কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৪ ডিসেম্বর ২০২৪, ০২:৩৯ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় পোশাক কারখানা থেকে ৩৫ বাংলাদেশি আটক

পোশাক কারখানায় অভিযান। পুরোনো ছবি
পোশাক কারখানায় অভিযান। পুরোনো ছবি

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে একটি পোশাক কারখানায় অভিযান চালানো হয়েছে। এতে ৩৫ বাংলাদেশিসহ অন্তত ৫০ অবৈধ অভিবাসীকে আটক করা হয়েছে।

শনিবার (১৪ ডিসেম্বর) মালয়েশিয়ার সংবাদমাধ্যম দ্য স্টারের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মালয়েশিয়ার অভিবাসন বিভাগের মহাপরিচালক দাতুক জাকারিয়া শাবান বলেন, স্থানীয়দের অভিযোগের ভিত্তিতে এবং দুই সপ্তাহ নজরদারি চালানোর পর মঙ্গলবার (১১ ডিসেম্বর) এ অভিযান চালানো হয়েছে।

তিনি বলেন, অভিযানে ৪৬ বছর বয়সী এক বাংলাদেশিকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে তিনি কারখানাটির ম্যানেজার। অবৈধ এসব বাংলাদেশিকে তিনি জোগাড় করেছিলেন।

অভিবাসন বিভাগের মহাপরিচালক জানান, কারখানা থেকে আরও ৩৪ বাংলাদেশি এবং ১৫ বার্মা নাগরিককে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, তাদের টেইলার্সের কাজের জন্য আনা হয়েছিল।

প্রতিবেদনে বলা হয়েছে, কারখানাটি প্রায় দুই বছর ধরে পরিচালিত হয়ে আসছিল। অভিযানে প্রায় ৪০টি টাইম কার্ড এবং বিভিন্ন ধরনের সেলাই মেশিন জব্দ করা হয়েছে। এছাড়া আটকদের আরও তদন্তের জন্য বুকিত জলিল ডিপোতে পাঠানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিলেটের সাদাপাথর সাময়িকভাবে বন্ধ ঘোষণা

পরের দুই ম্যাচে জিততে না পারলে কী হবে আর্জেন্টিনার?

জীবনের প্রথম খিঁচুনি কি ক্যানসারের লক্ষণ? যা বলছে গবেষণা

ফৌজদারি অপরাধে দণ্ড নির্ধারণে অভিন্ন মানদণ্ড চায় আইন কমিশন

প্রেসিডেন্সি ইউনিভার্সিটিতে বিজনেস ডিপার্টমেন্টে এআই নিয়ে ২ দিনের কর্মশালা

সুইস পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন আব্বাস আরাগচি

সুইজারল্যান্ডে যুক্তরাষ্ট্র-ইরান আলোচনা শুরু

১০০০তম বিশ্বকাপ ম্যাচ: সংখ্যার আড়ালে লুকানো চমকপ্রদ তথ্য

‘তারেক রহমান বিদেশনীতিতে নাহিদ ইসলামের পথ অনুসরণ করছেন’

যুবককে পিটিয়ে বৈদ্যুতিক শক দিয়ে হত্যা, পুলিশের গাড়ি অবরুদ্ধ

১০

কোরবানির হাটে অবিক্রিত সেই ভাইরাল উট নিয়ে নতুন সিদ্ধান্ত 

১১

দোকান ভাড়ার বিরোধে ব্যবসায়ী খুন, আসামির যাবজ্জীবন

১২

রাতের মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

সমঝোতার প্রথম ধারা যুক্তরাষ্ট্র বাস্তবায়ন করতে পারেনি: ইরান

১৪

পাকিস্তানি মধ্যস্থতাকারীদের সঙ্গে মার্কিন প্রতিনিধিদলের সাক্ষাৎ

১৫

যুবদল নেতা মাসুদ হত্যা মামলার আসামি পাহাড় থেকে গ্রেপ্তার

১৬

গুলি করতে করতে হেঁটে যাচ্ছেন যুবক, ভিডিও ভাইরাল

১৭

ডিসি সারওয়ার আলমকে প্রত্যাহার করে যেখানে পদায়ন করল সরকার

১৮

জাতীয় কবির দর্শন ছড়িয়ে দিতে ‘নজরুল বর্ষ’ পালনের সিদ্ধান্ত

১৯

স্কুলশিক্ষার্থীকে হত্যার অভিযোগ, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে সড়ক অবরোধ

২০
X