কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৩ মার্চ ২০২৪, ০৭:৫৭ পিএম
আপডেট : ২৩ মার্চ ২০২৪, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

মেট্রোরেলে দুই তরুণীর অশ্লীল অঙ্গভঙ্গি, সমালোচনার ঝড়

মেট্রোরেলে দুই তরুণীর রঙ মাখামাখি। ছবি : সংগৃহীত
মেট্রোরেলে দুই তরুণীর রঙ মাখামাখি। ছবি : সংগৃহীত

মেট্রোরেলে উঠে প্রকাশ্যে অশ্লীল অঙ্গভঙ্গি করে সমালোচনার জন্ম দিয়েছেন দুই তরুণী। আপত্তিকর সেই ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। ভিডিওতে দেখা যাচ্ছে, ওই দুই তরুণী একে-অপরের গায়ে রঙ মাখিয়ে দিচ্ছেন। তবে এতটুকু ঠিক থাকলেও, পরবর্তীতে তারা অশ্লীল অঙ্গভঙ্গি করা শুরু করেন।

আপত্তিকর এই ভিডিও ভাইরাল হওয়ার পর অনেককেই ক্ষোভ ঝাড়তে দেখা গেছে। নেটিজেনরা এসব বন্ধে কার্যকরী ব্যবস্থা নেওয়ার জন্য মেট্রো কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানিয়েছেন।

ভাইরাল ওই ভিডিওতে দেখা যায়- ওই দুই তরুণী চিরাচরিত ভারতীয় শাড়ি পরে আছেন। তারা প্রথমে একে-অপরের মুখে রঙের গুঁড়ো মাখিয়ে দেন। এরপর অন্তরঙ্গমূলক কর্মকাণ্ড শুরু করেন। যার মধ্যে ছিল একে অপরের মুখ ধরা এবং কাছাকাছি শুয়ে পড়া। ওই সময় মেট্রোর অন্যান্য যাত্রীরা তাদের এসব কর্মকাণ্ড দেখছিলেন। সিটে বসে থাকা এক তরুণীকে অন্য দিকে মুখ ফিরিয়ে নিতেও দেখা যায়।

জানা গেছে, ঘটনাটি ভারতের রাজধানী দিল্লির। ভিডিওটি ভাইরাল হওয়ার পর তীব্র সমালোচনায় মুখর হন নেটিজেনরা। তারা বলেছেন, এই দুই তরুণীর কর্মকাণ্ড অশালীন এবং ভারতীয় সংস্কৃতির পরিপন্থি।

মাইক্রো ব্লগিং সাইটে এক ব্যক্তি ভিডিওটি প্রকাশ করেছেন। ভিডিওটির শিরোনামে তিনি লিখেছেন, এসবের বিরুদ্ধে আমাদের দ্রুত আইন প্রয়োজন। ভিডিওতে একজন মন্তব্য করেছেন, ভিডিওটি দেখে তিনি বিব্রতবোধ করছেন। তিনি বলেন, একটিবার চিন্তা করুন, পেছনে থাকা মানুষের অবস্থা কেমন হয়েছিল! অপর একজন প্রশ্ন করেন, এটি কী কোনো মেট্রো স্টেশন নাকি পথভ্রষ্ট করার জায়গা?

ক্ষুব্ধ আরেকজন লিখেন, কোনো আইনের প্রয়োজন নেই। প্রতি ১৫ সেকেন্ডের জন্য ১ লাখ রুপি করে জরিমানা করুন। এটিই পর্যাপ্ত হবে।

ভিডিওটি ভাইরাল হওয়ার পর গণপরিবহনে শালীনতার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। সাধারণ মানুষের দাবি, অবশ্যই সবার শালীনতা বজায় রাখা উচিত।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু

একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদী মারা গেছেন

বিশ্বকাপে মা-ছেলের নতুন ইতিহাস

একদলীয় শাসনের চেষ্টা জনগণ মেনে নেবে না : জামায়াত আমির

৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে ফি মওকুফ করল ইরান  

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে পুলিশের ‘জরুরি বার্তা’

শাকিবের বাড়িতে গিয়ে ‘অস্বস্তিতে’ পড়েছিলেন মিষ্টি জান্নাত!

পবিত্র কাবার গিলাফের প্রধান ক্যালিগ্রাফার চট্টগ্রামের মুখতার আলম

নারায়ণগঞ্জে গার্মেন্টসে বয়লার বিস্ফোরণ, আহত ১৫

রেনশো ঝড়ে বাংলাদেশকে বড় লক্ষ্য দিল অস্ট্রেলিয়া

১০

২০১৮ সালে বিএনপি নেতাকে হামলার দায়ে আ.লীগ নেতা গ্রেপ্তার

১১

ইউনিয়নের পর এবার প্রতিমন্ত্রী শাহে আলমের নামে স্কুল নামকরণের প্রস্তাব

১২

অন্ধকারের দরজা ভিপিএন : অপব্যবহার যেভাবে বিষিয়ে তুলছে সমাজ ও রাষ্ট্রকে

১৩

সুইজারল্যান্ডে অনুষ্ঠিতব্য ইরান-যুক্তরাষ্ট্র আলোচনা স্থগিত 

১৪

ব্রাজিল নাকি হাইতি জিতবে কারা, জানাল সুপার কম্পিউটার

১৫

খাদ্য অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় জালিয়াতি, আটক ৪৯

১৬

সাকলায়েনের জন্য খারাপ লাগছে, বলেছিলেন পরীমণি

১৭

সবার আগে বিশ্বকাপের নকআউটে মেক্সিকো

১৮

সিলেটে হাম ও নিউমোনিয়ায় ঝরল আরও ২ শিশুর প্রাণ

১৯

বাউফলে বিদ্যুতের ট্রান্সফর্মার চুরির হিড়িক

২০
X