কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৩ জুলাই ২০২৩, ১০:৩০ পিএম
আপডেট : ২৩ জুলাই ২০২৩, ১০:৪২ পিএম
অনলাইন সংস্করণ

‘সম্মতিতে শারীরিক সম্পর্ক ধর্ষণ নয়’

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

পারস্পরিক সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক গড়লে সেটিকে ধর্ষণ বলা যাবে না বলে উল্লেখ করেছে ভারতের একাধিক হাইকোর্ট। দেশটির বিভিন্ন আদালতের পর্যবেক্ষণে বলা হয়েছে, সঙ্গীর সাথে মতের অমিল হলে নারীরা ধর্ষণবিরোধী আইনকে অস্ত্র হিসেবে ব্যবহার করছেন।

সম্প্রতি ভারতের উত্তরখণ্ড হাইকোর্ট এক মামলার রায় দিতে গিয়ে আবারও এমন পর্যবেক্ষণ জানিয়েছে। ভারতের জনপ্রিয় পত্রিকা আনন্দবাজারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, দেশটির একাধিক হাইকোর্ট জানিয়েছে, দুজনের সম্মতির ভিত্তিতে যৌনসম্পর্ক গড়লে এরপর বিয়ের প্রতিশ্রুতি রক্ষা না করলেও তাকে ধর্ষণ বলা যাবে না। এর আগে দেশটির সুপ্রিম কোর্টও জানিয়েছিল, বিয়ে ছাড়া দুজন প্রাপ্তবয়স্ক নিজেদের সম্মতির ভিত্তিতে শারীরিক সম্পর্ক স্থাপন করলে তাকে ধর্ষণ বলা যাবে না। এবার উত্তরখণ্ড হাইকোর্টও একই পর্যবেক্ষণ জানাল।

আনন্দবাজার জানিয়েছে, গত ৫ জুলাই একটি ধর্ষণের মামলা খারিজ করে দেয় উত্তরখণ্ড হাইকোর্ট। ২০২০ সালের ৩০ জুন এক নারী মামলাটি দায়ের করে। এতে বলা হয়, ২০০৫ সাল থেকে এক পুরুষের সঙ্গে তার শারীরিক সম্পর্ক ছিল। চাকরি পেয়ে বিয়ে করবেন এমন প্রতিশ্রুতির ভিত্তিতে তারা এ সম্পর্কে জড়ান। কিন্তু চাকরি পেয়ে ওই পুরুষ অন্য নারীকে বিয়ে করেন। বিয়ের পরও তাদের মাঝে সম্পর্ক ছিল বলে অভিযোগে উল্লেখ করা হয়।

মামলার পর্যবেক্ষণে উচ্চ আদালত জানায়, বিবাহিত জেনেও পুরুষের সঙ্গে স্বেচ্ছায় সম্পর্ক রাখেন ওই নারী। ফলে তাদের মধ্যে সবসময় সম্মতি ছিল।

এ প্রসঙ্গে উত্তরখণ্ড হাইকোর্টের বিচারপতি শরদকুমার শর্মার বেঞ্চ পর্যবেক্ষণে জানায়, ভারতীয় ‘দণ্ডবিধির ৩৭৬ নম্বর অনুচ্ছেদ’ বা ধর্ষণবিরোধী আইনের অপব্যবহার করছেন কেউ কেউ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাজেটকে সর্বোচ্চ অন্তর্ভুক্তিমূলক করার চেষ্টা করেছি : অর্থমন্ত্রী

বিশ্বকাপের প্রথম ম্যাচ খেলতে নামছে ব্রাজিল, কখন-কীভাবে দেখবেন

জলবায়ু মোকাবিলায় বনায়নের বিকল্প নেই : শামীম

আগামী ২৪ ঘণ্টার মধ্যে হতে পারে ইরান-যুক্তরাষ্ট্র শান্তি চুক্তি  

প্রকাশ্যে নারীকে পেটালেন যুবদল নেতা

‘নতুনরা আগামীতে সাহিত্যাঙ্গণে নেতৃত্ব দিতে পারে সে চেষ্টাই অব্যাহত থাকবে’

প্রাথমিকের বৃত্তি পরীক্ষার ফল কবে, জানাল অধিদপ্তর

বাজেটের আকার বড় হলেও বাস্তবায়ন অসম্ভব নয় : এফবিসিসিআই

নম্রতার ফাঁদ / যখন ভদ্রতাই হয়ে ওঠে সবচেয়ে বড় বাধা

পাবিপ্রবিতে কবি মাহমুদা খাতুন সিদ্দিকার স্মরণে সেমিনার অনুষ্ঠিত

১০

সদরঘাটে লঞ্চ দুর্ঘটনা  / নিহত সেই পরিবারের হাতে ৫ লাখ টাকা তুলে দিলেন নৌপ্রতিমন্ত্রী

১১

‘মদ-সিগারেটের দাম বাড়ানোর পরও বিরোধীদলের এই বাজেট পছন্দ নয়’

১২

কাপ্তাই সড়কে ৩ ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক

১৩

ভারতের নতুন সেনাপ্রধান হতে যাচ্ছেন লেফটেন্যান্ট জেনারেল ধীরাজ শেঠ 

১৪

চট্টগ্রাম থেকে নতুন রাজনৈতিক আন্দোলনের ডাক নাসীরুদ্দিন পাটওয়ারীর

১৫

কোচিং শেষে বাড়ি ফিরছিলেন শিক্ষার্থী, পথেই মৃত্যু

১৬

বাংলাদেশিদের ব্রাজিল উন্মাদনার খবর এবার ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমে

১৭

বাসযোগ্য ঢাকা গড়তে বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে রূপ দিতে হবে: ডিসি ফরিদা

১৮

২৪ ঘণ্টাই পরিচ্ছন্নতার কাজ চলে যে শহরে

১৯

ইনফিনিটি এআই বিল্ডফেস্টে ২ ক্যাটাগরিতে চ্যাম্পিয়ন ডিআইইউ

২০
X