মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ২৩ আষাঢ় ১৪৩৩
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৪, ০১:৩৩ পিএম
আপডেট : ২৮ এপ্রিল ২০২৪, ০২:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

গুজরাটে রাস্তার ধারে পানিপুরি বিক্রি করছেন নরেন্দ্র মোদি!

ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে চেহারায় মিল থাকার কারণে ভাইরাল হয়েছেন একাধিক ব্যক্তি। ছবি : সংগৃহীত
ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে চেহারায় মিল থাকার কারণে ভাইরাল হয়েছেন একাধিক ব্যক্তি। ছবি : সংগৃহীত

প্রথম দেখায় যে কেউ চমকেই যাবেন। গুজরাটে রাস্তার ধারে দাঁড়িয়ে পানিপুরি বিক্রি করছেন নরেন্দ্র মোদি। তবে তিনি আসলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি নন। বরং অবিকল নরেন্দ্র মোদির মতো চেহারার অনিল ভাই ঠক্কর। চলতি মাসে ভারতের লোকসভা নির্বাচনের ভোট শুরু হওয়ার সঙ্গে সঙ্গে ভাইরাল হয়েছেন তিনি।

অনিল ভাই ঠক্কর গুজরাটের একটি রাস্তার কিনারে পানিপুরি বিক্রি করেন। স্থানীয়রা মজা করে তাকে প্রধানমন্ত্রী মোদি হিসেবে সম্বোধন করে। কারণ তার চেহারা অনেকটাই নরেন্দ্র মোদির মতো এবং সাইড থেকে দেখে যে কেউ তাকে ভারতের প্রধানমন্ত্রী বলে ভুল করবেন।

পানিপুরি বিক্রেতা অনিল ভাই ঠক্করকে দেকে অনেকে নরেন্দ্র মোদি বলে ভুল করেন কারণ, তার চুলের স্টাইল এবং সাদা দাড়িও প্রধানমন্ত্রী মোদির সঙ্গে মিলে যায়। তিনি নিজ ইচ্ছায় চুল দাড়ির এমন স্টাইল রেখেছেন কারণ তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে পছন্দ করেন। তিনি প্রধানমন্ত্রী থেকে অনুপ্রাণিত এবং প্রধানমন্ত্রীর মতো পরিষ্কার-পরিচ্ছন্নতায় বিশেষ গুরুত্ব দেন।

অনিল ভাই ঠক্কর মূলত গুজরাটের জুনাগড় এলাকার বাসিন্দা। ‘তুলসী পানিপুরি সেন্টার’ নামে দোকনটির মালিক তিনি। তিনি ১৮ বছর বয়স থেকে এই দোকানে পানিপুরি বিক্রি করছেন। দোকানটি প্রথম শুরু করেছিলেন তার দাদা।

৭১ বছর বয়সী এই পানিপুরি বিক্রেতা বলছেন, ক্রেতারা প্রায়শই তার চেহারার কারণে তার সঙ্গে সেলফি তুলতে চায় এবং তিনি এটা উপভোগ করেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদির সঙ্গে আমার চেহারার মিল থাকার কারণে আমি স্থানীয় এবং পর্যটক সবার কাছ থেকেই অনেক ভালোবাসা এবং সম্মান পাই।

অনিল ভাই ঠক্করই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মতো দেখতে একমাত্র ব্যক্তি নন। এর আগে মুম্বাইয়ের মালাডের বাসিন্দা বিকাশ মহন্তের চেহারাও প্রধানমন্ত্রীর সঙ্গে অদ্ভুত মিল দেখা গিয়েছিল। চলতি বছরের শুরুর দিকে তার বাদ্যযন্ত্র বাজানোর একটি ছবি ভাইরাল হয়েছিল। অনেকে ভিডিওকে প্রধানমন্ত্রী মোদির ডিপফেক বলে ভুল করেছিলেন।

পরে অবশ্য বিকাশ মহন্তে বিষয়টা খোলাসা করে দিয়েছিলেন। তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে ভিডিওতে দেখা ব্যক্তিটি তিনিই।

সূত্র: এনডিটিভি

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাস কাউন্টার থেকে গলাকাটা অবস্থায় যুবক উদ্ধার

আপত্তিকর ভিডিও করে অর্থ আদায়ের চেষ্টা, গ্রেপ্তার নারী

তরুণ উদ্যোক্তা মোস্তাকিমের অনলাইনে বিষমুক্ত আমের সফল গল্প

অবশেষে মার্কিন ফুটবলারের ‘লাল কার্ড’ প্রসঙ্গে মুখ খুললেন ট্রাম্প

মুক্তিযুদ্ধ প্রতিমন্ত্রীর ‘প্রেস কর্মকর্তা’ হলেন মাহফুজ কবির মুক্তা

ভেঙে গেল রোনালদোর বিশ্বকাপ স্বপ্ন

বিশ্বকাপ শেষ রোনালদোর, পর্তুগালকে কাঁদিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

চোট নিয়ে মাঠ ছাড়লেন নুনো মেন্দেস

কোয়ার্টার ফাইনালে যেতে আর্জেন্টিনার নতুন কৌশল

বিশ্বকাপে লাল কার্ডের আন-লাকি থার্টিন

১০

সিডনিতে বাংলা হান্ড্রেড লিগে চ্যাম্পিয়ন কুমিল্লা

১১

প্রথমার্ধে রোমাঞ্চকর লড়াই, গোলশূন্য সমতায় বিরতিতে স্পেন-পর্তুগাল

১২

উদযাপন করতে গিয়ে কবজি ভেঙে বিশ্বকাপ শেষ হেন্ডারসনের

১৩

মহরণে স্পেন-পর্তুগাল, শুরুর একাদশে রয়েছেন যারা

১৪

পদযাত্রায় হামলার জন্য সাভারের এমপিকে সন্দেহ নাহিদের

১৫

ডিজি ছাড়া ইসিতে এনআইডি সেবা বন্ধ, সেবা মিলবে মাঠে

১৬

এনসিপির সমাবেশে বোমা বিস্ফোরণ, ‘প্রশাসনের সহায়তায় হয়েছে’ দাবি নাহিদের

১৭

সরকার জনগণকে দেওয়া প্রতিশ্রুতির সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে: নাহিদ ইসলাম

১৮

পিপলস্ ইন্স্যুরেন্স পিএলসিতে থ্যালাসেমিয়া সচেতনতা ও স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি অনুষ্ঠিত

১৯

এক উপদেষ্টাসহ আওয়ামী লীগের ৪ নেতার পদত্যাগ

২০
X