কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৪, ০২:৫০ পিএম
আপডেট : ০৪ এপ্রিল ২০২৪, ০২:৫৫ পিএম
অনলাইন সংস্করণ

ম্যানহোলে নেমে ময়লা পরিষ্কার করলেন কাউন্সিলর, ভিডিও ভাইরাল

বিজেপি নেতার ম্যানহোল পরিষ্কারের ভিডিওটি ভাইরাল হয়। ছবি : ভিডিও থেকে নেওয়া
বিজেপি নেতার ম্যানহোল পরিষ্কারের ভিডিওটি ভাইরাল হয়। ছবি : ভিডিও থেকে নেওয়া

ময়লা জমে পানি আটকে থাকা ম্যানহোলে নেমে পরিষ্কার করেছেন এক কাউন্সিলর। এ সময় তিনি অভিযোগ করেন, দীর্ঘদিন পৌর করপোরেশনের কর্মকর্তাদের কাছে ধরনা দিয়েও সমাধান না হওয়ায় এ কাজে তিনি বাধ্য হয়েছেন। এ সংক্রান্ত একটি ভিডিও ভাইরাল হয়েছে।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, দেবেন্দ্র রাঠোর নামে ওই ব্যক্তি ভারতের মধ্যপ্রদেশের গোয়ালিয়র জেলার ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ১৫ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর। তিনি গত মঙ্গলবার শহরের বিড়লা নগরের ওই ম্যানহোল পরিষ্কার করেন।

তবে তিনি কাজটি শুরু করলেও পরে পৌর করপোরেশনের দল ঘটনাস্থলে পৌঁছে বাকি কাজ করে। দলটি বুধবারও পরিচ্ছন্নতার কার্যক্রম অব্যাহত রাখে বলে জানিয়েছে এনডিটিভি।

এ বিষয়ে দেবেন্দ্র রাঠোর বলেন, ওই ম্যানহোল দিয়ে পানি সরছিল না। মানুষের বাড়িতে পানি ঢুকে গিয়েছিল। লোকজন দুর্গন্ধে অতিষ্ঠ। বেশ কয়েকবার মেয়রকে অনুরোধ করেও সমাধান হয়নি। তাই আমিই নিজেই পরিষ্কারে নামি।

তিনি আরও বলেন, মানুষ আমাকে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমাকে সে মূল্য দিতে হবে। আমি কাজ শুরু করায় করপোরেশনের লোকজন আসে। এ প্রেক্ষিতেই তারা পরিষ্কারকাজ করে।

তবে গোয়ালিয়রের অতিরিক্ত কমিশনার মুনিশ সিং সিকারওয়ার অভিযোগ অস্বীকার করেছেন।

তিনি দাবি করেন, ম্যানহোল সংক্রান্ত সমস্যা পাওয়ার সঙ্গে সঙ্গে তা সমাধান করা হয়। সেখানেও করপোরেশনের মাধ্যমেই কাজ করা হচ্ছে।

এ কর্মকর্তা আরও বলেন, যদি ওই ম্যানহোলের খবর পেতেন তবে তা তাৎক্ষণিক পরিষ্কার করা হতো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

যুক্তরাষ্ট্রে শত শত গোয়েন্দা কর্মীকে বহিষ্কারের পরিকল্পনা 

১০

পুরোনো ভিডিও দিয়ে নোয়াখালীতে গুজব ছড়াচ্ছে আ.লীগ : পুলিশ

১১

ব্রাজিলের বিপক্ষে হাইতি দৌড়াবে, স্বপ্ন দেখবে : কোচ মিনিয়ের বার্তা

১২

৪৮ দলের বিশ্বকাপে সেরা ৩২: তৃতীয় হওয়া ৮ দল উঠবে যে নিয়মে

১৩

৬ মাসের মধ্যে চালু হচ্ছে ৫টি বিশেষায়িত শিশু হাসপাতাল

১৪

রাজশাহীতে ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষ, সড়ক অবরোধ

১৫

এবার ‘থালা-চামচ’ হাতে বিক্ষোভে নামতে যাচ্ছে ককরোচ পার্টি

১৬

রাবিতে সাংবাদিকদের ওপর হামলা

১৭

বিশ্বকাপে নাজুক অবস্থায় গিয়েই শিরোপা জেতে ব্রাজিল, ইতিহাস যা বলছে

১৮

দেশের আসল শক্তি লুকিয়ে আছে বৈচিত্র্যের মাঝে: পর্যটনমন্ত্রী

১৯

চোরাই মোটরসাইকেল উদ্ধারের সময় পুলিশের ওপর হামলা

২০
X