ইসমাইল হোসেন স্বপন, ইতালি
প্রকাশ : ২৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৫:৫২ পিএম
অনলাইন সংস্করণ

নানা আয়োজনে ইতালিতে মহান শহীদ দিবস পালিত

ইতালিতে মহান শহীদ দিবস পালিত। ছবি : কালবেলা
ইতালিতে মহান শহীদ দিবস পালিত। ছবি : কালবেলা

ইতালিতে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস পালিত হয়েছে। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে এ দিনটি পালন করেছে ইতালিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা।

একুশে ফেব্রুয়ারির ভোরে দেশের প্রভাত ফেরির সঙ্গে মিল রেখে ইতালিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত রকিবুল হক রোমের বাংলাদেশ চত্বরে নির্মিত স্থায়ী শহীদ মিনারে ফুল দিয়ে ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় দূতাবাসের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এরপরই বাঙালিদের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের নেতা এবং সর্বস্তরের প্রবাসী বাংলাদেশিরা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেন।

রোম দূতাবাস ছাড়াও ইতালির বিভিন্ন শহরে প্রবাসী বাংলাদেশিদের সংগঠনগুলোর উদ্যোগে দিবসটি নানা আয়োজনে পালিত হয়েছে।

ইতালির মিলান জেনারেল কনসালের আয়োজনে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশ উদযাপন করা হয়েছে। মিলানে ‘Make languages count for sustainable development’ প্রতিপাদ্যে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।

অনুষ্ঠানের শুরুতে কনস্যুলেটের কর্মকর্তা-কর্মচারীদের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষাশহীদদের মহান আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা অর্পণ করেন। দিবসটিতে কনস্যুলেট প্রাঙ্গণে জাতীয় পতাকা অর্ধনমিত করা হয়।

বিকেলে মিলানের বাংলাদেশি কম্যুনিটির বিভিন্ন সংগঠনের নেতৃস্থানীয় ব্যক্তি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে একটি আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।

ইতালির মিলান, নাপোলি, বলোনিয়া ও ভেনিসসহ প্রায় ৪০টি স্থানে ভাষা দিবস উপলক্ষে স্থায়ী এবং অস্থায়ী শহীদ মিনারে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে প্রবাসী বাংলাদেশিরা।

দেশটিতে বাংলা কমিউনিটি, সাংস্কৃতিক সংগঠন এবং বাংলা স্কুলগুলোর আয়োজনে দিবসটি বিশেষভাবে পালিত হয়েছে। এ সময় শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন ও বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

অবশেষে সেই ‘মাস্টারমাইন্ড’ ইস্যুটি খোলাসা করলেন সাবেক উপদেষ্টা

আজ তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

ইবনে সিনায় চাকরির সুযোগ

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

নামাজরত মুসল্লির মৃত্যু

১০

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১১

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১২

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

১৩

মেসির বাবার ভুল মৃত্যুসংবাদ প্রচার করে চাকরি ছাড়লেন উপস্থাপক

১৪

পে-স্কেলে বাড়ছে বেতন, বাড়তি টাকা কবে হাতে পাবেন সরকারি চাকরিজীবীরা?

১৫

আর্জেন্টিনার সমর্থক বহনকারী গাড়িতে গুলি, নিহত ১

১৬

বন্ধুর বাড়ি বেড়াতে গিয়ে প্রাণ গেল ২ যুবকের

১৭

ইরানের সঙ্গে মার্কিন সমঝোতার পরও ইসরায়েলি হামলা, লেবাননে নিহত ১৬

১৮

‘অপবাদ’ একটি জঘন্যতম কবিরা গুনাহ 

১৯

পেনশন-অবসর সুবিধায় বড় পরিবর্তন : একাধিক সুবিধা বাড়িয়ে প্রজ্ঞাপন

২০
X