কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:০১ পিএম
অনলাইন সংস্করণ

ভারতের আলীগড় বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আলীগড় বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা। ছবি : সংগৃহীত
আলীগড় বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা। ছবি : সংগৃহীত

ভারতের আলীগড় বিশ্ববিদ্যালয়ে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (২৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদ আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত প্রবাসী শিক্ষার্থীদের পাশাপাশি বাংলাদেশি শিক্ষার্থীদের উল্লেখযোগ্য উপস্থিতি ছিল।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ হাইকমিশনের প্রেস মিনিস্টার শাবান মাহমুদ।আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি সাদ্দাম হোসেন।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য দেন, আইন বিভাগ অনুষদের ডিন অধ্যাপক এমজেডএম নোমানী। অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, ভারতের সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবী সুদর্শন রাজন, প্রক্টর অধ্যাপক ওয়াসিম আলী, ওমর পীরজাদা, আইন বিভাগের ছাত্র আলী হোসেন আরমান প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে শাবান মাহমুদ আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের তাৎপর্য তুলে ধরে বলেন, বিশ্বে একমাত্র বাঙালি জাতিকেই মাতৃভাষা প্রতিষ্ঠার জন্য জীবন দিতে হয়েছে। যার মূল নেতৃত্বে ছিলেন বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। আমাদের মায়ের ভাষা বাংলাকে আন্তর্জাতিক মর্যাদায় রূপ দিতে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার ঐতিহাসিক অবদানের কথা জাতি চিরদিন মনে রাখবে। এ সময় তিনি এ ধরনের আয়োজনে আলীগড় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

মূল প্রবন্ধে সাদ্দাম হোসেন বলেন, বাহান্নের ভাষা আন্দোলন শুধু ভাষা আন্দোলন লড়াইয়ে সীমাবদ্ধ ছিল না। পরে এ আন্দোলন স্বাধিকার ও স্বাধীনতার আন্দোলনের লক্ষে এগিয়ে যায়, যার মূল নেতৃত্ব দিয়েছেন বিশ্ব নন্দিত নেতা, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

মাতৃভাষা বাংলাকে বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে বাংলা ভাষাভাষী সকল মানুষের প্রতি আহ্বান জানিয়ে বলেন, পৃথিবীর সব মাতৃভাষা সংরক্ষণ করার লক্ষে আন্তর্জাতিক মাতৃভাষার গুরুত্ব রয়েছে। তিনি ভারত- বাংলাদেশের ঐতিহাসিক বন্ধুত্বের কথা তুলে ধরে বলেন, দুই দেশের জনগণের মধ্যে আমরা ব্যবসা বাণিজ্যসহ শিল্প সাহিত্য সংস্কৃতি সবক্ষেত্রে বিনিময় কর্মসূচি বাড়াতে পারি।

ড. বি আর আম্বেদকার হলের পক্ষ থেকে কাইফ হাসানের ধন্যবাদ জ্ঞাপনের মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।

পরে সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি আয়োজিত আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানেও অংশ নেন প্রেস মিনিস্টার শাবান মাহমুদ ও ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রিয়েল এস্টেট, হসপিটালিটি ও অবকাঠামো খাতে বড় বিনিয়োগ দেশবন্ধু গ্রুপের

সব বোর্ডে একই প্রশ্নপত্রে পরীক্ষা হবে : শিক্ষামন্ত্রী

কাঁঠাল থেকে সিঙ্গারা-সমুচা-কাবাব, পুষ্টিগুণও অনেক বেশি : কৃষিমন্ত্রী

গুম-নির্যাতনের বর্ণনা দিয়ে শেখ হাসিনার বিচার চাইলেন হেফাজতকর্মী

প্রধানমন্ত্রী উন্নয়নে বিশ্বাসী : সেতু প্রতিমন্ত্রী

‘গুপ্তধন’ ভেবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মর্টারশেল বাসায় নিয়েছিলেন শ্রমিকরা

আধুনিক স্বাদে দেশি টুইস্ট, কেএফসি নিয়ে এলো ‘কারি ক্রাঞ্চ’

যে ৩ কারণে ভেস্তে যেতে পারে যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতা

আইসক্রিমপ্রেমীদের জন্য ‘সেভয়’র নতুন চমক 

ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই খুন

১০

টেবিলে চিরকুট, কক্ষে ঝুলছিল শিক্ষকের দেহ

১১

অবশেষে স্বপ্ন পূরণ হচ্ছে ভোজিনহার, মাঠ থেকে সরাসরি দেখবেন মা

১২

মুখে মাস্ক ও হেলমেট পরে মহাসড়কে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল

১৩

হাওরে বিলুপ্তির পথে দেশি প্রজাতির মাছ

১৪

নেত্রকোনার বজ্রপাতে ২ জনের মৃত্যু

১৫

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তান হাইকমিশনারের বৈঠক

১৬

অভিনেতা জাহের আলভী কারাগারে 

১৭

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

১৮

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

১৯

ইউএনওর আইডি জটিলতায় জন্মনিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

২০
X