কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৫ এপ্রিল ২০২৪, ১১:৪৪ পিএম
আপডেট : ২৫ এপ্রিল ২০২৪, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

ছেলেদের দোষে ডুবছেন মাহাথির মোহাম্মদ

মাহাথির মোহাম্মদ ও তার ছেলেরা।
মাহাথির মোহাম্মদ ও তার ছেলেরা।

ছেলেদের দোষে ডুবতে বসেছেন মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদ। নিজের জীবদ্দশায় এমন হয়রানির মুখোমুখি হবেন, তা হয়তো স্বপ্নেও ভাবেননি মালয়েশিয়ার সবচেয়ে দীর্ঘমেয়াদী এই প্রধানমন্ত্রী। ইতোমধ্যেই জিজ্ঞসাবাদের জন্য মাহাথিরকে ডাকা হবে বলে জানিয়েছে দেশটির দুর্নীতি প্রতিরোধ সংস্থা এমএসিসি।

মাহাথির মোহাম্মদের দুই ছেলে মিরজান মাহাথির এবং মোখজানি মাহাথির। সম্প্রতি দুর্নীতির অভিযোগ উঠেছে তাদের বিরুদ্ধে। এমএসিসি সেই অভিযোগের তদন্ত শুরু করেছে এবং তদন্তের অংশ হিসেবেই মালয়েশিয়ায় সবচেয়ে দীর্ঘমেয়াদে প্রধানমন্ত্রীর পদে থাকা মাহাথিরকে জিজ্ঞসাবাদের জন্য ডাকা হবে বলে জানিয়েছেন সংস্থাটির প্রধান নির্বাহী ও শীর্ষ কমিশনার আজম বাকি।

বৃহস্পতিবার রাজধানী কুয়ালালামপুরে এক ব্রিফিংয়ে আজম বলেন, মিরজান এবং মোখজানির বিরুদ্ধে অফশোর ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে অর্থ পাচারের অভিযোগ রয়েছে। ইতোমধ্যে দু’ভাইকে তাদের সম্পদের বিবরণী জমা দিতে বলা হয়েছে।

ছেলেদের সঙ্গে অর্থপাচারে সঙ্গে মাহাথিরের সংশ্লিষ্টতা রয়েছে কি না— সাংবাদিকরা এমন প্রশ্ন করলে সরাসরি তার জবাব না দিয়ে এমএসিসির শীর্ষ কমিশনার বলেন, ‘অভিযোগটি এখনও তদন্তাধীন। তদন্ত শেষ হলে এবং উপযুক্ত সময় এলেই আমরা এ সম্পর্কিত বিশদ তথ্য দিতে পারব।’

১৯৮১ সালে প্রথমবারের মতো মালয়েশিয়ার প্রধানমন্ত্রী হন মাহাথির মোহাম্মদ। টানা ২২ বছর এই পদে আসীন থাকার পর ২০০৩ সালে স্বেচ্ছায় রাজনীতি থেকে অবসর নেন তিনি। তারপর জাতীয় রাজনীতির স্বার্থে ফের ২০১৮ সালে প্রধানমন্ত্রীর পদে আসীন হন তিনি এবং এই পদে থাকেন ২০২০ সাল পর্যন্ত। মাহাথির মোহাম্মদকে বলা হয় আধুনিক মালয়েশিয়ার স্থপতি। শুধু মালয়েশিয়ারই নয়, এশিয়ায় সবচেয়ে দীর্ঘসময় গণতান্ত্রিকভাবে দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার রেকর্ডটিও এখন পর্যন্ত রয়েছে তার দখলে।

মালয়েশিয়ার বর্তমান প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম মাহাথিরের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী। এমনকি মাহাথির ক্ষমতায় থাকার সময় দীর্ঘদিন কারাগারেও থেকেছেন তিনি। অনেকেরই ধারণা, মাহাথিরের পরিবারের সদস্যদের বিপদে ফেলতে এমএসিসিকে ব্যবহার করছে আনোয়ারি ইব্রাহিম প্রশাসন। তবে আনোয়ার ইব্রাহিম এই অভিযোগ পুরোপুরি অস্বীকার করেছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাটি-বালু খেকোদের ‘শেল্টার’ দেন জামায়াত এমপির পিএস, অডিও ফাঁস

দ্বিতীয় দল হিসেবে বিশ্বকাপে নকআউটের টিকিট কাটল যারা

পার্টটাইম চাকরির সুযোগ দিচ্ছে এসএমসি

হরমুজ প্রণালিতে বিপদ এখনো কাটেনি, বলছে ইউকেএমটিও

দুপুরের আগেই ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

তিস্তার পানি বিপৎসীমা ছুঁই ছুঁই

ব্রাজিলকে ভোগানোর পর এবার দ্রুততম গোলের রেকর্ড গড়লেন সাইবারি

মেসির ট্যাকল নিয়ে তোলপাড়, ফিফায় আনুষ্ঠানিক অভিযোগ আলজেরিয়ার

আক্ষেপের অবসান, সন্তানের খেলা দেখতে অবশেষে যুক্তরাষ্ট্র যাচ্ছেন ভোজিনহার মা

আজ ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যে এলাকায়

১০

২০ জুন / আজকের নামাজের সময়সূচি

১১

হাইতির জালে ৩ গোল জড়িয়ে বিরতিতে ব্রাজিল

১২

২০ জুন : ইতিহাসে এই দিনে আলোচিত কী ঘটেছিল?

১৩

শনিবার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

১৪

লেবাননে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় সুইজারল্যান্ডে যাচ্ছেন ট্রাম্পের দূত

১৫

একাদশে ২ পরিবর্তন নিয়ে হাইতির বিপক্ষে মাঠে ব্রাজিল

১৬

নেইমার বিশ্বের প্রথম ‘হোম অফিস’ করা খেলোয়াড় : ব্রাজিলের প্রেসিডেন্ট

১৭

ডিআর কঙ্গোতে ইবোলা ভাইরাসে শিশুসহ ৩০ জনের মৃত্যু

১৮

কাতারের উপহার দেওয়া বিমানই ট্রাম্পের নতুন ‘এয়ার ফোর্স ওয়ান’

১৯

অস্ট্রেলিয়াকে হারিয়ে বিশ্বকাপের নকআউটে যুক্তরাষ্ট্র

২০
X