কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২৯ মার্চ ২০২৪, ০৫:০৩ পিএম
অনলাইন সংস্করণ

রেকর্ড গড়তে ১৩ সেকেন্ডে এক লিটার লেবুর শরবত পান

শরবত পান করছেন ডেভিড রাশ। ছবি : সংগৃহীত
শরবত পান করছেন ডেভিড রাশ। ছবি : সংগৃহীত

রেকর্ড গড়তে দ্রুততম সময়ে লেবুর শরবত পান করেছেন এক ব্যক্তি। মাত্র ১৩ দশমিক ৬৪ সেকেন্ডে তিনি এ শরবত পান করেছেন। ইয়াহু নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

স্পল্পতম সময়ে এ শরবত পান করা ব্যক্তির নাম ডেভিড রাশ। তিনি যুক্তরাষ্ট্রের আইডাহো অঙ্গরাজ্যের বাসিন্দা। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস গড়তে তিনি পাইপ দিয়ে এ শরবত পান করেন। তবে দ্রুত শরবত পানের কারণে তার তীব্র পেটব্যাথা শুরু হয়েছে।

রাশ নামের এ মার্কিনি ২৫০টির বেশি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস ভেঙেছেন। বর্তমানে তার দখলে রয়েছে ১৬টি রেকর্ড। এর আগেও তিনি পাইপ দিয়ে একই পরিমাণ শরবত পান করে রেকর্ড গড়েছিলেন। সেবার তিনি ১৬ দশমিক ৫ সেকেন্ডে এ রেকর্ড গড়েছিলেন।

রাশের এ রেকর্ড জার্মানির সিরিয়াল রেকর্ড ভঙ্গকারী আন্দ্রে অরটলফ ভাঙেন। তবে তিনি এজন্য সময় নিয়েছিলেন ১৬ দশমিক ১ সেকেন্ড। এরপরই নিজের রেকর্ডকে আবার দখলে নিতে মরিয়া হন রাশ। তারই ধারাবাহিকতায় এবার তিনি সময় নিয়েছেন ১৩ দশমিক ৬৪ সেকেন্ড।

রাশ জানান, এ অভিজ্ঞতা মোটেও সুখকর ছিল না। তারপরও আমি কৃতজ্ঞ। সম্ভবত আমি আবার আমার রেকর্ড ফিরে পাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাবার লাশ দাফনে সন্তানদের বাধা

ইসরায়েলকে লেবাননে হামলা বন্ধে যুক্তরাষ্ট্রকে বাধ্য করতে হবে: ইরান

বাজেটে চামুদরিয়া ওয়াই টাইপ সেতু বরাদ্দের জোর দাবি

সুপ্রিম কোর্ট রিপোর্টার্স ফোরামের সভাপতি দিদার, সম্পাদক ডালিম

সীমান্তঘেঁষা নদীতে চীনের মেগা বাঁধ, পাল্টা পদক্ষেপ ভারতের 

পরিসংখ্যান বলছে ফাইনাল নিশ্চিত ব্রাজিলের!

সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ

পুশইনের শিকার ২০ জনকে ফেরত নিল বিএসএফ

শিশু নন্দিনী হত্যা / সরকারি গাড়ি ভাঙচুর মামলা : আসামি দেড় হাজার, পুরুষশূন্য পুরো গ্রাম

সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা, শূন্যরেখায় ৭ দিন ধরে আটকে ৫ যুবক

১০

গৃহকর্মীর মৃত্যু, আলোচনায় পাউবোর অতিরিক্ত প্রধান প্রকৌশলী সবিবুর রহমান

১১

স্বীকৃতি পাওয়ার আগেই বিচ্ছেদ! ধানুশ-ম্রুণালের প্রেমে নতুন মোড়

১২

পাঁচ বছর চাকরিতেই পেনশন, বাড়ল সর্বোচ্চ হার

১৩

বিএনপি একদলীয় শাসনে বিশ্বাসী নয় : মির্জা ফখরুল

১৪

নারীকে ‘আপনি কি সেই মাল’ বলা ওসি এনামুল প্রত্যাহার

১৫

বিশেষ সুড়ঙ্গ থেকে চিত্রনায়িকা ববির স্বামী আবুল বাশার গ্রেপ্তার

১৬

ইরান যুদ্ধ ও অন্যান্য খাতে বিপুল ডলার চায় পেন্টাগন

১৭

ব্র্যাক ইউনিভার্সিটিতে গ্লোবাল ইয়ুথ লিডারশিপ কনফারেন্স অনুষ্ঠিত

১৮

ইরান-যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা ঘিরে তেহরানে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী

১৯

ডিআর কঙ্গোতে ইবোলায় আক্রান্ত ৭৫ স্বাস্থ্যকর্মী

২০
X