কালবেলা ডেস্ক
প্রকাশ : ২২ আগস্ট ২০২৫, ১২:৫১ পিএম
অনলাইন সংস্করণ

উড্ডয়নের সময় এফএ-১৮ যুদ্ধবিমান বিধ্বস্ত, ককপিটে ছিলেন ২ পাইলট

প্রতীকী ছবি
প্রতীকী ছবি

মালয়েশিয়ার কুয়ানতান বিমানঘাঁটিতে একটি সামরিক যুদ্ধবিমান দুর্ঘটনার শিকার হয়েছে। উড্ডয়নের সময় বিমানটিতে আগুন ধরে বিস্ফোরণ ঘটে। রয়্যাল মালয়েশিয়ান এয়ার ফোর্স এক বিবৃতিতে বিষয়টি জানিয়েছে।

বৃহস্পতিবার (২১ আগস্ট) রাত ৯টা ৫ মিনিটে এফ/এ-১৮ডি হর্নেট মডেলের বিমানটি বিধ্বস্ত হয়। পাহাংয়ের কুয়ানতানের সুলতান হাজী আহমেদ শাহ বিমানবন্দরের রানওয়েতে এ ঘটনা ঘটে। বেসামরিক চলাচলের পাশাপাশি রানওয়েটি সামরিক কাজে ব্যবহৃত হয়ে আসছে।

রয়্যাল মালয়েশিয়ান এয়ার ফোর্স বলেছে, তারা তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছে এবং পরিস্থিতি সম্পর্কে আপডেট তথ্য প্রদান করবে। জনসাধারণকে ঘটনা সম্পর্কে অনুমান বা অযাচাইকৃত প্রতিবেদন না ছড়ানোর জন্যও অনুরোধ করেছে বাহিনীটি।

এদিকে নিউ স্ট্রেইটস টাইমস জানিয়েছে, বিমানটির ককপিটে দুজন পাইলট ছিলেন। তারা নিরাপদে বেরিয়ে এসেছেন।

পাহাং পুলিশ প্রধান ইয়াহায়া ওথমান নিশ্চিত করেছেন, পাইলট দুজনেই নিরাপদে আছেন এবং তাদের টেংকু আম্পুয়ান আফজান হাসপাতালে চেকআপের জন্য নিয়ে যাওয়া হয়েছে।

ঘটনার পর সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, উড্ডয়নের কিছুক্ষণ পরেই যুদ্ধবিমানটিতে আগুন ধরে যাচ্ছে। এরপরই বিকট শব্দ হয়। ঘটনার আকস্মিকতায় প্রত্যক্ষদর্শীরা হতবাক হয়ে পড়েন।

মালয়েশিয়ান এয়ার ফোর্সের কাছে আটটি টুইন-ইঞ্জিনযুক্ত এফ/এ-১৮ডি হর্নেট রয়েছে। ১৯৯৭ সালে তারা এসব নিজেদের বহরে যুক্ত করে।

কালবেলা/এএএম/এমএইচ
কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মসজিদে নামাজরত ছোট ভাইকে কুপিয়ে হত্যা: এক মাস পর নোয়াখালী থেকে গ্রেপ্তার বড় ভাই

প্রবাসীরা চাইলে বাড়ি পাহারায় মিলবে আনসার সদস্য: সিলেটের ডিসি

সিলেটে অভিযানে তিন হাসপাতালে জরিমানা, একটি সিলগালা

শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে বৃদ্ধ গ্রেপ্তার

হবিগঞ্জে র‍্যাবের অভিযানে আন্তঃজেলা ডাকাত চক্রের মূলহোতাসহ ৭ জন গ্রেফতার

কাহারোলে মাদকবিরোধী অভিযানে ৭ জনের জেল-জরিমানা

জোয়ার-বর্ষণে বিপর্যস্ত দক্ষিণাঞ্চল, বড় ক্ষতির মুখে কৃষি ও মৎস্য খাত

গাজীপুরে আবাসিক হোটেলের কক্ষে নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার, সঙ্গী পলাতক

গায়ে হলুদের স্টেজে আলোকসজ্জার কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

আবাসন শিল্প জাতীয় অর্থনীতির অন্যতম চালিকাশক্তি: প্রধানমন্ত্রী

১০

জ্বালানির দাম বাড়ার গুজব, মধ্যরাতে ফিলিং স্টেশনে উপচে পড়া ভিড়

১১

মসজিদের ভেতরে সাবেক ইউপি চেয়ারম্যানকে কুপিয়ে জখম

১২

৯ বছর ছিলেন প্রতিদ্বন্দ্বী, এবার সেই ব্রাজিলিয়ান তারকাই মেসির সতীর্থ

১৩

পর্দা উঠছে ২৩তম কমনওয়েলথ গেমসের, উদ্বোধন করবেন রাজা তৃতীয় চার্লস ও রানি ক্যামিলা

১৪

ডিএমপির দুই থানায় নতুন ওসি

১৫

সেই ইকনের পড়ালেখার দায়িত্ব নিচ্ছেন শিক্ষামন্ত্রী

১৬

‘বাংলাদেশি জাতীয়তাবাদের দর্শনই আমাদের অন্তর্ভুক্তিমূলক জাতীয় পরিচয়’

১৭

ব্রাহ্মণপাড়ায় ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

১৮

নিট পরীক্ষার প্রশ্ন ফাঁস বিষয়ে সংসদে আলোচনা হবে: ভারতের স্বাস্থ্যমন্ত্রী

১৯

চোর সন্দেহে প্রতিবন্ধী যুবককে পিটিয়ে হত্যা: সাভারে ৩ আসামির একদিনের রিমান্ড

২০
X