কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৩, ১১:০৮ এএম
আপডেট : ০১ অক্টোবর ২০২৩, ১২:০৫ পিএম
অনলাইন সংস্করণ

ঘুরতে গিয়ে বাস খাদে, নিহত ৮

ভারতের তামিলনাড়ুর মারাপালাম এলাকায় একটি ট্যুরিস্ট বাস খাদে। ছবি : সংগৃহীত
ভারতের তামিলনাড়ুর মারাপালাম এলাকায় একটি ট্যুরিস্ট বাস খাদে। ছবি : সংগৃহীত

ভারতের তামিলনাড়ুর মারাপালাম এলাকায় একটি ট্যুরিস্ট বাস খাদে পড়ে কমপক্ষে ৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও ২০-২৫ যাত্রী।

রোববার (১ অক্টোবর) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এ তথ্য জানায়।

প্রতিবেদনে বলা হয়েছে, পর্যটকবাহী ওই বাসটিতে ৫৫ জন যাত্রী ছিল এবং তারা টেনকাসি যাচ্ছিলেন। তামিলনাড়ুর নীলগিরিস জেলার কুনুরের কাছে একটি বাঁকে গাড়ির চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি খাদে পড়ে যায়। পরে স্থানীয় মানুষ, পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা হতাহতদের সাহায্যে এগিয়ে আসেন এবং আহতদের উদ্ধার করেন।

কুনুর সরকারি হাসপাতালের জয়েন্ট ডিরেক্টর পলানি স্বামী জানিয়েছেন, ৮ জনকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। নিহতদের মধ্যে তিনজন নারী রয়েছেন। তার দেওয়া তথ্য অনুসারে এই দুর্ঘটনায় আরও অন্তত ২৫ জন পর্যটক আহত হয়েছেন।

পুলিশ জানায়, বাসটি কোয়েম্বাটোর জেলার উটি থেকে মেট্টুপালায়মের দিকে যাচ্ছিল। মাঝপথে কুনুরের কাছে দুর্ঘটনাটি ঘটে।

এদিকে দুর্ঘটনায় নিহতদের প্রতি শোক প্রকাশ করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্টালিন বলেন, দুর্ঘটনায় নিহতদের পরিবারের জন্য ২ লাখ রুপি করে ক্ষতিপূরণ দেওয়া হবে। এ ছাড়া আহতদের ৫০ হাজার রুপি করে দেওয়া হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

১০

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

১১

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

১২

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

১৩

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

১৪

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

১৫

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

১৬

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১৭

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১৮

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১৯

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

২০
X