কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ জুন ২০২৩, ০৫:২১ পিএম
অনলাইন সংস্করণ

মিসরের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকে ভূষিত হলেন মোদি

রোববার নরেন্দ্র মোদির হাতে ‘অর্ডার অব দ্য নীল’ পদক তুলে দেন আবদেল ফাত্তাহ আল-সিসি । ছবি : সংগৃহীত
রোববার নরেন্দ্র মোদির হাতে ‘অর্ডার অব দ্য নীল’ পদক তুলে দেন আবদেল ফাত্তাহ আল-সিসি । ছবি : সংগৃহীত

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে সর্বোচ্চ রাষ্ট্রীয় পদকে ভূষিত করেছে মিসর। আজ রোববার দেশটির প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি তার হাতে ‘অর্ডার অব দ্য নীল’ নামে এ পদক তুলে দেন। এ নিয়ে বিশ্বের ১৩টি দেশ থেকে এ ধরনের পদক পেলেন মোদি।

১৯১৫ সাল থেকে এ পদক দিয়ে আসছে মিসর। সাধারণত মিসর বা বিশ্ব মানবতার সেবায় অবদান রেখেছেন, এমন সরকার বা রাষ্ট্রপ্রধান, ক্রাউন প্রিন্স ও ভাইস প্রেসিডেন্টদের এ পদক দেওয়া হয়ে থাকে।

এর আগে আজ রোববার কায়রোর ঐতিহাসিক আল-হাকিম মসজিদ এবং হেলিওপলিস কমনওয়েলথ ওয়ার সিমেট্রি পরিদর্শন করেন মোদি। প্রেসিডেন্ট আল-সিসির সঙ্গে বৈঠকও করেন তিনি।

বৈঠকে আল-সিসির সঙ্গে বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং দুদেশের মানুষের মাঝে সম্পর্ক উন্নয়ন এগিয়ে নিতে আলোচনা করেন। মিসরের প্রেসিডেন্ট ভবনে তাদের এ বৈঠকটি হয়েছে।

যুক্তরাষ্ট্র সফর শেষে গত ২৪ জুন দুদিনের সফরে মিসর গেছেন মোদি। ২৬ বছরের মধ্যে এটি প্রথম কোনো ভারতীয় প্রধানমন্ত্রীর মিসর সফর।

এ বছরের সেপ্টেম্বরে ভারত সফরের কথা রয়েছে আল-সিসির। বিশেষ অতিথি হিসেবে তিনি জি-২০ সম্মেলনে অংশগ্রহণ করবেন। এর আগে ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দিয়েছিলেন আল-সিসি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাতক্ষীরায় চড়া পেঁয়াজ-রসুনের দাম, বিপাকে ক্রেতারা

আজও বিশ্ববাজারে বাড়ল রুপা, প্লাটিনাম ও প্যালাডিয়ামের দাম

সড়কের পাশে যুবকের মরদেহ, হত্যার দাবি পরিবারের

শাহ্ সিমেন্টের টাইটেল স্পন্সরশিপে আসছে আতিফ আসলামের মেইন স্টেজ শো

পুরোনো ফোন কেনার সময় যে ১০ বিষয়ে অবশ্যই খেয়াল রাখা উচিত

ইরানের হাতে হরমুজ গেলে বিশ্বজুড়ে ঝুঁকি তৈরি হবে: রুবিও

ইউপি চেয়ারম্যানের শিক্ষাগত যোগ্যতা নির্ধারণে হাইকোর্টের রুল

লন্ডনের আন্তর্জাতিক স্কাউট জাম্বুরিতে যোগ দিচ্ছে শরীয়তপুরের ৩ স্কাউট

ইরানের বুশেহর প্রদেশে ৩ স্থানে মার্কিন হামলা

ফের মুখোমুখি হতে যাচ্ছে স্পেন-আর্জেন্টিনা!

১০

এই ৪ অভ্যাস আছে? ভাইরাল হতে পারে আপনার ব্যক্তিগত মুহূর্তের ছবি-ভিডিও

১১

ডাকাতির প্রস্তুতিকালে গ্রেপ্তার ৪

১২

মেয়েটিকে রক্ষা করুন, সংসদ সদস্যকে ইমপিচ করুন: জামায়াত এমপির ভিডিওকাণ্ডে শাহেদ আলম

১৩

জাতিসংঘে সেতুমন্ত্রী / সড়ক দুর্ঘটনা কমাতে শক্তিশালী প্রতিষ্ঠান গড়ার আহ্বান 

১৪

জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি ফিজিওথেরাপি অ্যাসোসিয়েশনের শ্রদ্ধা

১৫

বস্ত্র খাতের সমস্যা সমাধানে প্রধানমন্ত্রীর কমিটি গঠন

১৬

জামায়াত এমপির ড্রাইভারের নিরাপত্তা ইস্যুতে নীলা ইসরাফিলের ফেসবুক পোস্ট

১৭

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে একনেক সভা 

১৮

সকালের নাশতা ছাড়া ব্যায়াম করা কি নিরাপদ? জানুন

১৯

২০২৭ সালের মধ্যে ‘সড়ক নিরাপত্তা আইন’ প্রণয়ন করবে সরকার

২০
X