্তেই ভাইরাল হয়ে যায় ভিডিওগুলো।

উল্লেখ্য, এ বছরের ৬ ফেব্রুয়ারি রাতে মুম্বাইয়ের ওশিওয়ারা থানায় স্বামী আদিলের বিরুদ্ধে ৪০৬, ৪২০ আইপিসি ধারায় মামলা করেন রাখি। পুলিশ আদিলের বিরুদ্ধে আইপিসি ধারা ৪৯৮ (এ), ৩৭৭ যুক্ত করেন। মামলার নথিতে বিকৃত যৌনাচার, শারীরিক নির্যাতন, পরকীয়া, অর্থ ও গহনা চুরি এবং যৌতুক নেওয়ার অভিযোগ তোলেন রাখি।

ভারতীয় গণমাধ্যম জানায়, ২০২২ সালের জানুয়ারিতে পরিচয় হয় আদিল ও রাখির। এরপর তারা একসঙ্গে একটি বিজনেস অ্যাকাউন্ট খোলেন। জানা যায়, নতুন গাড়ি কেনার জন্য ২০২২ সালের জুন মাসে ওই অ্যাকাউন্ট থেকে ১ কোটি ৫০ লাখ রুপি তুলে নেন আদিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এবার ভারতজুড়ে বিক্ষোভের ডাক ককরোচ পার্টির

অর্থনৈতিক পুনর্গঠনে কাজ করছে সরকার: মির্জা ফখরুল

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে জামায়াত নেতার পদত্যাগ

বোয়েসেলের নতুন ব্যবস্থাপনা পরিচালক হলেন রাশেদুল হক

ইয়েমেনের বিদ্রোহীদের সহায়তায় সেনা ও ক্ষেপণাস্ত্র পাঠিয়েছে ইরান

কাঁচা মরিচের ঝাঁজে অস্থির বাজার, সবজির দামে সেঞ্চুরি

নড়াইলে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা

বন্যা মোকাবিলায় নির্ভুল পূর্বাভাস ও পরিকল্পিত নগরায়ণের বিকল্প নেই

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের প্রথম বুনিয়াদি প্রশিক্ষণ সম্পন্ন

সাতক্ষীরা-৪ কি হাতছাড়া হচ্ছে জামায়াতের?

১০

সংঘবদ্ধ সাইবার হয়রানির শিকার নজরুল বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষক-শিক্ষার্থীরা

১১

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন, ভরি কত?

১২

রয়টার্সের প্রতিবেদন / পদত্যাগের সিদ্ধান্ত প্রধানমন্ত্রীকে আগেই জানিয়েছিলেন রাষ্ট্রপতি

১৩

নিজ বেতনের টাকায় জুলাই শহীদ পরিবারের পাশে পানিসম্পদ প্রতিমন্ত্রী

১৪

বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান

১৫

ইরানে টানা ১৩তম রাতে হামলা চালাল যুক্তরাষ্ট্র

১৬

কুষ্টিয়া সীমান্তে ৮ জনকে পুশইনের চেষ্টা প্রতিহত করল বিজিবি

১৭

পরিত্যক্ত কাভার্ডভ্যানে মিলল সোয়া ৩ কোটি টাকার চোরাচালান পণ্য

১৮

রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যু, দুপুরে দেশে ফিরছেন স্পিকার

১৯

ব্যর্থতা মেনে নেওয়া যায়, কিন্তু প্রতারণা নয়: শিক্ষার্থী আন্দোলন নিয়ে শচীন

২০
X