কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৭ মে ২০২৪, ০২:৫৬ পিএম
অনলাইন সংস্করণ

প্রাথমিক স্কুলের ২০০ নম্বরের পরীক্ষায় ২১২ পেল ছাত্রী

পরীক্ষার হলে ব্যস্ত শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত
পরীক্ষার হলে ব্যস্ত শিক্ষার্থীরা। ছবি : সংগৃহীত

প্রাথমিক স্কুলের চতুর্থ শ্রেণির এক ছাত্রী পরীক্ষায় ২০০ নম্বরের মধ্যে ২১২ পেয়েছে। এ নিয়ে ভারতের গুজরাটে তোলপাড়।

ঘটনাটি গুজরাটের দাহুদ জেলার এক স্কুলের। এটি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নির্বাচনী রাজ্য।

ইন্ডিয়ার টুডের সোমবারের (৬ মে) প্রতিবেদনে বলা হয়, ওই রেজাল্ট শিটটির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছে। তাতে দেখা যায় ২০০ নম্বরের অঙ্ক পরীক্ষায় ওই ছাত্রী ২১২ পেয়েছে এবং গুজরাটি ভাষার পরীক্ষায় পেয়েছে ২১১।

জানা গেছে, স্কুল থেকে রেজাল্ট শিট পেয়ে আনন্দে আত্মহারা ওই ছাত্রী অভিভাবকদের দেখান। তারাও প্রথমে খুশি হন। পরে দেখেন অবাক করা সেই কাণ্ড।

এরপর স্কুলে যোগাযোগ করলে সংশোধন করে আবার রেজাল্ট শিট দেওয়া হয়। তাতে দেখা যায় অঙ্ক পরীক্ষায় ওই ছাত্রী ১৯০ পেয়েছে।

আর গুজরাটি ভাষার পরীক্ষায় ১৯১ পেয়েছে। তার মোট নম্বর তখন দাঁড়ায় এক হাজারে ৯৩৪।

স্কুল কর্তৃপক্ষ জানায়, নম্বর যোগ করার সময় এ ভুল হয়েছে। এটি পুরোপুরি অসাবধানতাবশত একটি কাজ।

এদিকে এ গাফিলতির সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে জেলার শিক্ষা। সেখানকার কর্মকর্তারা বলছেন, অভিযুক্তদের যথাযথ শাস্তি দেওয়া হবে। ভবিষ্যতে এ ধরনের ভুল এড়াতে পদক্ষেপ নেবেন তারা।

এদিকে মোদির রাজ্যের স্কুলেই এ দশায় সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় বইছে। নেটিজেনরা বলছেন, ভারতের শিক্ষাব্যবস্থার বর্তমান দুরাবস্থার চিত্র এটি। শিক্ষাকে মানসম্মত করতে সরকারকে গুরুত্ব দেওয়ার আহ্বান ভারতীয়দের।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপে দুর্দান্ত জয় পেল কানাডা

হরমুজ প্রণালি / এক রাতেই এক কোটি ২৫ লাখ ব্যারেল তেল পার

লেবাননে হামলা বন্ধ না হলে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা নয় : ইরান

লেবাননে পূর্ণ যুদ্ধবিরতি চান ডোনাল্ড ট্রাম্প

আমিরাতে জরিমানা ছাড়াই বৈধ হওয়ার সুযোগ

জাল সনদধারী শিক্ষকের জন্য ফাঁসছেন অধ্যক্ষ ও সভাপতি

বিশেষ ভেস্ট পরে অনুশীলন করছেন মেসিরা, নেপথ্যে যে কারণ

মেসির কান্নার পর তার বাবার স্বাস্থ্যের খবর জানাল পরিবার

ফিফার পাওয়ার র‍্যাংকিং / বিশ্বকাপে মেসিকেও ছাড়িয়ে শীর্ষে ওঠা কে এই রামিন রেজায়িয়ান

এক বছরে সুইস ব্যাংকে বাংলাদেশিদের অর্থ বেড়েছে ৪১%

১০

মাঠে নেমেই রেকর্ড গড়লেন এডিন জেকো

১১

আবারও দেশে ভূমিকম্প

১২

নতুন রাস্তা হলো, তবুও দুর্ভোগ গেল না

১৩

বরিশালে অটোরিকশা ও মোটরসাইকেল সংঘর্ষে সৌদি প্রবাসী নিহত

১৪

ইরানের সব বন্দরে নৌ-অবরোধ তুলে নিলো যুক্তরাষ্ট্র

১৫

সংবাদপত্রের স্বাধীনতা ও সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিতের দাবি আরইউজের

১৬

কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বিদায় ও সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত

১৭

শাহজাহান চৌধুরীকে গুলির পরিকল্পনা ফাঁস, লোহাগাড়া-সাতকানিয়াজুড়ে তোলপাড়

১৮

সংসদে প্রবেশের সময় মাথা নত করার প্রথা বিলুপ্ত করায় স্পিকারকে মোবারকবাদ মুহিউদ্দীনের

১৯

দুর্ঘটনায় আহত প্রবাসীর চিকিৎসায় সহায়তার হাত বাড়ালেন ছাত্রদল নেতা

২০
X