কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ জানুয়ারি ২০২৪, ০১:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মিয়ানমার সীমান্তে বেড়া দেবে ভারত

মিয়ানমারের সঙ্গে ভারতের এক হাজার ৬৪৩ কিলোমিটারের সীমান্ত রয়েছে।। ছবি : সংগৃহীত
মিয়ানমারের সঙ্গে ভারতের এক হাজার ৬৪৩ কিলোমিটারের সীমান্ত রয়েছে।। ছবি : সংগৃহীত

ভারত ও মিয়ানমার সীমান্তে বেড়া দেওয়ার কথা জানিয়েছেন ভারতীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। একই সঙ্গে দুই দেশের বাসিন্দদের অবাধ চলাচলের সুবিধা বাতিল করে দেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি। খবর হিন্দুস্তান টাইমের।

শনিবার (২০ জানুয়ারি) আসামের গুয়াহাটিতে এক অনুষ্ঠানে অমিত শাহ বলেছেন, বাংলাদেশের সীমান্তে যেভাবে বেড়া দেওয়া হয়েছে তেমনি ভারত ও মিয়ানমারের মধ্যকার পুরো সীমান্তে বেড়া দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার।

মিয়ানমারের সঙ্গে উত্তর-পূর্ব ভারতের চার রাজ্য মিজোরাম, নাগাল্যান্ড, মণিপুর ও অরুণাচলের এক হাজার ৬৪৩ কিলোমিটারের সীমান্ত রয়েছে। এই সীমান্তে কোনো বেড়া নেই। এ ছাড়া এসব অঞ্চলের মানুষ ভিসা ছাড়াই অন্য দেশের ভেতরে ১৬ কিলোমিটার পর্যন্ত ভ্রমণ করতে পারে।

অমিত শাহ বলেন, আমাদের সরকার মিয়ানমারের সঙ্গে বিদ্যমান অবাধ চলাচল ব্যবস্থার বিধানটি পুনরায় যাচাই-বাছাই করছে। এই সুবিধা বন্ধ করে দেওয়া হবে।

ভারতীয় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর এমন কথার প্রতিক্রিয়ায় মিজোরামের মুখ্যমন্ত্রী লালদুহোমা বলেছেন, তার সরকার কেন্দ্রীয় সরকারের এমন পরিকল্পনার বিরোধিতা করেছিল। তবে কেন্দ্রীয় সরকারের এই কার্যক্রম বন্ধ করে দেওয়ার ক্ষমতা তাদের নেই।

মিয়ানমারের চিন সম্প্রদায়ের সঙ্গে মিজোদের জাতিগত, সামাজিক ও সাংস্কৃতিক সম্পর্ক রয়েছে। ২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারে সেনা অভ্যুত্থান হলে হাজার হাজার শরণার্থী মিজোরামে এসে আশ্রয় গ্রহণ করেন। বর্তমানে সেখানে প্রায় ৩০ হাজার শরণার্থী রয়েছে। কেন্দ্রীয় সরকার তাদের মিয়ানমারের ফেরৎ পাঠাতে বললেও রাজি হয়নি মিজোরাম সরকার। এ ছাড়া মিয়ানমারের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির (এএ) হামলায় টিকতে না পেরে জান্তাবাহিনীর শত শত সেনা ভারতে পালিয়ে আশ্রয় গ্রহণ করছেন। এখন পর্যন্ত প্রায় ৬০০ সেনা ভারতে প্রবেশ করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইকরার মৃত্যু / যাহের আলভীর জামিন নাকচ, কারাগারে পাঠানোর নির্দেশ

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

১০

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১১

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১২

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১৩

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৪

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৫

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৬

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৭

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৮

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৯

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

২০
X