কালবেলা ডেস্ক
প্রকাশ : ০১ মার্চ ২০২৪, ১০:২৫ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণ

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

ভারতের কর্ণাটকের রাজধানী বেঙ্গালুরুর কুন্ডলাহল্লিতে একটি জনপ্রিয় রেস্তোরাঁয় বোমা বিস্ফোরণে ৯ জন আহত হয়েছেন। শুক্রবার (১ মার্চ) দুপুরের দিকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। খবর এনডিটিভির।

প্রথমদিকে ভারতীয় পুলিশ জানিয়েছিল, রামেশ্বরম রেস্তোরাঁয় বিস্ফোরণের কারণ খুঁজে বের করার চেষ্টা করছেন তারা। সন্ত্রাসবিরোধী জাতীয় তদন্ত সংস্থা (এনআইএ), বোম্ব স্কোয়াড ও ফরেনসিক বিভাগের কর্মকর্তারা ঘটনাস্থলে গেলে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া সাংবাদিকদের জানান, রেস্তোরাঁর হামলায় একটি ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস (আইইডি) ব্যবহার করা হয়েছে।

তিনি বলেন, দুপুর সাড়ে ১২টার দিকে একটি বিস্ফোরণের খবর আসে। সেখানে একটি ব্যাগ ছিল। আমি জানতে পেরেছি যে, এটি একটি আইইডি ছিল। তদন্ত চলছে।

কর্ণাটকের পুলিশপ্রধান অলোক মোহন বলেছেন, এই ঘটনায় ৯ জন আহত হয়েছেন। তাদের ব্রুকফিল্ড হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। তারা আশঙ্কামুক্ত।

বিজেপির বেঙ্গালুরু দক্ষিণের সংসদ সদস্য তেজস্বী সূর্য এক এক্সবার্তায় বিস্ফোরণের কারণ কী হতে পারে তা নিয়ে ক্যাফের মালিকের সঙ্গে কথা হয়েছে। তিনি বলেন, এই মাত্র রামেশ্বরম ক্যাফের প্রতিষ্ঠাতা শ্রী নাগরাজের সঙ্গে বিস্ফোরণের বিষয়ে কথা বলেছি। তিনি আমাকে জানিয়েছিলেন যে, একজন গ্রাহকের রেখে যাওয়া একটি ব্যাগের কারণে বিস্ফোরণটি ঘটেছে। কোনো গ্যাস সিলিন্ডার থেকে বিস্ফোরণ হয়নি। তাদের একজন কর্মচারী আহত হয়েছেন বলে মনে হচ্ছে। এটি বোমা বিস্ফোরণের সুস্পষ্ট ঘটনা। বেঙ্গালুরুর মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়াকে জবাব দিতে হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৪-২-৩-১, ৪-৩-৩ নাকি ৪-৪-২? এবারের বিশ্বকাপে বাজিমাত করছে কোন ফর্মেশন

বিশ্বকাপে কে জিততে যাচ্ছেন গোল্ডেন বুট?

সনি লাইটিয়া ক্যামেরাসহ দেশের বাজারে এলো টেকনো স্পার্ক ৫০ প্রো

বিকেএসপিতে ৩ দিনব্যাপী কর্মশালার সমাপ্তি

যুদ্ধ শুরুর পর রাশিয়ায় ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা 

কায়েতপাড়া-নগরপাড়া ব্রিজে মন্ত্রী-এমপিদের পরিদর্শন, দ্রুত কাজ শেষের নির্দেশ

বগুড়ায় শিল্পায়ন নিয়ে দেশবন্ধু গ্রুপের মতবিনিময় সভা

কাভার্ডভ্যান কেটে মিলল ১ লাখ ৬০ হাজার পিস ইয়াবা

শিবির নেতা জিসানের পক্ষে দাঁড়ানো দুই এপিপির নিয়োগ বাতিল

যাত্রাবাড়ীতে অবৈধ দখল উচ্ছেদে ডিএসসিসির ভ্রাম্যমাণ আদালত

১০

গম উৎপাদন বাড়াতে তামাক চাষের জমি ব্যবহারের উদ্যোগ : কৃষিমন্ত্রী

১১

মাদক ব্যবসায়ীর বাড়িতে ভাঙচুর

১২

জাপানে ৫ লাখ কর্মী পাঠানোর লক্ষ্য বিকেটিটিসির

১৩

পরীমণিকাণ্ডে এডিসি সাকলায়েনকে বাধ্যতামূলক অবসর

১৪

পররাষ্ট্রমন্ত্রীর কাছে পরিচয়পত্র পেশ বাংলাদেশের আইওএম প্রধানের

১৫

ব্রাজিল ও হাইতির ম্যাচ কখন, মোবাইলে দেখার উপায়

১৬

২০৪০ সালের মধ্যে পর্যটন খাতে ২ কোটি কর্মসংস্থান সৃষ্টি করা হবে : পর্যটনমন্ত্রী

১৭

পে-স্কেল বাস্তবায়ন নিয়ে বৈঠক শেষ, এলো নতুন সিদ্ধান্ত

১৮

বকুলের হাতে জিম্মি শৈলকুপা হাসপাতালের অ্যাম্বুলেন্স সেবা

১৯

রোহিঙ্গা শরণার্থীদের জন্য প্রায় দেড় কোটি ইউরো সহায়তার ঘোষণা ইইউ’র

২০
X