যুক্তরাষ্ট্র প্রতিনিধি
প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:২৭ পিএম
আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ০৯:৩০ পিএম
অনলাইন সংস্করণ

বোস্টনে বেইনের উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত

ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশি কমিউনিটির মেম্বাররা। ছবি : কালবেলা
ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন বাংলাদেশি কমিউনিটির মেম্বাররা। ছবি : কালবেলা

একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ নিউ ইংল্যান্ডের (বেইন) কার্যকরী পরিষদ।

গত শনিবার (২২ ফেব্রুয়ারি) বেইন- এর উদ্যোগে যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের শহর বোস্টনে স্বতঃস্ফূর্তভাবে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়।

এদিকে ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বাংলাদেশি কমিউনিটির মেম্বারগণ পরিবার-পরিজনসহ স্বতঃস্ফূর্তভাবে উক্ত অনুষ্ঠানে যোগদান করেন। আবিয়াসহ বিভিন্ন কমিউনিটি এই অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানান।

ওই অনুষ্ঠানে বেইন কার্যকরী কমিটির সাংস্কৃতিক সম্পাদিকা রেহানা পারভীন ইতি সূচনা বক্তব্য রাখেন। এরপর বক্তব্য রাখেন বেইনের বর্তমান সভাপতি মাহাবুব-ই-খোদা (খোকা)। এছাড়া আরও বক্তব্য রাখেন সংগঠনটির সাবেক সভাপতি ড. বামন দাস বসু, সাবেক সভাপতি কাজী নুরুজ্জামান, সাবেক সহসভাপতি বদরে আলম সাইফুল, সাবেক সাধারণ সম্পাদক নাহিদ সেতারা, বেইনের বর্তমান কার্যকরী পরিষদের সহসভাপতি সাজ্জাদুর রহমান, সাধারণ সম্পাদক রাজিবুর রহমান, সহসাধারণ সম্পাদক আশিকুর রহমান, মিডিয়া সম্পাদক পংকজ দাস, সহসাংস্কৃতিক সম্পাদিকা মৌসুমী রহমান।

এদিকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্বরচিত কবিতা ‘ভাষাবীর’ পাঠ করেন কবি জহিরুল ভূঁইয়া। অনুষ্ঠানটি পরিচালনা করেন আবৃত্তিকার ইসরাত সাইরা মুন।

এ ছাড়াও অনুষ্ঠানে প্রবাসে জন্ম হওয়া বাংলাদেশি শিশু-কিশোরদের ভাষা শহীদদের স্মরণে গান-কবিতা এবং নিত্য পরিবেশনের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপিত হয়।

কালবেলা/এমএ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কারিগরি শিক্ষা অধিদপ্তরে ১৯৭ পদে নিয়োগ, আবেদন অনলাইনে

মাতামুহুরীতে রাতের আঁধারে জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ

টিভিতে আজ যত খেলা

নাটোরে ডিঙি নৌকা তৈরির ধুম

কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

বৃহস্পতিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

আগামী ২৪ ঘণ্টায় ৪ বিভাগে ‘অতি ভারী’ বৃষ্টির পূর্বাভাস

আজকের নামাজের সময়সূচি

বিচার না পেয়ে সিলেট থেকে পায়ে হেঁটে প্রধানমন্ত্রীর দ্বারে বৃদ্ধ ফুকন মিয়া

বেড়ায় স্কুল ফিডিংয়ে ভয়াবহ অনিয়মের অভিযোগ

১০

দখল-লিজে বিলীন চকরিয়া-সুন্দরবন

১১

ফকিরহাটে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

১২

কর্মস্থল ঢাকায়, বেতন শান্তিগঞ্জে: ‘কর্তৃপক্ষের’ কলমের খোঁচায় সেবা বঞ্চিত রোগীরা

১৩

ভাইরাসের আক্রমণে ক্ষেতেই পচছে আখ, লোকসানের শঙ্কায় টাঙ্গাইলের কৃষক

১৪

অনিয়মের অভিযোগে সড়ক নির্মাণের কাজ বন্ধ করে দিলেন এলাকাবাসী

১৫

বাবার অসুস্থতার কথা বলে ৭ বছরের শিশুকে অপহরণ, চাচাসহ গ্রেপ্তার ৩

১৬

আমরা চলছিলাম মদিনার দিকে, হঠাৎ দেখি কাফেলা যাচ্ছে আমেরিকার দিকে: মুফতি ফয়জুল করিম

১৭

হাতিয়ায় অস্বাভাবিক জোয়ারে ক্ষতিগ্রস্ত ৮০০ মিটার বেড়িবাঁধ, আতঙ্কে উপকূলবাসী

১৮

নির্মাণের এক মাস না যেতেই সড়কে গর্ত, নিম্নমানের কাজের অভিযোগ

১৯

নাচোলে টিসিবির গুদামে আগুন, নেভাতে গিয়ে ভ্যানচালকের মৃত্যু

২০
X