কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ৩০ মার্চ ২০২৪, ১০:২০ পিএম
অনলাইন সংস্করণ

জন্মদিনে অনলাইনে অর্ডারের কেক খেয়ে প্রাণ গেল শিশুর

মারা যাওয়া শিশু। ছবি : সংগৃহীত
মারা যাওয়া শিশু। ছবি : সংগৃহীত

জন্মদিনে অনলাইনে অর্ডার করা হয়েছিল কেক। পরে তা খেয়ে প্রাণ গেছে ১০ বছর বয়সী এক শিশুর। শনিবার (৩০ মার্চ) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অনলাইনে অর্ডার করা কেক খাওয়ার পর তাদের পেটের পীড়া দেখা দেয়। গত সপ্তাহে জন্মদিন উদযাপনের জন্য ওই কেক অর্ডার করা হয়েছিল। পরে তা খেয়ে পুরো পরিবার অসুস্থ হয়ে পড়েন।

ওই শিশুর দাদা জানান, পরিবারের ছোট বোনসহ বাকি সবাই কেক খেয়েছিলেন। এরপর তারা সকলে অসুস্থ বোধ করেন। কেকটি পাতাইলার একটি বেকারি থেকে অনলাইনে অর্ডার করা হয়েছিল।

মারা যাওয়া ওই শিশুর নাম মানভি। মৃত্যুর কয়েক ঘণ্টা আগে পরিবারের সঙ্গে তার কেক কাটার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

শিশুটির দাদা হারবান লাল জানিয়েছেন, গত ২৪ মার্চ সন্ধ্যা ৭টার দিকে পরিবারের সদস্যদের নিয়ে কেক কাটে ওই শিশু। এরপর রাত ১০টার দিকে পুরো পরিবার অসুস্থ হয়ে পড়ে। তিনি জানান, মানভী এ সময় বমি করতে শুরু করে। এছাড়া খুব তৃষ্ণা পাচ্ছে বলে পানি চায় এবং গলা শুকিয়ে যাচ্ছে বলে জানায় সে। একপর্যায়ে মানভি ঘুমিয়ে যায়।

হারবান লাল আরও জানান, পরের দিন সকালে অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে তাকে অক্সিজেন দেওয়া হয়। কিন্তু তাকে আর বাঁচানো যায়নি। চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

পরিবারের সদস্যরা তার এ মৃত্যুতে কেকের দিকে আঙুল তুলছেন। তাদের অভিযোগ, কেকটিতে বিষাক্ত কিছুর অস্তিত্ব ছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, এ ঘটনায় বেকারির মালিকের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। এছাড়া শিশুটির ময়নাতদন্ত সম্পন্ন সম্পন্ন হয়েছে। কেকের একটি অংশ পরীক্ষার জন্য পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

এইচপিভি টিকা নেওয়া তরুণীদের জরায়ুমুখ ক্যানসারে মৃত্যু প্রায় শূন্য

১০

দেশজুড়ে বৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন, নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আভাস

১১

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ অবসানে ট্রাম্পের সমর্থন চাইলেন জেলেনস্কি  

১২

বাংলাদেশে মেসিদের নিয়ে উন্মাদনা তুলে ধরবেন ৪ আর্জেন্টাইন ব্লগার

১৩

চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দুটি নতুন বিষয় : মাহদী আমিন

১৪

শাহজালাল মাজারে দান সংগ্রহে নতুন নিয়ম, বন্ধ হলো নগদ লেনদেন

১৫

মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে কঠোর বার্তা এমপি সালাউদ্দিন বাবুর

১৬

দ্রুত সময়ে শিশু নন্দিনী হত্যার বিচার হবে : ত্রাণমন্ত্রী

১৭

জুলাইযোদ্ধারা শ্রেণিভেদে মাসে কত টাকা পাবেন, জানালেন মন্ত্রী

১৮

লাল কার্ডের খেসারত, ৩ ম্যাচ নিষিদ্ধ দক্ষিণ আফ্রিকার মিডফিল্ডার

১৯

ইরান চুক্তি ইস্যুতে সমালোচকদের কড়া জবাব ট্রাম্পের

২০
X