কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৯ সেপ্টেম্বর ২০২৩, ১১:০২ এএম
অনলাইন সংস্করণ

হায়দারাবাদে পাকিস্তানের পতাকা উড়াতে গিয়ে আটক ‘বশির চাচা’

আলোচিত বশির চাচা। ছবি  : এক্স
আলোচিত বশির চাচা। ছবি : এক্স

ভারতের হায়দরাবাদে এসে আটক হয়েছেন পাকিস্তানের সুপার ফ্যান বশির চাচা। বুধবার (২৭ সেপ্টেম্বর) পাকিস্তান দল রাজিব গান্ধী বিমানবন্দরে অবতরণ করলে তাদের স্বাগত জানাতে তিনি দেশের পতাকা উড়ান। আর তাতেই গ্রেপ্তার হন তিনি। খবর জি নিউজের।

পাকিস্তান ক্রিকেটের এ ভক্ত বশির চাচা যুক্তরাষ্ট্রেরও নাগরিক। বিশ্বের যে প্রান্তে পাকিস্তানের খেলা হয় সেখানেই হাজির হন তিনি। তার সাথে থাকে দেশটির জাতীয় পতাকা।

পুলিশ জানিয়েছে, বুধবার রাত ৮টা নাগাদ হায়দরাবাদে এসে পৌঁছায় পাকিস্তান দল। বিমানবন্দরে বাবর, রিজওয়ান, শাহিনদের দেখে উৎসাহ ধরে রাখতে পারেননি বশির চাচা। তাই অতি উৎসাহী হয়ে পাকিস্তানের পাতাকা উড়ান তিনি। এতে শান্তি বিঘ্নিত হওয়ার আশঙ্কায় বিমানবন্দর পুলিশ তাকে আটক করে।

সংবাদমাধ্যম জানিয়েছে, আটকের পর পুলিশ তার কাগজপত্র যাচাই করেছে। তিনি মূলত পাকিস্তান ক্রিকেটের অন্ধ ভক্ত। কেবল বিশ্বকাপে পাকিস্তানের খেলা দেখবেন বলে ভারত এসেছেন। নিজের বক্তব্যের অনুকূলে তিনি তার ভ্রমণ সংক্রান্ত নথিপত্র, খেলার টিকিট, পরিচয়পত্রও পেশ করেন। পরে সব তথ্য যাচাই করে তাকে মুক্তি দেয় পুলিশ।

বশির চাচা এর আগে ২০১১ সালের বিশ্বকাপ, ২০১৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপেও ভারতে গিয়েছিলেন এবং সব জায়গায় তাকে পাকিস্তানের পতাকা হাতে দেখা গিয়েছিল। তবে এবার তাকে গ্রেপ্তার করা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন।

পাকিস্তান ছাড়াও ভারতসহ বিশ্বের ক্রিকেটপ্রেমীদের কাছে এখন পরিচিত নাম বশির চাচা। ভারত ও পাকিস্তানের ম্যাচগুলোতে পাকিস্তানের জাতীয় পতাকা হাতে প্রায়ই তাকে মাঠে দেখা যায়। বিভিন্ন সময়ে ভারতীয় দর্শকদের মধ্যে বসেও খেলা দেখতে দেখা গেছে আলোচিত বশির চাচাকে।

উল্লেখ্য, আজ শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাজিব গান্ধী স্টেডিয়ামে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে পাকিস্তান। নিরাপত্তার স্বার্থে স্টেডিয়ামে ২০০ পুলিশ নিয়োগ করা হয়েছে। এ ম্যাচটি অনুষ্ঠিত হবে পুরোপুরি ক্লোজ স্টেডিয়ামে। কোনো দর্শক গ্যালারিতে হাজির হয়ে খেলা দেখতে পারবেন না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পে-স্কেল কার্যকর, শেষের ১০ গ্রেডের বেতন নিয়ে বড় সিদ্ধান্ত

হুহু করে কমছে তেলের দাম

নিখোঁজের ১০ দিন পর মাসুদের গলিত মরদেহ উদ্ধার

মালয়েশিয়ার আইন মেনে চলার আহ্বান যুবদল নেতাদের

খামেনির জানাজায় অংশ নিতে দেশ ছাড়লেন স্পিকার

২ জুলাই / আজকের ৫ ওয়াক্ত নামাজের সময়সূচি

সরকারি চাকরিতে লম্বা ছুটির সুযোগ, বেসরকারিতেও আছে বড় সুসংবাদ

বিশ্বকাপে পরাজয়ের ৩০ মিনিটের মাথায় ভূমিকম্পে কাঁপল দেশ

ভূমিকম্পে কাঁপল আফগানিস্তান

‘বিশ্বাস থাকলে ফুটবলে সবকিছুই সম্ভব’— নাটকীয় জয়ের পর বেলজিয়ামের কোচ

১০

কুড়িগ্রামে তীর রক্ষা বাঁধে ভাঙন

১১

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের সর্বশেষ অবস্থা জানাল কেপলার

১২

১০ জন নিয়েই বসনিয়ার জালে তাণ্ডব চালিয়ে শেষ ষোলোয় যুক্তরাষ্ট্র

১৩

পারমাণবিক স্থাপনায় বিদেশিদের প্রবেশাধিকার নিয়ে কড়া অবস্থানে ইরান

১৪

মেহেরপুরে স্কুল ফিডিংয়ে পচা ডিম, পাউরুটিতে ছত্রাকের অভিযোগ

১৫

জন্মের পরই আইডি পাবে শিশু, এতেই মিলবে মৃত্যু পর্যন্ত সুবিধা

১৬

বিশ্বকাপ ম্যাচসহ টিভিতে আজকের খেলা

১৭

এলপিজির নতুন দাম ঘোষণা আজ, বাড়বে নাকি কমবে?

১৮

পূর্ব তিমুরের প্রেসিডেন্টের ভবিষ্যদ্বাণী / আর্জেন্টিনা কেপ ভার্দেকে হারাতে পারবে না

১৯

বৃহস্পতিবার মার্কেট বন্ধ রাজধানীর যেসব এলাকায়

২০
X