কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৪, ০৮:২৮ পিএম
আপডেট : ৩১ জানুয়ারি ২০২৪, ০৯:১১ পিএম
অনলাইন সংস্করণ

পুলিশকে আইনের বই খুলে পড়ালেন বিচারপতি!

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পুলিশের বিরুদ্ধে আইনের ধারার মারপ্যাঁচের অভিযোগ নতুন নয়। বেশ আগে থেকেই পুলিশের বিরুদ্ধে দুর্নীতিসহ নানা অভিযোগ রয়েছে। তবে এবার সমানে এসেছে বিচিত্র ঘটনা। পুলিশকে আইনের বই খুলে পড়িয়েছেন বিচারক। বুধবার (৩১ জানুয়ারি) ভারতের সংবাদমাধ্যম আনন্দবাজারের এক প্রতিবেদনে এমন তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, খুনের অভিযোগের মামলায় অভিযুক্তের বিরুদ্ধে খুনের ধারাই দেয়নি পুলিশ। আর এ ঘটনাটি ঘটেছে ভারতের কলকাতায়। সেখানকার আমহার্স্ট স্ট্রিট থানায় এক গৃহবধূর অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় পুলিশকে ভর্ৎসনা করেছেন কলকাতা হাইকোর্ট। এছাড়া মামলাটি পুলিশের কাছ থেকে সরিয়ে সিআইডির কাছে হস্তান্তর করা হয়েছে।

গত বছরের ২৪ নভেম্বর আমহার্স্ট স্ট্রিট থানা এলাকায় শালিনী মিত্র নামের এক গৃহবধূ শ্বশুরবাড়িতে অগ্নিদগ্ধ হন। এরপর ৫ ডিসেম্বর হাসপাতালে তার মৃত্যু হয়। গৃহবধূর পরিবারের অভিযোগ, তার স্বামীসহ শ্বশুরবাড়ির লোকজনই শালিনীকে পুড়িয়ে হত্যার চেষ্টা করেছেন। এমনকি গায়ে আগুন লাগিয়ে দিয়ে সেই দৃশ্য ভিডিও কলে পরিবারকে দেখানো হয়েছে। এরপর কালিঘাট থেকে তার বড়বোন গিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

অভিযোগ উঠেছে, এ ঘটনার তদন্তে পুলিশ গ্রেপ্তারের পরিবর্তে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে। এমনকি অভিযুক্তের বিরুদ্ধে খুনের ধারাও যুক্ত করেনি। বুধবার বিচারপতি জয় সেনগুপ্তের আদালতে এ মামলার শুনানি হয়। এ সময় বিচারক মামলার তদন্ত কর্মকর্তাকে এজলাসে বই খুলে আইনের পাঠ পড়ান। শুধু তাই নয়, ভর্ৎসনার সুরে বিচারপতি বলেন, ‘তদন্ত আইনের পথে হবে না কি অভিযুক্তর দেখানো পথে?’

গৃহবধূর পরিবারের অভিযোগ, পুলিশ তাদের কর্তব্যে গাফিলতি করেছে। শালিনীকে যৌতুকের জন্য খুন করা হয়েছে।

গৃহবধূর আইনজীবী জানান, শালিনী ও তার বাবার নামে কেনা ফ্লাট লিখে নিতে চাপ দিতেন স্বামী। কিন্তু পুলিশ অভিযুক্তের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেয়নি। মামলায় দীর্ঘ শুনানির পর আদালত এতে ভারতীয় দণ্ডবিধির ৩০২ এবং ২০১ ধারা যোগ করার নির্দেশ দিয়েছেন। এছাড়া পুলিশের থেকে মামলাটি সিআইডিতে হস্তান্তর করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝড়ল আরো ২ শিশুর প্রাণ

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আওয়ামী লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

১০

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

১১

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১২

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

১৩

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

১৪

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১৫

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১৬

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১৭

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৮

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৯

ইবনে সিনায় চাকরির সুযোগ

২০
X