কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৫ জুন ২০২৪, ১২:০০ পিএম
আপডেট : ১৫ জুন ২০২৪, ০১:৪৪ পিএম
অনলাইন সংস্করণ

স্কুলে ঢুকে পড়ল চিতাবাঘ, সব প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা

চিতাবাঘ। ছবি: সংগৃহীত
চিতাবাঘ। ছবি: সংগৃহীত

বাচ্চাদের বাঘের ভয় দেখিয়ে ঘুম পাড়ানোর সঙ্গে অনেকে হয়তো পরিচিত। তবে এবার সামনে এসেছে একটি ভয়ংকর ঘটনা। বাচ্চাদের স্কুলে ঢুকে পড়েছে একটি চিতাবাঘ। অবিশ্বাস্য মনে হলেও বাস্তবেই ঘটেছে এমন ঘটনা। শুক্রবার (১৪ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, একটি বেসরকারি স্কুলে চিতাবাঘ ঢুকে পড়ার খবর জানাজানি হলে স্থানীয়দের মধে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বাঘটি ধরতে বড়সড় আকারে অভিযান শুরু করা হয়েছে। তবে এখনও এটিকে বাগে আনা সম্ভব হয়নি। ভারতের তামিলনাড়ুর তিরুপাথুরে এ ঘটনা ঘটেছে।

এনডিটিভি জানিয়েছে, এলাকায় বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ায় সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে।

ভারতীয় এক কর্মকর্তা জানান, শুক্রবার বিকেলের দিকে এক অভিভাবক তার সন্তানকে আনতে গেলে স্কুলে চিতাবাঘটি দেখতে পান। তিনি সঙ্গে সঙ্গে বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেন। এরপর পুলিশ ও বন বিভাগের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে শিশুদের নিরাপদে বাড়ি ফেরার ব্যবস্থা করেন।

তিনি বলেন, প্রথমে বাঘটিকে জাল দিয়ে ধার পরিকল্পনা করা হয়েছিল। তবে স্কুলের একটি ঝোপে এটি আশ্রয় নিয়ে এ পরিকল্পনা বাদ দেওয়া হয়েছে।

জানা গেছে, খবর পেয়ে জনগণের নিরাপত্তা নিশ্চিত ও অভিযানে বন এবং পুলিশের মধ্যে সমন্বয় করতে তিরুপাথুর জেলা কালেক্টর ও পুলিশ সুপার অ্যালবার্ট জন ঘটনাস্থলে ছুটে গেছেন।

বন বিভাগের কর্মকর্তারা জানান, ইতোমধ্যে চিতাবাঘের আক্রমণে একজন আহত হয়েচেন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জেলা কালেক্টর এক সংবাদ সম্মেলনে জানান, বন বিভাগের কর্মকর্তা ও কর্মীরা বাঘটি ধরতে সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। তারা চিতাবাঘের গতিবিধি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তবে এটিকে ধরার চেষ্টা করা হলেই অবস্থান পরিবর্তন করছে।

তিনি বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে জেলা প্রশাসন সব স্কুল তিন দিন ছুটি ঘোষণা করেছেন। এ সময়ের মধ্যে কোনো স্কুল কার্যক্রম পরিচালনা করবে না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের প্রশ্নে ক্ষিপ্ত, চড়াও হলেন এসিল্যান্ড

বাংলাদেশ ভ্রমণে আসা নেপালি যুবককে হেনস্তা

ব্রাজিলের জয়ে বিশ্বকাপ থেকে হাইতির বিদায়

প্রধানমন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর তীব্র চাপেও অনড় স্টারমার

বিশ্বকাপে ভিনিসিয়াস শো চলছেই

ইস্টার্ন ব্যাংকে নিয়োগ

ভারতের ইতিহাসের অন্যতম বড় আইপিও আনছে জিও, ঘোষণা মুকেশ আম্বানির

ব্যক্তিগত অডিও প্রকাশ ঠেকাতে করা বাইডেনের মামলা খারিজ

জয়ের খোঁজে নেমেই ধাক্কা, ৬৫ সেকেন্ডেই গোল হজম তুরস্কের

৫ বছর পর কুবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

১০

হজ পালন শেষে ফিরেছেন ৬১ হাজার ৬৯৭ বাংলাদেশি

১১

৪৫ মিনিটেই ৩ গোল করে জার্মানিকে হটিয়ে ব্রাজিলের বিশ্বরেকর্ড পুনরুদ্ধার

১২

অস্ট্রেলিয়ায় গেল আরও ৫ কোটি লিটার ডিজেল

১৩

যুক্তরাজ্যে ২ ট্রেনের সংঘর্ষে চালক নিহত, আহত ৮৯

১৪

ব্রাজিলের বড় জয়ে টিএসসিতে সমর্থকদের উল্লাস

১৫

হাইতিকে উড়িয়ে গ্রুপের শীর্ষে ব্রাজিল

১৬

মাটি-বালুখেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

১৭

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

১৮

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

১৯

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

২০
X