কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুন ২০২৪, ০৮:৫০ পিএম
আপডেট : ০৫ জুন ২০২৪, ১২:০৪ এএম
অনলাইন সংস্করণ

একাই দুই আসনে জিতলেন রাহুল, কার হাতে যাচ্ছে ক্ষমতা?

কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত
কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ছবি : সংগৃহীত

ভারতের লোকসভা নির্বাচনের ভোট গণনা চলছে। ঘোষিত হচ্ছে বিভিন্ন আসনের বিজয়ীর নাম। নির্বাচনে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট বিজয়ী হলে প্রধানমন্ত্রী হবেন রাহুল গান্ধী এমন ঘোষণা আগেই দিয়ে রেখেছে কংগ্রেস। কিন্তু সরকার গঠন করতে হলে পেতে হবে ২৭২টি আসন। ইন্ডিয়া জোট কি এই পরিমাণ আসন পাবে? না কি আবারও ক্ষমতায় থাকবে নরেন্দ্র মোদির বিজেপি।

লোকসভা নির্বাচনে কংগ্রেসের কর্নধার রাহুল গান্ধী প্রতিদ্বন্দ্বিতা করেছেন দুটি আসনে। উত্তরপ্রদেশের রায়বেরেলি এবং দক্ষিণের ওয়ানাদ। নির্বাচনের ফলাফল ঘোষণার পর দেখা গেছে দুটি আসন থেকেই বিশাল ব্যবধানে জয়ী হয়েছেন রাহুল গান্ধী।

ওয়ানাদ থেকে ২০১৯ সালের নির্বাচনে জয়ী হলেও আমেথি থেকে জিততে পারেননি রাহুল। তবে এবার সেই আমেথিও বিজেপির স্মৃতি ইরানির দখল থেকে উদ্ধার করল কংগ্রেস। আর রায়বেরেলি ছিল সোনিয়া গান্ধীর আসন। তিনি লোকসভা নির্বাচনে না লড়ার ঘোষণা দেওয়ার পর মায়ের ছেড়ে দেওয়া আসনে কংগ্রেসের প্রার্থী হয়েছিলেন রাহুল।

কিন্তু রাহুল গান্ধী জিতলেও সরকার গঠণের জন্য পর্যাপ্ত আসন হয়তো পাচ্ছে না কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট। নির্বাচণের সর্বশেষ প্রকাশিত ফলাফলে দেখা যাচ্ছে বিজেপি নেতৃত্বাধীন জোট জয়ী হয়েছে অথবা এগিয়ে রয়েছে ২৯২টি লোকসভা আসনে। অন্যদিকে কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোট জিতেছে অথবা এগিয়ে রয়েছে ২৩৩টি লোকসভা আসনে।

সুতরাং লোকসভা নির্বাচনের ফলাফলে এগিয়ে থেকে নরেন্দ্র মোদি-অমিত শাহ এর বিজেপি জোট বিজয় উদযাপনের জন্য প্রস্তুতি নিচ্ছে। আর সম্ভবত আবারও ভারতের প্রধানমন্ত্রী হয়ে হ্যাটট্রিক করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাকের বিপক্ষে বড় জয় নিয়ে মাঠ ছাড়ল নরওয়ে

আওয়ামী লীগ নেতার মুক্তির দাবিতে বিএনপি কর্মীদের মিছিল

ব্রাজিল-আর্জেন্টিনার দুই কিংবদন্তিকে ছাড়িয়ে ইতিহাসের পাতায় এমবাপ্পে

সিউলে প্রবাসী বাংলাদেশিদের দেখানো হলো ‘উৎসব’ চলচ্চিত্র

আর্জেন্টিনার প্রথম ম্যাচের আগে ডি মারিয়ার আবেগঘন বার্তা

অস্ট্রেলিয়ার বিপক্ষে কেমন হচ্ছে প্রথম টি-টোয়েন্টিতে বাংলাদেশের একাদশ?

২ গোল করলেই বিশ্বকাপের বিশ্বরেকর্ড ছুঁয়ে ফেলবেন এমবাপ্পে

৫ বছরের শিশুকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যা : দুই আসামি কারাগারে

এমবাপ্পের জোড়া গোলে জয় দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু ফ্রান্সের

একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচ

১০

১ গোল করেই যে দুই রেকর্ডে ভাগ বসালেন এমবাপ্পে

১১

গোলশূন্য প্রথমার্ধ, সুযোগ নষ্ট করল ফ্রান্স-সেনেগাল

১২

এমবাপ্পের সামনে জোড়া ইতিহাস গড়ার হাতছানি

১৩

ইরাকের জার্সি গায়ে বিশ্বকাপে পাকিস্তানের গল্প লিখবেন যিনি

১৪

কালবেলায় সংবাদ প্রকাশের পর যুবদল নেতা বহিষ্কার

১৫

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

১৬

অপরাজিত এশিয়া জয়হীন লাতিন আমেরিকা, কী করবে আর্জেন্টিনা?

১৭

রাত ১টায় মুখোমুখি হচ্ছে ফ্রান্স-সেনেগাল, ফিরছে ২৪ বছর আগের স্মৃতি

১৮

তারেক রহমানের অনুষ্ঠানস্থলের পাশে ‘জয় বাংলা’ স্লোগান, যুবক আটক

১৯

মাদককাণ্ড / সাভার থানার ওসি ও এসআইয়ের পর অপারেশন পরিদর্শক হেলাল ‘ক্লোজ’

২০
X