বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ১১ জুলাই ২০২৩, ০১:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

উত্তর ভারতে বৃষ্টির তাণ্ডব, হিমাচলে ৩০ জনের মৃত্যু

গত শুক্রবার থেকে হিমাচলসহ উত্তর ভারতে ভারি বৃষ্টিপাত হচ্ছে। ছবি : সংগৃহীত
গত শুক্রবার থেকে হিমাচলসহ উত্তর ভারতে ভারি বৃষ্টিপাত হচ্ছে। ছবি : সংগৃহীত

গত কয়েক দিন ধরে উত্তর ভারতে তাণ্ডব চালাচ্ছে ভারি বৃষ্টিপাত। এর মধ্যে হিমাচল প্রদেশে ৩০ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া বৃষ্টিপাতের কারণে ৩ হাজার কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।

ভারতীয় আবহাওয়া বিভাগ আইএমডি বলছে, হিমাচল প্রদেশে ভারি বৃষ্টিপাত অব্যাহত রয়েছে। এ জন্য সোমবার অতি ভারি বৃষ্টির জন্য প্রদেশে রেড অ্যালার্ট জারি করা হয়। এ ছাড়া বন্যা ও ক্ষয়ক্ষতির বিষয়েও সতর্ক করা হয়েছে।

এনডিটিভির খবরে বলা হয়, ভারি বৃষ্টিতে ভূমিধসের কারণে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে চান্দেরতাল, পাগল নালা, লাহৌল ও স্পিতির বিভিন্ন এলাকায় পাঁচ শতাধিক পর্যটক আটকা পড়েছেন। এ ছাড়া উনা জেলায় জলাবদ্ধতায় আটকা পড়া ৫১৫ জন শ্রমিককে উদ্ধার করেছে ন্যাশনাল ডিজাস্টার রেসপন্স ফোর্স (এনডিআরএফ)।

হিমাচল প্রদেশের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখ এনডিটিভিকে বলেন, ক্ষতিগ্রস্ত এলাকায় বিদ্যুৎ ও পানি সরবরাহ সচল করতে আমরা আপ্রাণ চেষ্টা করছি। পর্যটকরা নিরাপদে রয়েছেন। পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে। মন্ত্রীরা জেলায় জেলায় ত্রাণ ও উদ্ধার তৎপরতা পর্যবেক্ষণ করছেন।

প্রদেশের রাজস্বমন্ত্রী জগৎ সিং নেগি বলেন, বৃষ্টির কারণে সড়ক দুর্ঘটনা সম্পর্কিত ঘটনায় ২০ জনের বেশি মানুষ মারা গেছেন। তবে ভূমিধস ও বন্যায় প্রাণহানি তুলনামূলক কম।

তিনি আরও জানান, প্রধান প্রধান জাতীয় মহাসড়ক, জেলা ও সংযোগ সড়কসহ রাজ্যের এক হাজার ৩০০ এর বেশি সড়ক ক্ষতিগ্রস্ত হয়েছে। আগামী দুদিন নিয়ে উচ্চসতর্ক অবস্থায় আছি।

শুধু হিমাচল প্রদেশে নয়, গত শুক্রবার থেকে উত্তর ভারতে তাণ্ডব চালিয়ে যাচ্ছে বৃষ্টি। ভারি বর্ষণে পাঞ্জাব ও হরিয়ানায় অন্তত ৯ জনের মৃত্যু হয়েছে। বাস্তুচ্যুত হয়েছে হাজার হাজার মানুষ। এ ছাড়া উত্তরাখণ্ডে বদ্রীনাথ জাতীয় সড়কসহ বেশ কয়েকটি সড়ক ভূমিধসের কারণে বন্ধ হয়ে গেছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডিমলায় বাড়ছে অনলাইন জুয়ার বিস্তার, উদ্বেগে অভিভাবক ও সচেতন মহল

বিকেলে বাবার দাফন, রাতে এটিএম বুথে ডিউটি, সকালে এইচএসসি পরীক্ষা

জুলাই শহীদদের স্মরণে ঢাবি কেন্দ্রীয় মসজিদে ছাত্রদলের দোয়া ও মিলাদ বুধবার

বিয়ে নিয়ে শুভঙ্করের ফাঁকি, জামায়াত এমপির গোমর ফাঁস করলেন কাজী  

থাইল্যান্ডে আন্তঃদেশীয় অপরাধ সম্মেলন শেষ, কর্মব্যস্ত সময় কাটালেন আইজিপি

রাজধানীতে বিএনপি কর্মীকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা

আরএফএল কর্মীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সহকর্মী পলাতক

অবৈধ পথে ইতালি যাওয়ার চেষ্টা, হাঙ্গেরিতে বাংলাদেশি যুবকের মৃত্যু

নতুন বাংলাদেশ গড়তে এনসিপি প্রতিশ্রুতিবদ্ধ: হাসনাত আব্দুল্লাহ

‘রাজনৈতিক বিভেদের ঊর্ধ্বে থেকে আইনজীবীদের কল্যাণে কাজ করতে হবে’

১০

বিশ্বকাপ ফাইনালের মারামারিতে যে শাস্তি পেতে পারেন আর্জেন্টাইন খেলোয়াড়রা

১১

হিজবুল্লাহর বিরুদ্ধে লড়তে চান সিরিয়ার প্রেসিডেন্ট, দাবি ট্রাম্পের

১২

হুতিদের হুমকির মুখে লোহিত সাগর থেকে ফিরে গেল ২ সৌদি জাহাজ

১৩

চুক্তি আগস্টে / এবার এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার

১৪

উন্নয়ন কোনো দলের নয়, জনগণের অধিকার: মান্নান

১৫

স্থানীয় সরকার নির্বাচনে যাদের প্রার্থী হতে সুযোগ দেবে না ইসি

১৬

কুয়াকাটায় বসতবাড়ি থেকে পদ্ম গোখরা উদ্ধার

১৭

ইরানে হামলা না চালালে আজ ইসরায়েলের অস্তিত্ব থাকত না: ট্রাম্প

১৮

বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে অভিযাত্রিক ফাউন্ডেশনের খাদ্য সহায়তা

১৯

স্কালোনির পর আর্জেন্টিনার কোচ হতে পারেন যারা, আলোচনায় ৪ নাম

২০
X