কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ০১:৫১ পিএম
আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ০২:৩২ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় অভিবাসন নিয়ে নতুন দুই পদক্ষেপ

মালয়েশিয়ার  একটি শহর ও দেশটির পাতাকা। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার একটি শহর ও দেশটির পাতাকা। ছবি : সংগৃহীত

অভিবাসন সেবার মান বাড়াচ্ছে মালয়েশিয়া। দেশটি অভিবাসন সেবার মান বাড়াতে নতুন করে দুটি উল্লেখযোগ্য উদ্যোগ নিয়েছে। এর ফলে এ খাতের সেবার মান আরও গতিশীল হবে।

সোমবার (২৫ নভেম্বর) দেশটির সংবাদমাধ্যম মালয়েশিয়া মেইলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিবাসন সেবা ও দক্ষতা উন্নয়নে দুটি পদক্ষেপ নিয়েছে মালয়েশিয়া। এর একটি হলো অনলাইন ই-স্পেশাল পাস সিস্টেম (ইএসপি) এবং অন্যটি হলো ইমিগ্রেশন পরিসেবার উন্নয়ন।

ইএসপি ব্যবস্থার প্রধান লক্ষ্য হলো কাউন্টারে ভিড় কমানো এবং বিশেষ পাসের জন্য আবেদনের প্রক্রিয়াকে আরও গতিশীয় করা। দেশটিতে বর্তমানে ৩০ দিন পর্যন্ত অস্থায়ী অনুমতি চালু রয়েছে। এগুলো ম্যানুয়ালি প্রক্রিয়াকরণ করে তারা।

মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী দাতুক সেরি সাইফুদ্দিন নাসুশন ইসমাইল বলেন, এ পদ্ধতি আবেদনকারীদের কঠোরভাবে যাচাই-বাছাই নিশ্চিত করার সঙ্গে সঙ্গে কাউন্টারগুলোতে কাজের চাপ কমিয়ে দেবে।

তিনি বলেন, গত বছর ইমিগ্রেশন বিভাগ এক লাখ ৩৯ হাজার ৩৪৪টি বিশেষ পাস জারি করা হয়েছে। এছাড়া চলতি বছরের অক্টোবর পর্যন্ত আরও এক লাখ ১৯ হাজার ১৯টি পাস ইস্যু করা হয়েছে। আমাদের কাউন্টারের প্রায় অর্ধেক লেনদেন এই আবেদনগুলোর সঙ্গে জড়িত। বর্তমানে চালু থাকা পদ্ধতিতে সেবাগ্রহীতাদের বিলম্ব হয় এবং অতিরিক্ত ভিড়ের সৃষ্টি হয়।

তিনি আরও বলেন, নতুন ইএসপি প্ল্যাটফর্ম আবেদনকারীদের তাদের সমস্যার সমাধান অনলাইনে দিবে। ফলে নিরাপত্তা এবং স্বচ্ছতার প্রতি আমাদের প্রতিশ্রুতি বজায় থাকবে এবং জট কমে যাবে।

ইএসপি সিস্টেম ভিসা এক্সটেনশন বা হাসপাতালে ভর্তি বা প্রাকৃতিক দুর্যোগের মতো জরুরি পরিস্থিতি মোকাবিলার বিষয়ে সিদ্ধান্তের জন্য অপেক্ষারত ব্যক্তিদের সহায়তা করবে।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, শুধু যোগ্য ব্যক্তিদের অনুমোদন পাওয়া নিশ্চিত করার জন্য সব আবেদন যাচাই-বাছাই করা হবে। আবেদনকারীদের পরবর্তী পদক্ষেপের জন্য ইমিগ্রেশন অফিসে যেতে হবে।

তিনি বলেন, এ উদ্যোগটি ডিজিটাল রূপান্তরকে ঢেলে সাজাতে এবং জনসাধারণের কাছে পরিসেবা সহজ করতে সরকারের প্রচেষ্টার অংশ। প্রক্রিয়াগুলো সহজ করার সময় আমরা নিরাপত্তা নিয়ে কোনো আপস করব না।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে শুদ্ধি অভিযান শুরু

পাঁচ কিংবদন্তির স্মৃতির আসর

১০ বছরের শিশু অন্তঃসত্ত্বা, স্বেচ্ছাসেবক দলের নেতার বিরুদ্ধে ধর্ষণ মামলা

আর্জেন্টিনা ও আলজেরিয়ার সমর্থকদের সংঘর্ষ

খিলগাঁওয়ে উচ্ছেদ অভিযানে ৪ ব্যবসায়ীকে জরিমানা

গাজীপুরে বিনামূল্যে ডেঙ্গু শনাক্তকরণ কিট বিতরণ

আবিদ রাজ্জাকের কবিতা : নির্বাসিত একজন

যে কারণে ইরানের ইউরেনিয়াম যুক্তরাষ্ট্রে নিতে চান ট্রাম্প

কেরানীগঞ্জে সপ্তাহব্যাপী অভিযানে চোর-ছিনতাইকারীসহ গ্রেপ্তার ৭৪১

জামায়াত নেতাকে হত্যার পর মরদেহ পোড়ানোর চেষ্টা, রহস্য উন্মোচন

১০

ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার 

১১

জিআই সনদ পেল মানিকগঞ্জের ঐতিহ্যবাহী হাজারী গুড়

১২

পিছিয়ে পড়া চা শ্রমিকদের ব্যাপারে কথা বলবেন প্রধানমন্ত্রী

১৩

আর্জেন্টিনার সমর্থককে এআই দিয়ে ব্রাজিলের জার্সি পরানোয় থানায় অভিযোগ

১৪

আইডিআরএর প্রথম নারী চেয়ারম্যান মীর নাদিয়া নিভিন

১৫

একই পরিবারে যুবদল, এনসিপি ও যুবলীগের তিন নেতা

১৬

আইডা অ্যাওয়ার্ডসে বিশ্বমঞ্চে বাংলাদেশের গৌরব শুভ্র ও রিমন

১৭

টেক্সটাইল খাতে বৈশ্বিক কমপ্লায়েন্স ও টেকসই উৎপাদনে দক্ষতা বাড়াতে বিইউবিটিতে সেমিনার

১৮

নিউইয়র্কের টাইমস স্কয়ারে গুলি, গ্রেপ্তার অর্ধশতাধিক

১৯

মাদ্রাসা শিক্ষকদের বেতন দিন, সংসদে প্ল্যাকার্ড তুললেন এমপি

২০
X