কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ জুলাই ২০২৩, ০৯:০০ পিএম
অনলাইন সংস্করণ

যুবক বয়সে যে ভাষা শিখতে চেয়েছিলেন মোদি

ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত
ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ছবি : সংগৃহীত

৩০ বছর বয়সে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফরাসি ভাষা শিখতে ভর্তি হয়েছিলেন আমেদাবাদের এক ফরাসি শিক্ষাকেন্দ্রে। প্রায় ৪০ বছর পর সেই প্রতিষ্ঠানে সদস্য হিসেবে মোদির পরিচয়পত্র সামনে এলো। তবে সদস্য পদ নিলেও মোদি শেষ পর্যন্ত ফরাসি ভাষা শিখতে পেরেছিলেন কিনা, তা স্পষ্ট নয় বলে জানিয়েছে আনন্দবাজার পত্রিকা।

বর্তমানে দুদিনের সফরে ফ্রান্সে আছেন মোদি। গতকাল বৃহস্পতিবার প্যারিসে গেছেন তিনি। ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁর সঙ্গে দেখা করেছেন। এ ছাড়া ফ্রান্সে থাকা ভারতীয় প্রবাসীদের সঙ্গেও সাক্ষাৎ করেন তিনি। তাদের উদ্দেশে দেওয়া এক বক্তব্যে মোদি বলেন, ‘ফ্রান্স ও ফরাসি সংস্কৃতির সঙ্গে আমার সম্পর্ক ৪০ বছরের। ১৯৮১ সালে আলিয়ঁজ ফ্রঁসেজ আমেদাবাদে যাত্রা করে। তাদের প্রথম দিকের সদস্য ছিলাম আমি।’

ফ্রান্সের সাংস্কৃতিক কেন্দ্র আলিয়ঁজ ফ্রঁসেজ সারা বিশ্বে ফরাসি ভাষা ও সংস্কৃতির প্রচার করে থাকে। শুক্রবার প্যারিসে মোদির সদস্য হওয়ার কথা ঘোষণার পর তার সদস্যপদের পরিচয়পত্র প্রকাশ করেছে সরকার।

পরিচয়পত্রে দেখা যায়, ১৯৮১ সালের ৫ ডিসেম্বর মোদি ওই প্রতিষ্ঠানের ১১তম সদস্য হিসেবে নিজের নাম নথিভুক্ত করেছিলেন। ১২৫ টাকা দিয়ে তিনি এ সদস্যপদ গ্রহণ করেন। অবশ্য মোদির সদস্যপদের কথা আট বছর আগেই জানিয়েছিল প্রতিষ্ঠানটি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বায়োডাটায় এখনও ‘অবিবাহিত’ সেই মরিয়ম

দিল্লির আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের সংহতি

টেকনাফে অনুপ্রবেশ, মিয়ানমারের জান্তা বাহিনীর ৩ সদস্য আটক

জামায়াত এমপির ভিডিওকাণ্ডে এবার আরেক নেত্রীর যোগসূত্র 

খেলতে বের হয় ২ বোন, পুকুরে মিলল মরদেহ

আফগানিস্তানে আকস্মিক বন্যায় নিহত ২০, নিখোঁজ শতাধিক

হোটেলকক্ষে গোপন ক্যামেরা? মোবাইল দিয়ে শনাক্ত করবেন যেভাবে

অস্ট্রেলিয়ার ফেডারেশন প্রতিষ্ঠার ১২৫ বছরপূর্তি / তরুণ নেতৃত্বে গুরুত্ব ও নাগরিক শিক্ষা জোরদারের আহ্বান

ইরানের সাম্প্রতিক হামলায় মার্কিন সেনা হতাহতের সংখ্যা জানাল পেন্টাগন

সেই জামায়াত এমপির দ্বিতীয় বিয়ের তারিখ নিয়ে বিভ্রান্তি

১০

জুলাই আন্দোলনে শহীদ মাদ্রাসা শিক্ষার্থীদের ‘পূর্ণাঙ্গ তালিকা’ প্রকাশ করল সাআস

১১

যুক্তরাজ্যে বেকারত্ব বেড়ে ৪.৯ শতাংশ

১২

চট্টগ্রামে স্ত্রী হত্যা মামলায় স্বামীর যাবজ্জীবন

১৩

মধ্যপ্রাচ্যে অপ্রয়োজনীয় ভ্রমণ এড়াতে নাগরিকদের পরামর্শ মালদোভার

১৪

সিলিমপুর আবাসিক এলাকা এড়িয়ে সড়ক নির্মাণের পরামর্শ সিডিএর

১৫

নতুন হামলায় মার্কিন এফ-১৫ যুদ্ধবিমান ধ্বংস

১৬

৫ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা, অভিযুক্ত আটক

১৭

৬ দশকের পুরোনো ঈদগাহ দখলে নিলেন প্রভাবশালী

১৮

‘মোড়কের পেছনে লুকোচুরি বন্ধ হোক, সামনে আসুক সত্য’

১৯

ইরানের সঙ্গে যুদ্ধে জড়ানোর আগ্রহ নেই ইসরায়েলের: স্মোট্রিচ

২০
X