কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

ভারতে থানায় ঢুকে পুলিশ সদস্যদের পেটাল সেনারা

থানায় ঢুকে পুলিশ সদস্যদের মারধর। ছবি : সংগৃহীত
থানায় ঢুকে পুলিশ সদস্যদের মারধর। ছবি : সংগৃহীত

ভারতে থানায় ঢুকে পুলিশ সদস্যদের পিটিয়েছে সেনা সদস্যরা। সম্প্রতি দেশটির জম্মু ও কাশ্মীরের কুপাওয়াড়ার একটি থানায় এ ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৩০ মে) এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সেনাবাহিনীর সদস্যরা কুপাওয়াড়ার একটি থানার ভেতরে ঢুকে পুলিশ সদস্যদের বেধড়ক পিটিয়েছে। এতে করে থানার হাউস অফিসারসহ পাঁচ সদস্য আহত হয়েছেন। এ ঘটনায় সেনাবাহিনীর তিন লেফটেন্যান্ট কর্নেলসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

সামাজিক যোগাযোগমাধ্যমে এ ঘটনার একটি ভিডিও ভাইরাল হয়েছে। এতে দেখা গেছে, রাতের দিকে সেনারা থানায় প্রবেশ করেন। তবে পুলিশ সদস্যদের মারধরের ঘটনা অস্বীকার করেছে সেনাবাহিনী। তাদের দাবি, এটি একটি ছোট ঘটনা ছিল।

এ ঘটনায় অভিযুক্ত সেনাসদস্যদের বিরুদ্ধে দাঙ্গা, হত্যাচেষ্টা এবং থানায় ঢুকে পুলিশ সদস্যকে অপহরণের অভিযোগ করা হয়েছে।

এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার সকালে কুপাওয়াড়ার একটি গ্রামে এক সেনাসদস্যের বাড়িতে অভিযান চালায় পুলিশ। একটি মামলার তদন্তের জন্য ওই সেনার বাড়িতে অভিযান চালানো হয়। এরপর ওইদিন রাত সাড়ে ৯টার দিকে সেনাসদস্যরা থানায় যান এবং তারা পুলিশ সদস্যকে মারধর করেন।

পুলিশের অভিযোগে বলা হয়েছে, অস্ত্র ও পোশাকসহ তিন কর্মকর্তার নেতৃত্বে সেনারা অনুমতি ছাড়াই থানায় প্রবেশ করেন। এ সময়ে কোনো ধরনের উসকানি ছাড়া থানার ভেতরে থাকা পুলিশ সদস্যদের মারধর করেন। এমনকি পুলিশ সদস্যদের লাথিও মারেন তারা।

এ ঘটনার পর বিষয়টি দ্রুত পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের জানানো হয়। খবর পেয়ে দ্রুত সেখানে ছুটে যান কর্মকর্তারা।

পুলিশ জানিয়েছে, আহতসদস্যদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে। বর্তমানে তাদের অবস্থা স্থিতিশীল রয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

নিউইয়র্কে আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১০

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১১

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১২

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১৩

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১৪

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১৫

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১৬

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১৭

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৮

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

১৯

ভারতে যাচ্ছে রাজ রিপার প্রথম সিনেমা 'ময়না'

২০
X