কালবেলা ডেস্ক
প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৪, ০৮:২৩ পিএম
অনলাইন সংস্করণ

কারাবন্দি সাবেক প্রধানমন্ত্রীকে রাজকীয় ক্ষমা করতে যাচ্ছে মালয়েশিয়া

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রজাক। ছবি : সংগৃহীত
মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রজাক। ছবি : সংগৃহীত

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী নাজিব রজাককে রাজকীয় ক্ষমা করতে যাচ্ছে দেশটি। চলতি মাসের তৃতীয় সপ্তাহে বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হতে যাচ্ছে। বুধবার ( ১০ জানুয়ারি) সম্প্রচারমাধ্যম চ্যানেল নিউজ এশিয়ার (সিএনএ) এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

মালয়েশিয়ার সাবেক এ প্রধানমন্ত্রীর বিরুদ্ধে দেশটির রাষ্ট্রীয় তহবিল ওয়ান মালয়েশিয়া ডেভেলপমেন্ট বেরহাদের (ওয়ানএমডিবি) কোটি কোটি ডলার দুর্নীতির অভিযোগ রয়েছে। এজন্য দেশটির আদালত ২০২০ সালের ২৮ জুলাই তাকে ১২ বছরের কারাদণ্ড দেন আদালত। একই সময়ে তাকে প্রায় পাঁচ কোটি মার্কিন ডলার জরিমানা করা হয়। যদিও শুরু থেকেই অভিযোগের বিষয়ে নিজেকে নির্দোষ দাবি করে আসছেন নাজিব রজাক।

সিএনএ জানিয়েছে, রাজকীয় ক্ষমার এ বোর্ডে উপদেষ্টা হিসেবে রয়েছেন দেশটির রাজা। এছাড়া বোর্ডের সাথে আরও সংযুক্ত রয়েছেন দেশটির অ্যাটর্নি জেনারেল ও সরকারি কর্মকর্তারা। জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহে এ বোর্ডের সভা হওয়ার কথা রয়েছে। যেখানে নাজিব রজাকের বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হতে পারে।

চ্যানেল নিউজ এশিয়ার পক্ষ থেকে এমন দাবি করা হলেও বিষয়টি যাচাই করতে পারেনি বার্তা সংস্থা রয়টার্স।

সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাদজিল বিষয়টি নিয়ে মন্তব্য করতে অস্বীকার করেছেন। তিনি বলেন, নাজিবের ক্ষমার বিষয়ে যেকোনো সিদ্ধান্ত রাজা ও বোর্ডের অধিকার।

রাজকীয় ক্ষমার এ বোর্ডের সদস্য অ্যাটনি জেনারেলও। তবে তিনিও বিষয়টি নিয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

মালয়েশিয়ায় রাজকীয় ক্ষমার ক্ষেত্রে মূলত আনুষ্ঠানিক ভূমিকা পালন করেন দেশটির রাজা। ফেডারেল সংবিধান দ্বারা প্রদত্ত ক্ষমতার মাধ্যমে তিনি দোষীদের ক্ষমা করতে পারেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরিকোস্ট

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

৬৮ বছর পর যে রেকর্ড দেখল ২০২৬ বিশ্বকাপ

ছাত্রশক্তিকে শিবিরশক্তিতে রূপান্তরের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু : আব্দুল কাদের

নজর কাড়ছেন নেইমার সঙ্গী ব্রুনা বিয়ানকার্দি

মুখ ঢেকে কথা বলার খেসারত, দেখলেন বিশ্বকাপে প্রথমবার লাল কার্ড

৭২ বছরেও অক্ষত বিশ্বকাপের যে রেকর্ড

সুইডেনকে উড়িয়ে গ্রুপের শীর্ষে নেদারল্যান্ডস

হরমুজ বন্ধের ঘোষণায় লেবাননে হামলা বন্ধের নির্দেশ নেতানিয়াহুর

তিনটি ইউনিয়নেরই নাম পরিবর্তনের নির্দেশ প্রধানমন্ত্রীর

১০

ব্যবসায়ী বাশারের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ববি 

১১

বিশ্বকাপে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশের নতুন ইতিহাস

১২

সকাল ৯টার মধ্যে ঝড়সহ বজ্রবৃষ্টি হতে পারে যেসব অঞ্চলে

১৩

খেলাধুলার পাশাপাশি লেখাপড়াতেও এগিয়ে যেতে হবে : প্রধানমন্ত্রী

১৪

শ্রীরামচন্দ্রের অবমাননার প্রতিবাদে বিভিন্ন জেলায় মানববন্ধন 

১৫

রোববার মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী

১৬

‘বনলতা এক্সপ্রেস’র পর ফের জুটি বাঁধছেন রাজ–সাবিলা?

১৭

ককরোচ জনতা পার্টির বিক্ষোভ / অনুমতি দেয়নি প্রশাসন, শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে অনড় সিজেপি  

১৮

অপমৃত্যুর ঘটনায় পুলিশকে না জানিয়ে মরদেহ হস্তান্তর, ৩ চিকিৎসককে শোকজ

১৯

হাছন রাজার গান ও জীবনদর্শন নিয়ে বিশেষ আয়োজন

২০
X