কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ১০:২৩ পিএম
আপডেট : ০৭ মে ২০২৪, ১০:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

বাঘিনীর দিকে তেড়ে গেল ভালুক, ভিডিও ভাইরাল

বাঘিনীর দিকে তেড়ে যাচ্ছে ভালুক। ছবি : ভিডিও থেকে নেওয়া
বাঘিনীর দিকে তেড়ে যাচ্ছে ভালুক। ছবি : ভিডিও থেকে নেওয়া

ভারতে বাঘিনী ও ভালুকের মুখোমুখি হওয়ার একটি ভিডিও ভাইরাল হয়েছে। তবে ভিডিওটিতে নেটিজেনরা বনের দুই শক্তিধরের লড়াই আশা করলেও তা ঘটেনি।

ভিডিওতে দেখা যায়, জঙ্গলের একটি কাঁচা সড়কের এক মাথায় দাঁড়িয়ে আছে একটি জিপগাড়ি এবং আরেক মাথায় রাজকীয় কেতায় বসে আছে একটি বাঘিনী। হঠাৎ একটি ভাল্লুক পাশের ঝোপে থেকে বেরিয়ে গাড়ি ও বাঘিনীর মাঝামাঝি এসে সড়ক পার হয়ে পাশের ঝোপে ঢুকে যায়।

ভালুকটির একপাশে দাঁড়িয়েছিল জিপগাড়ি এবং আরেক পাশে বসে ছিল বাঘিনীটি। উভয়ের অবস্থান থেকে ভালুকটি বেশ দূরে ছিল এবং সড়ক পেরোনোর সময় সে ডানে-বামে কোনো দিকেই তাকায়নি।

ভালুকটি সড়ক পেরোনোর পর বাঘিনী উঠে সামনে এগিয়ে যায় এবং যে জায়গায় ভালুকটি সড়ক পার হয়েছিল, সেখানে গিয়ে ঝোপের ওপর দিয়ে সতর্কভাবে ভালুকটির গতিবিধি দেখতে থাকে। বস্তুত সড়কে ভালুকটি দেখা দেওয়ার পর থেকেই সেটির গতিবিধির ওপর সতর্ক নজর রাখছিল বাঘিনীটি।

ভালুকটি চলে যাওয়ার পর সড়কে যখন বাঘটি তার গমনপথের দিকে তাকিয়েছিল, ঠিক তখন আচমকা ঝোপ থেকে বেরিয়ে আসে ভালুকটি, তেড়ে যায় বাঘিনীর দিকে।

বাঘিনীটি যদি তার এই তেড়ে আসার প্রতিক্রিয়া আক্রমণাত্মক হতো, তাহলে নিশ্চিত সংঘাত বাঁধতো জঙ্গলের দুই শক্তিমান মাংসাশী বন্যপ্রাণীর মধ্যে। কিন্তু বাঘিনী শান্ত থাকায় তেড়ে এলেও আর আক্রমণ না করে আস্তে আস্তে মুখ ঘুরিয়ে পিছু হটে যায় ভালুকটি।

উত্তরপ্রদেশের পিলভিট টাইগার রিজার্ভ ফরেস্টের ঘটনাটি দেশটির কেন্দ্রীয় সরকারি প্রশাসনের সাবেক কর্মকর্তা ড. রবি গুপ্ত সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে পোস্ট করেন। ওই পোস্টের কমেন্টে নেটিজেনরা ভারতীয় প্রাণীদের স্বভাব বিশ্লেষণ ও তর্কে ব্যস্ত সময় পার করছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জীবনের গল্প নিয়ে আসছে ‘চাওয়া পাওয়া’

দেশজুড়ে বজ্রবৃষ্টির দাপট থাকবে আরও ৫ দিন

ফেনী জেলা যুবদলের স্থগিতাদেশ প্রত্যাহার

প্রতিবেশী দেশ মাদক ঢুকিয়ে ভবিষ্যৎ প্রজন্মকে ধ্বংস করতে চায় : প্রতিমন্ত্রী টুকু

ব্রাজিল ম্যাচে থাকবে রানীর শয়নকক্ষে পাওয়া ৫০০ বছরের পুরোনো ফুটবল

অফিসার্স ক্লাবে রূপালী ব্যাংকের নতুন এটিএম বুথ উদ্বোধন

প্রজ্ঞাপনের পর চাকরিরত ও পেনশন-অবসরে যেসব সুবিধা বাড়ল

ডেকে নিয়ে ব্যবসায়ীকে কুপিয়ে জখম, স্বর্ণের চেইন-টাকা লুট

এলপিএলের জন্য সাকিব আল হাসানকে এনওসি দিল বিসিবি

বিয়ে বাড়িতে পুকুরে ডুবে দুই বোনের মৃত্যু

১০

কূটনৈতিক চাপ / হিজবুল্লাহর সঙ্গে নতুন যুদ্ধবিরতিতে রাজি ইসরায়েল

১১

পুশইন ঠেকাতে শেরপুর সীমান্তে বিজিবির নিশ্ছিদ্র নজরদারি 

১২

চট্টগ্রামে দর্শকের ঢল, কানায় কানায় পূর্ণ স্টেডিয়াম

১৩

প্রজ্ঞাপন জারি / গাঢ় নীল-লাইট অলিভ রঙা শার্ট, খাকি ট্রাউজারে ফিরছে পুলিশের পোশাক

১৪

পরমাণু কর্মসূচি ইস্যুতে এবার উত্তর কোরিয়াকে ‘ধরবেন’ ট্রাম্প

১৫

অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচের আগে মধুর সমস্যায় স্কালোনি

১৬

এক ধাপেই নবম পে-স্কেলের শতভাগ মূল বেতন চায় সরকারি কর্মচারীরা

১৭

রাশিয়া-ইউক্রেন যুদ্ধক্ষেত্র থেকে দুই বাংলাদেশির আকুতি / ‘আমরা মুসলিম; শেয়াল-কুকুরের মতো মরতে চাই না’

১৮

মাকে দেখতে এসে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

১৯

ফ্যামিলি কার্ডে অনিয়ম, ৮ কর্মকর্তাকে বহিষ্কারের কথা জানালেন প্রতিমন্ত্রী

২০
X