কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ ডিসেম্বর ২০২৫, ০৮:৫৮ পিএম
অনলাইন সংস্করণ

ফ্লাইট বাতিলের হিড়িক, যে কৌশলে বিয়ের অনুষ্ঠান সারলেন বর-কনে

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

বিবাহবন্ধনে আবদ্ধ হয়েছিলেন দুই যুবক-যুবতী। গেল নভেম্বরে তাদের মধ্যে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। কিন্তু ব্যস্ততার কারণে সারতে পারেননি বিয়ের আনুষ্ঠানিকতা। পরবর্তীতে পরিবারের লোকদের নিয়ে বিয়ের আনুষ্ঠানিক কার্যক্রম সম্পন্ন করার জন্য দিনক্ষণ ধার্য করা হয়।

আর সেই অনুযায়ী বিমানের টিকিটও কেটে রেখেছিলেন পেশায় প্রযুক্তি প্রকৌশলী ওই দম্পতি। কিন্তু ফ্লাইট বাতিল হওয়ায় ওই দম্পতি নির্ধারিত তারিখে অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তবে এর জন্য তারা হতাশ না হয়ে বেছে নিয়েছেন অভিনব এক কৌশল।

আর এ ঘটনাটি ঘটেছে ভারতের কর্ণাটকের হুব্বাল্লিতে। ইতোমধ্যে এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়তেই তা রীতিমতো ভাইরাল হয়ে যায়।

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, হুব্বাল্লির বাসিন্দা মেধা ক্ষীরসাগরের সঙ্গে গত ২৩ নভেম্বর ওডিশার বাসিন্দা ভুবনেশ্বর সঙ্গমা দাসের বিয়ে হয়। ওই সময়ে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা করা সম্ভব হয়নি।

এজন্য ৩ ডিসেম্বর তারা আনুষ্ঠানিকভাবে বিয়ের আয়োজন করতে দিনক্ষণ ঠিক করেন। পরিবারের সঙ্গে জাঁকজমকভাবে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করতে কেটেছিলেন টিকিটও। কিন্তু ইন্ডিগো বিমানের ফ্লাইট বাতিল হওয়ার কারণে তারা আর পৌঁছাতে পারেননি।

এদিকে পরিবারের পক্ষেও বিয়ের অনুষ্ঠান বাতিল করা সম্ভব হয়নি। কারণ ইতোমধ্যে অনেক অতিথি এসে হাজিরও হয়েছিলেন। এক পর্যায়ে বাধ্য হয়ে অনলাইনে বড় স্ক্রিনে বর-কনে উপস্থিত হয়ে বিয়ের অনুষ্ঠান সম্পন্ন করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের দুই নেতার পদত্যাগ

কুপিয়ে মৃত ভেবে ফেলে রাখা হয় যুবক আরিফকে

বিশ্লেষণ / লেবাননকে পররাষ্ট্রনীতির হাতিয়ার হিসেবে ব্যবহার করছে ইরান

কক্সবাজারে প্রধানমন্ত্রী / ‘বিরোধী দলের প্রধান কাজ দেশকে অশান্ত করা’

টিজারে বিজয় সেতুপতির হুঁশিয়ারি

সাবেক এমপির মৃত্যুতে জামায়াত আমিরের শোক

ভারতে পাচার হওয়া ১৪ বাংলাদেশি বেনাপোল দিয়ে ফেরত

‘ভারত-বাংলাদেশ এক হয়ে যাওয়া’ মন্তব্যের ব্যাখ্যা চাইলেন ডা. শফিকুর রহমান

যুক্তরাষ্ট্র-ইরান চুক্তি হলে লেবাননেও সংঘাত থামতে পারে

শাহবাগে বিদ্যুৎস্পৃষ্ট বিড়াল, ২৫ মিনিট বন্ধ ছিল মেট্রোরেল

১০

নানাবাড়িতে বেড়াতে গিয়ে প্রাণ গেল শিশুর

১১

আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

১২

২০২৫ সালে ৫৬% বেসামরিক মৃত্যুর জন্য দায়ী ইসরায়েল

১৩

বাবার স্মৃতিবিজড়িত ‘পাতলী খাল’ পুনঃখননের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৪

কুয়েতে সরকারি স্ট্যাম্প জালিয়াতি চক্রের হোতা বাংলাদেশিরা, গ্রেপ্তার ৫

১৫

পতাকা বৈঠক ব্যর্থ : শিশুসহ ১২ জন এখনো শূন্যরেখায়

১৬

যমুনা চরের পিছিয়ে পড়া মানুষের শিক্ষা বিস্তারে স্থাপিত হচ্ছে রেসিডিন্সিয়াল কলেজ 

১৭

শহীদ জিয়াউর রহমানের সমাধিতে যুবদলের শ্রদ্ধা

১৮

খেলা দেখে ফেরার পথে প্রাণ গেল যুবকের

১৯

নাঈমের ওপর নির্যাতনের ঘটনায় জড়িতদের শাস্তি চায় কোয়াব

২০
X