কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ ফেব্রুয়ারি ২০২৪, ০২:০১ পিএম
অনলাইন সংস্করণ

চলন্ত গাড়ি থেকে টাকা ছিটাচ্ছেন এক ব্যক্তি!

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

রাজপথে দ্রুতগতিতে ছুটে চলেছে বিলাসবহুল রেঞ্জ রোভার গাড়ি। হঠাৎ ওই গাড়ির জানালা দিয়ে এক ব্যক্তি টাকা ছিটাতে থাকেন। শুধু তাই নয়, এ সময় পাশের আরেকটি গাড়ি থেকে আরেকজন এই দৃশ্য ভিডিও করেন। সামাজিক মাধ্যমে ছাড়তেই দ্রুত এই ভিডিও ভাইরাল হয়ে যায়। মুহূর্তেই এই নিয়ে আলোচনা-সমালোচনায় মেতে ওঠেন নেটিজেনরা।

সম্প্রতি এই ঘটনাটি ভারতের উত্তর প্রদেশের নয়ডা শহরে ঘটেছে বলে হিন্দুস্তান টাইমসের খবরে জানানো হয়। তবে ঠিক কবে এই ঘটনা ঘটেছে তা স্পষ্ট না।

মাত্র ২৩ সেকেন্ডের ভিডিওটি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে গাড়ির আরোহীদের বিপজ্জনক আচরণের নিন্দা করেন নেটিজেনরা। তারা বলছেন, ওই আরোহীরা শুধু ট্রাফিক নিয়ম ভঙ্গ করেননি, সড়কে চলা অন্য মানুষের ঝুঁকির কারণ হয়ে দাঁড়িয়ে ছিলেন। এ নিয়ে উদ্বেগ প্রকাশ করে গাড়ির মালিককে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

অবশ্য বিষয়টি নজরে আসতেই ওই গাড়ির মালিককে মোটা অঙ্কের জরিমানা করেছে নয়ডা ট্র্যাফিক পুলিশ। সামাজিক মাধ্যমে দেওয়া এ পোস্টে পুলিশ জানিয়েছে, বিষয়টি তারা নজরে নিয়ে দ্রুত পদক্ষেপ গ্রহণ করেছেন। পাঁচ অভিযোগে তাকে ২১ হাজার ভারতীয় রুপি জরিমানা করা হয়েছে।

এর আগে গত বছরের ডিসেম্বরে নয়ডা শহরে এই ধরনের আরেকটি ঘটনা ঘটেছিল। তখনও একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, শহরের ৩২ নম্বর সেক্টর এলাকায় দ্রুতগতির এসইউভি গাড়ি থেকে নগদ টাকা ছিটানো হচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১০

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১১

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১২

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৩

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৪

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৫

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৬

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

১৭

পাকিস্তানে হামলার দাবি আফগানিস্তানের

১৮

সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগ নেতার পদত্যাগ

১৯

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

২০
X