কালবেলা ডেস্ক
প্রকাশ : ০২ মে ২০২৪, ০২:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ভোটকেন্দ্রে এলে মিলবে হীরার আংটিসহ নানা উপহার

ভারতের একটি ভোটকেন্দ্রে ভোটারদের লাইন। পুরোনো ছবি
ভারতের একটি ভোটকেন্দ্রে ভোটারদের লাইন। পুরোনো ছবি

ভোটারদের কেন্দ্রে আনতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে ভারতের লোকসভা নির্বাচনের কর্মকর্তারা। আয়োজন করা হয়েছে লটারির। ঘোষণা দেওয়া হয়েছে হীরার আংটিসহ নানা উপহার। থাকবে ৬ হাজার পুরস্কার।

ধারণা করা হচ্ছে, এই উদ্যোগের কারণে নির্বাচনে ভোটারদের আকাল কাটবে। প্রচণ্ড গরমের মাঝে এই নির্বাচনের প্রথম এবং দ্বিতীয় দফায় ভোটারদের উপস্থিতি ছিল হতাশাজনক। এ নিয়ে সমালোচনা চলছে বিভিন্ন মহলে।

ভারতের নির্বাচন কমিশনের তথ্য বলছে, এখন পর্যন্ত প্রথম দু’ দফায় ভোট পড়েছে গড়ে মাত্র ৮.৫ শতাংশ। এ নিয়ে সমালোচনার মুখে নির্বাচন কমিশন। আশঙ্কা করা হচ্ছে ২০১৯ সালের চেয়েও কম ভোট পড়তে পারে এবারের নির্বাচনে। তাই ভোটারদের কেন্দ্রে আনতে রাজ্য এবং জেলা প্রশাসন কর্তৃপক্ষ এই উদ্যোগ নিয়েছে।

আয়োজকদের ধারণা বিভিন্ন আকর্ষণীয় পুরষ্কার ঘোষণা করায় এবার ভোটারদের ঢল নামবে পরবর্তী ধাপের নির্বাচনে।

দ্য ইকোনমিক টাইমসসহ বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে জানা গেছে, ভারতের ভোপাল রাজ্যে ২০১৯ সালের লোকসভার ভোটকেন্দ্রে ভোটার উপস্থিতি ছিলো হতাশাজনক। তীব্র গরমের মাঝে এবারও ভোটারদের দেখা নেই। তিন দফার নির্বাচনের প্রথম দু দফায় ভোটারদের অংশগ্রহণ হতাশ করেছে আয়োজকদের।

এই সংকট কাটাতে ভিন্ন ধর্মী উদ্যোগ নিয়েছেন আয়োজকরা। নির্বাচন কমিশনের পাশাপশি কেন্দ্রে ভোটারদের আনতে চোখে পড়ছে ব্যক্তিগত উদ্যোগও। বেঙ্গালুরুতে খাবার হোটেলে বিনামূল্যে দোসা, লাড্ডু খাওয়ানোর আয়োজন চলছে।

তৃতীয় দফার ভোটে জেলা প্রশাসনের পক্ষ থেকে লটারি করা হবে। পুরস্কারের তালিকায় রয়েছে হীরের আংটি, টিভি, স্কুটার, বাইক, ফ্রিজ ও টেলিভিশনের মতো আকর্ষণীয় পুরস্কার। লটারির বাক্সও রাখা হয়েছে ভোপালের নিউ মার্কেট, শপিং মল-সহ শহরের একাধিক জায়গায়।

ভোপালে মোট বুথ আছে ২০৯৭টি। একটি ফর্ম পূরণ করতে হবে ভোটারদের। সেখানে মোবাইল নম্বর, নাম এবং ভোটার আইডি দিয়ে কুপন বাক্সে সেই ফর্ম ফেলতে হবে। অবশ্যই হাতে ভোটের কালি দেখিয়েই পুরস্কার নিতে হবে।

জেলা নির্বাচন অফিস সূত্র বলছে, ভোটের দিন প্রত্যেক বুথ থেকে তিনটি করে ‘লাকি ড্র’ করা হবে। সকাল ১০টা, বিকেল ৩টা এবং সন্ধ্যা ৬টায়। প্রতিটি ‘লাকি ড্র’ থেকে এক জন করে ভোটারকে বেছে নেওয়া হবে।

বিষয়টি নিয়ে প্রতিবেদন করেছে টাইমস অব ইন্ডিয়া। তাতে বলা হয়, নির্বাচনের এক বা দুই দিন পর একটি মেগা ড্র অনুষ্ঠিত হবে। নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা আশা করছেন, পুরষ্কার পাওয়ার আশায় প্রচণ্ড গরমের মাঝেও ভোটাররা কেন্দ্রমুখী হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১০

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১১

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১২

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৩

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

১৪

ইরান যুদ্ধে না জড়ানোয় চীনকে ধন্যবাদ দিলেন ট্রাম্প

১৫

নারায়ণগঞ্জে সিএনজি-প্রাইভেটকার সংঘর্ষে প্রাণ গেল শিশুর, আহত ৫

১৬

ইসরায়েলের সঙ্গে বাণিজ্য বন্ধের উদ্যোগ নরওয়ের

১৭

বিপৎসীমার ২০ সেন্টিমিটার নিচে বইছে তিস্তার পানি

১৮

ফিফার পেজে বাংলায় ব্রাজিল বন্দনা

১৯

রাজশাহীতে ককটেল বিস্ফোরণে পুলিশ সদস্য আহত

২০
X