কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ অক্টোবর ২০২৩, ১২:১০ এএম
আপডেট : ০৪ অক্টোবর ২০২৩, ০৭:৪৩ এএম
অনলাইন সংস্করণ
৪৮ ঘণ্টায় ৩১ মৃত্যু

হাসপাতালপ্রধানকে দিয়ে টয়লেট পরিষ্কার করালেন এমপি

এমপি পাইপ দিয়ে পানি দিচ্ছেন আর হাসপাতালপ্রধান টয়লেট পরিষ্কার করছেন। ছবি :  এনডিটিভি
এমপি পাইপ দিয়ে পানি দিচ্ছেন আর হাসপাতালপ্রধান টয়লেট পরিষ্কার করছেন। ছবি : এনডিটিভি

হাসপাতালে রোগীর মৃত্যুর সংখ্যার বৃদ্ধির কারণে হাসপাতালপ্রধানকে শাস্তি পেতে হয়েছে এমন নজির খুব একটা দেখা যায় না। তবে এবার এমনটাই ঘটল। মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে ৩১ রোগীর মৃত্যুর ঘটনায় হাসপাতালপ্রধানকে সাজা দিয়েছেন স্থানীয় এক এমপি।

ভারতের মহারাষ্ট্রে সরকারি হাসপাতালে মাত্র ৪৮ ঘণ্টার ব্যবধানে ৩১ জন রোগীর মৃত্যু হয়। সেখানে মৃত্যুর মিছিল দেখে হাসপাতাল পরিদর্শনে যান স্থানীয় এমপি। সেখানে গিয়ে আবিষ্কার করেন হাসপাতালের টয়লেটও খুবই নোংরা অবস্থায় রয়েছে।

এমন পরিস্থিতি দেখে সেই হাসপাতালের প্রধানকে ডেকে আনেন এমপি হেমন্ত পাতিল। এরপর যা করেন তা অবাক করার মতো ঘটনা। তিনি হাসপাতালপ্রধানকে নির্দেশ দেন সেই নোংরা টয়লেট পরিষ্কার করার। কথামতো সেটা পরিষ্কার করেন হাসপাতালপ্রধান। এসময় এমপি নিজে পাইপ দিয়ে পানি দেন সেখানে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ক্ষমতাসীন দল শিব সেনার এমপি হেমন্ত পাতিল রাজ্যের শঙ্করাও চৌহান সরকারি হাসপাতাল পরিদর্শনে যান। সেখানে নোংরা টয়লেটটি তার চোখে পড়ে।

তৎক্ষণাৎ হাসপাতালটির প্রধান (ডিন) শ্যামরাও ওয়াকোদেকে ডেকে পাঠান তিনি। এরপরই তাকে জিজ্ঞাসাবাদ করে কঠোর ব্যবস্থা নেন তিনি।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিওতে দেখা যাচ্ছে, হাসপাতালের ডিন শ্যামরাও ঝাড়ু দিয়ে টয়লেট পরিষ্কার করছেন। আর এমপি পাইপ দিয়ে পানি ছিটাচ্ছেন।

এদিকে হাসপাতালের নানা সমস্যাও উঠে এসেছে। হাসপাতালটিতে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের জন্য পর্যাপ্ত চিকিৎসক ও ওষুধ নেই। আর এসব সংকটের কারণে রোগীরা চিকিৎসার অভাবে মারা যাচ্ছেন।

তবে শ্যামরাও এসব অভিযোগ অস্বীকার করেছেন। তার দাবি হাসপাতালে সবকিছু পর্যাপ্ত আছে। এত মানুষের মৃত্যু হয়েছে কারণ যারা চিকিৎসার জন্য এসেছিলেন তারা আগে থেকেই মরণাপন্ন ছিলেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১০

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১১

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১২

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৩

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৪

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৫

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৬

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৭

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৮

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৯

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

২০
X