কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৬ জুন ২০২৪, ১২:১২ পিএম
আপডেট : ০৬ জুন ২০২৪, ০১:২৪ পিএম
অনলাইন সংস্করণ

বিয়েতে ভাড়া করা হলো ৩২ বিমান

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। ছবি: সংগৃহীত
অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্ট। ছবি: সংগৃহীত

পুত্র অনন্ত আম্বানির প্রাক-বিবাহ অনুষ্ঠানের আয়োজন করে বিশ্বজুড়ে আলোড়ন তুলেছেন ভারতের শীর্ষ ধনী মুকেশ আম্বানি। চলতি বছরের মার্চে ভারতের গুজরাটের জামনগরে অনুষ্ঠিত হয় অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রথম প্রাক-বিবাহ আয়োজন। সে আয়োজনের চমক কাটতে না কাটতেই এবার ২৯ মে থেকে ১ জুন পর্যন্ত বিদেশে হলো দ্বিতীয় দফার প্রাক-বিবাহ অনুষ্ঠান।

এবারের আয়োজন করা হয় সম্পূর্ণ একটি ক্রুজ জাহাজে। গণমাধ্যমে প্রতিবেদন বলছে, এবারে অতিথিদের জন্য বুক করা হয়েছিল ২০টি চার্টার বিমান। মূলত বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে অতিথিরা যাতে সময়মতো বার্সেলোনায় পৌঁছাতে পারেন সে জন্যই এমন ব্যবস্থা রাখেন আম্বানি দম্পতি।

এ ছাড়া পরিবারের সদস্য, ব্যবসায়িক অংশীদার, কোম্পানি কর্মকর্তা ও আয়োজন মাতাতে আনা নৃত্যশিল্পী, গায়ক ও অন্যান্য পার্ফরমারদের জন্য ব্যবস্থা করা হয়েছিল ১২টি প্রাইভেট জেটের।

অনুষ্ঠানে আসা অন্যান্য অতিথিদের জন্য রাখা হয়েছিল ১৫০ বিলাসবহুল গাড়ি।

অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের প্রথম পর্যায়ের প্রাক-বিবাহ অনুষ্ঠানে হাজির ছিলেন বিল গেটস, মার্ক জাকারবার্গ, রিহানা, শাহরুখ-সালমান-আমির খানসহ গোটা বলিউড। হাজির ছিলেন শচীন, ধোনিসহ ক্রীড়াঙ্গনের তারকারাও।

বলা হচ্ছে, আগামী ১২ জুলাই মুম্বাইয়ের জিও ওয়ার্ল্ড সেন্টারে সাতপাকে বাঁধা পড়বেন অনন্ত ও রাধিকা। তারা উভয়েই ছোটবেলার বন্ধু।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ব্যারিস্টার সুমনের দুই মামলার জামিন স্থগিত

কক্সবাজারে সড়ক দুর্ঘটনার শিকার অভিনেতা জোভান

দক্ষিণ কোরিয়া দলের ক্যাম্পের কাছে সন্দেহজনক ড্রোন 

চুক্তি না মানলে আবারও হামলার হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

হত্যার শিকার শিশু নন্দিনীর পরিবারের পাশে ত্রাণমন্ত্রী

উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শনে যমুনা সেতু ও সাসেক-২ প্রকল্পে সেতু সচিব

ইউনুস-নুরজাহানের বিচার চেয়ে নিষিদ্ধ আ.লীগের মিছিল; ককটেল বিস্ফোরণ, আটক ৪

উচ্চশিক্ষার সুযোগ, ‘ইউরোপ অ্যাপ্লিকেশন ডে’ শুরু

সৌদিতে সাবেক ইউপি সদস্যের মৃত্যু

৩০ মামলার আসামি কালা মাসুদ গ্রেপ্তার

১০

আইসিএবি কফি টেবল বুক : লিগ্যাসি ইন মোশনের মোড়ক উন্মোচন

১১

সিএমএইচ থেকে বাসায় ফিরলেন রাষ্ট্রদূত মুশফিক

১২

বিরোধীদলীয় নেতার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সাক্ষাৎ

১৩

নতুন পে-স্কেল কার্যকর করলে বাতিল হবে যে বিশেষ সুবিধা

১৪

সরকারি খরচে বিশেষ বিমানে কানাডায় গেল কাতারি সমর্থকরা

১৫

জ্ঞানভিত্তিক সমাজ বিনির্মাণে কাজ করছেন ডা. জুবাইদা : মঈন খান

১৬

জামায়াত এমপিকে ওভেন দিতে চান পার্থ, বিরোধীদলীয় নেতা বললেন—‘ওনার কাছে চাইছে নাকি’

১৭

এসএসএফের ফায়ারিং রেঞ্জে নিশানা পরীক্ষা করলেন প্রধানমন্ত্রী

১৮

মৃত্যুর মুখ থেকে ফিরে বিশ্বকাপে, পর্তুগালকে রুখে দিয়ে গড়লেন ইতিহাস

১৯

মাকে বাঁচাতে গিয়ে প্রাণ হারালেন কিশোর

২০
X