কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ এপ্রিল ২০২৪, ১০:৩৫ পিএম
অনলাইন সংস্করণ

চলন্ত ট্রেনে দেখা মিলল স্পাইডারম্যানের!

চলন্ত ট্রেনে স্পাইডারম্যানের মতো বেয়ে বেড়াচ্ছেন এক যাত্রী। ছবি : সংগৃহীত
চলন্ত ট্রেনে স্পাইডারম্যানের মতো বেয়ে বেড়াচ্ছেন এক যাত্রী। ছবি : সংগৃহীত

চলন্ত ট্রেনে দেখা মিলেছে স্পাইডারম্যানের। যাত্রীবাহী ট্রেনে প্রচণ্ড ভিড় থাকায় স্পাইডারম্যানের মতো সিলিং বেয়ে বেয়ে ওয়াশরুমে গেলেন এক যাত্রী। আর সেই ভিডিও এখন বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে গেছে। মঙ্গলবার (২ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।

ভিডিওতে দেখা গেছে—একজন যাত্রী ওয়াশরুমে যেতে ‘স্পাইডারম্যানের’ মতো ঝুলে ঝুলে এগিয়ে আসছেন। কারণ, ট্রেনের ভেতরে ওই সময় এতটাই ভিড় ছিল যে তার পক্ষে হেঁটে আসা কোনোভাবেই সম্ভব ছিল না।

জানা গেছে, ঘটনাটি ভারতের। মাত্র ৯ সেকেন্ডের এই ভিডিও ধারণ করেছেন অভিনব পরিহার নামের এক ব্যক্তি। পরবর্তীতে তিনি এটি ইন্সটাগ্রামে প্রকাশ করেন। ভিডিওটির শিরোনামে তিনি লিখেছেন, সাধারণ ও স্লিপার ক্লাসে একটি সাধারণ দিন।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর এ নিয়ে অনেকে হাসি-তামাশা করেছেন। তবে এর মাধ্যমে ওঠে এসেছে— যারা ভিড়ের মধ্যে ট্রেনে যাতায়াত করেন, জরুরি প্রয়োজনে তাদের কতটা সমস্যায় পড়তে হয়।

ভারতে সম্প্রতি বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয়েছে। এর আগে বিমানবন্দরের কনভেয়ার বেল্টে এক তরুণী শুয়ে পড়েন। তার এমন কাণ্ডের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় বিষয়টি নিয়ে সমালোচনায় মূখর হন নেটিজেনররা। এমনকি অনেকে তার এমন কর্মকাণ্ডের জন্য সাজাও দাবি করেছেন।

তরুণীর এমন আচরণের কয়েক দিন আগে দিল্লির মেট্রোরেলে হোলি উৎসবের এক ভিডিও ভাইরাল হয়েছিল। সেখানে প্রকাশে দুই নারী রঙ মাখামাখি করেন। এরপর তাদের একে অপরের প্রতি ঘণিষ্ঠ হতে দেখা যায়। এমনকি মেট্রোর মেঝেতে ফিরে তারা নাচানাচিও করেন। তাদের আচরণের কারণে অস্বস্তিতে ভোগেন যাত্রীরা। পেছনে থাকা যাত্রীদের ভিডিওতে মুখ ফিরিয়ে নিতে দেখা যায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘এত ঋণখেলাপি থাকলে তো জনগণ ঋণখেলাপিদের সংসদ বলবে’

যেসব দেশে আটকে আছে ইরানের ১০০ বিলিয়ন ডলার

নতুনদের বরণে এমআইএসটি-তে উদযাপিত হলো ′ফ্রেশার্স ডে - ২০২৬′

ওয়ালটনের পিসিবিএ রপ্তানি শিপমেন্ট উদ্বোধন

স্বাস্থ্যসেবা নিয়ে কোনো অবহেলা বরদাশত করবে না সরকার : প্রতিমন্ত্রী

‘তুই মরে যা, আমার কিছু যায় আসে না’, ইকরাকে বলতেন আলভী

জয়পুরহাটে শিশু ধর্ষণের দায়ে কৃষকের যাবজ্জীবন

ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করলেন মোতাহার হোসেন

সরকারি কর্মকর্তাদের স্মার্টফোন ব্যবহার নিষিদ্ধ করল আফগানিস্তান 

হাইতির বিপক্ষে নামার আগে সুখবর পেল ব্রাজিল

১০

বিশ্বকাপ খেলা দেখার সময় হল সংসদ নেতাকে লাঞ্ছিতের অভিযোগ রাকসু জিএস আম্মারের বিরুদ্ধে

১১

রাত ১টার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১২

ঋণখেলাপি ইস্যুতে উত্তপ্ত সংসদ, সরকারি ও বিরোধী দলের তুমুল বিতর্ক

১৩

বিএনপি নেতা রোকনের বিরুদ্ধে অপপ্রচারের অভিযোগ

১৪

খুবি ছাত্রীকে অধ্যাপকের কুপ্রস্তাব, প্রতিবাদে কুশপুত্তলিকা দাহ ও জুতা নিক্ষেপ

১৫

খালার বাড়ি থেকে ফেরার পথে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী

১৬

ট্রেলারেই রহস্যের ঝড়, ২৫ জুন আসছে ‘হেডলাইন’

১৭

স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ, থানায় আত্মসমর্পণ স্বামীর

১৮

চাঁদপুর ট্রিবিউনের দ্বিতীয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

১৯

বিশ্বকাপে মিলে গেল মেসির ভবিষ্যদ্বাণী

২০
X