কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৭ এপ্রিল ২০২৪, ০৭:১৭ পিএম
অনলাইন সংস্করণ

চাকরি ছেড়ে বসের সামনে ঢোল বাজিয়ে উল্লাস

চাকরি ছেড়ে বসের সামনে উল্লাস কর্মীর। ছবি : সংগৃহীত
চাকরি ছেড়ে বসের সামনে উল্লাস কর্মীর। ছবি : সংগৃহীত

যে কোনো প্রতিষ্ঠান থেকে কর্মীদের চাকরি ছেড়ে দেওয়া বিচিত্র কিছু নয়। প্রতিনিয়ত সারা বিশ্বের অসংখ্য মানুষ চাকরি ছাড়েন। তবে এবার সামনে এসেছে বিচিত্র ঘটনা। অফিস থেকে চাকরি ছেড়ে বসের সামনেই ঢোল বাজিয়ে উল্লাস করেছেন এক কর্মী। শনিবার (২৭ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমন ঘটনা জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, কর্ম পরিবেশকে বিরক্তিকর উল্লেখ করে চাকরি ছেড়েছেন এক কর্মী। বিক্রয় সহযোগী হিসেবে কাজ করতেন তিনি। তবে সেখান থেকে চাকরি ছেড়েই যেন মহাখুশি ওই ব্যক্তি। বসের সামনে ঢাকঢোল পিটিয়ে নৃত্য করেছেন। এরপর তারই কনটেন্ট ক্রিয়েটর এক বন্ধু ঘটনার ভিডিও অনলাইনে ছড়িয়ে দিয়েছেন।

ভিডিও ছড়িয়ে দেওয়া ওই ব্যক্তি বলেন, এ ধরনের ঘটনা সামনে আরও দেখা যাবে। দিন দিন অস্বস্তিকর হয়ে উঠছে কর্ম পরিবেশ। আর অফিসের কর্ম পরিবেশ ভালো না হলে কাজ করা কঠিন।

তিনি বলেন, তার বন্ধু তিন বছর ধরে কর্ম পরিবেশ নিয়ে অস্বস্তিতে ছিলেন। ইসন্টাগ্রামে ভিডিওটি শেয়ার করে তার বন্ধু বলেন, বসের কাছে আমার কোনো সম্মান ছিল না। মধ্যবিত্ত হওয়ায় এতদিন বাধ্য হয়ে চাকরি করেছি।

সংবাদমাধ্যম জানিয়েছে, অঙ্কিত নামের ওই ব্যক্তি অফিসের শেষ দিন স্মরণীয় করে রাখতে বন্ধুদের সঙ্গে আলোচনা করেন। এ সময় তার এক বন্ধু অফিসের বাইরে ঢোল বাজানোর পরামর্শ দেন। এরপর বন্ধুর বুদ্ধি অনুসারে যখন অফিসের বস বের হন তখনই তারা ঢোল বাজাতে শুরু করেন। এতে রেগে দিয়ে তা বন্ধ করার নির্দেশ দেন বস।

২০২৩ সালে হারাপ্পা ইনসাইডের এক প্রতিবেদনে বলা হয়, কর্মীবান্ধব বস এবং কর্মপরিবেশ ভালো না হওয়ায় অনেকে চাকরি ছাড়তে বাধ্য হন। বসের খারাপ আচরণের কারণে প্রায় ৫৮ শতাংশ কর্মী চাকরি ছাড়েন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে নামছে ব্রাজিল

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১০

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১১

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১২

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

১৩

শনিবার দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

১৪

আমার ‘আইডল’ নেইমার হলেও সর্বকালের সেরা মেসি: লামিন ইয়ামাল

১৫

হাইতির বিপক্ষে যে কৌশলী একাদশ নিয়ে মাঠে নামতে পারে ব্রাজিল

১৬

সকাল ৯টার মধ্যে ঝড় হতে পারে যেসব জেলায়

১৭

হাইতি ছাড়াও যে ম্যাচের সমীকরণ ব্রাজিলের মাথা ব্যাথার কারণ

১৮

কাগজে ১২৭ শ্রমিক, মাঠে ৫০-এর নিচে : খাল খননে ‘অনিয়ম’

১৯

পরীক্ষার্থীদের জন্য তুরস্কে বিশ্বকাপের ম্যাচ দেখানো বন্ধ

২০
X