কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:০৮ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ১২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

হাসপাতালে প্রিয়াঙ্কা গান্ধী

প্রিয়াঙ্কা গান্ধী। পুরোনো ছবি
প্রিয়াঙ্কা গান্ধী। পুরোনো ছবি

ভারতীয় জাতীয় কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধী হাসপাতালে ভর্তি। শরীরে পানিশূন্যতার কারণে শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) তাকে হাসপাতালে ভর্তি করা হয়। যে কারণে উত্তরপ্রদেশে রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রায় অংশ নিতে পারেননি তিনি, যা নিয়ে খোঁচা দিতে ছাড়ল না ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।

নিজের এক্স হ্যান্ডেলে প্রিয়াঙ্কা গান্ধী জানান, ‘ন্যায় যাত্রার উত্তর প্রদেশ প্রবেশের অপেক্ষায় ছিলাম। কিন্তু অসুস্থ হয়ে পড়ায় আমাকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। খানিকটা সুস্থ হলেই রাহুলের সঙ্গে যোগ দেব। ততক্ষণের জন্য ন্যায় যাত্রায় অংশগ্রহণকারীদের দূর থেকেই শুভেচ্ছা জানাচ্ছি। এত ভালোভাবে প্রস্তুতি নেওয়ার জন্য আমার ভাই এবং উত্তর প্রদেশের সহকর্মীদের ধন্যবাদ।’

কংগ্রেস সূত্র বলছে, শুক্রবার উত্তর প্রদেশে প্রবেশ করতেই রাহুল গান্ধীর এই ভারত জোড়ো ন্যায় যাত্রা। আগামী ১৯ ফেব্রুয়ারি দেশটির আমেঠি হয়ে বাদোহি, প্রয়াগরাজ, প্রতাপগড়ের উপর দিয়ে যাত্রা এগিয়ে যাবে। আমেঠি লোকসভা আসনের অন্তর্গত গৌরীগঞ্জে রাহুল গান্ধী ১৯ তারিখ একটি জনসভা করবেন। ২০ ফেব্রুয়ারি এ যাত্রা পৌঁছাবে রায়বরেলিতে। তারপর সেটি যাবে লখনউতে। সেখানে একরাত থাকবেন রাহুল।

কংগ্রেস উত্তরপ্রদেশে একমাত্র রায়বরেলি আসনটি ধরে রাখতে পেরেছিল। এই আসন থেকে জয়ী এমপি ছিলেন সোনিয়া গান্ধী। কিন্তু, এ বছর তিনি লোকসভা ছেড়ে রাজ্যসভায় যাচ্ছেন। নিরাপদ রায়বরেলি আসন ছেড়ে রাজস্থান থেকে উচ্চ কক্ষের জন্য তিনি মনোনয়ন জমা করেছেন ইতোমধ্যেই। মায়ের রায়বরেলি আসন থেকেই লোকসভায় যেতে চাচ্ছেন প্রিয়াঙ্কা গান্ধী। তবে কংগ্রেসের তরফে এখনো অফিসিয়াল কোনো ঘোষণা হয়নি।

বিজেপির আইটি সেলের প্রধান অমিত মালব্যর বলেন, ‘গান্ধী ভাইবোনের মধ্যে প্রচ্ছন্ন শত্রুতা তৈরি হয়েছে। বেড়েছে দূরত্ব। সেই কারণেই রাহুলের সাথে ন্যায় যাত্রায় সঙ্গী হচ্ছেন না প্রিয়াঙ্কা।’

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X