কালবেলা ডেস্ক
প্রকাশ : ৩০ মে ২০২৪, ১১:৫৭ পিএম
অনলাইন সংস্করণ

মালয়েশিয়ায় শ্রমিকেদের উপচে পড়া ভিড়, চরম দুর্ভোগ

বিমানবন্দরে শ্রমিকদের ভিড়। ছবি : সংগৃহীত
বিমানবন্দরে শ্রমিকদের ভিড়। ছবি : সংগৃহীত

হঠাৎ করে শ্রমিকে ঠেসে গেছে মালয়েশিয়া। দেশটিতে শ্রমিক নেওয়ার সুযোগ বন্ধ হয়ে যাওয়ার আগমুহূর্তে এ ভীড় দেখা দিয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) সিএনএর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, আগামী কাল শুক্রবার (৩১ মে) থেকে বন্ধ হতে যাচ্ছে মালয়েশিয়ার শ্রমবাজার। ফলে দেশটিতে শেষ সুযোগ হিসেবে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো বিপুল পরিমাণ শ্রমিক আনছে। এতে করে বিমানবন্দরে শ্রমিকদের বিশাল জটলা তৈরি হয়েছে। বিভিন্ন দেশ থেকে আসা শ্রমিকেরা বিমানবন্দরে আটকা পড়েছেন।

অভিযোগ রয়েছে, বিদেশ থেকে শ্রমিক আনার পর তাদেরকে বিমানবন্দর থেকে পুনর্বাসন করছে না নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। ফলে বিমানবন্দরে এখন তিল ধারণের ঠাই নেই।

সামাজিক যোগাযোগমমাধ্যমে বিমানবন্দরের বিভিন্ন ছবি ছড়িয়ে পড়েছে। এতে কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনালে শ্রমিকদের শুয়ে বসে থাকতে দেখা গেছে। বিমানবন্দরের এমন দৃশ্য ভাইরাল হওয়ার পর এ নিয়ে দেশটির অভিবাসন বিভাগের পরিচালক জেনারেল দাতুন রুসলিন জসুহ মুখ খুলেছেন।

তিনি বলেন, ৩১ মের পর থেকে মালয়েশিয়ায় আর বিদেশি শ্রমিক নিয়োগ করা যাবে না। ফলে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো শেষ সময়ে বিপুল সংখ্যক শ্রমিককে নিয়োগ দিয়েছে। সেসব শ্রমিক আসার কারণে বিদেশি শ্রমিকের সংখ্যা বেড়ে গেছে।

এক বিবৃতিতে তিনি বলেন, মালয়েশিয়া সরকার বিদেশি শ্রমিক নিয়োগের জন্য ৩১ মে পর্যন্ত সময়সীমা বেধে দিয়েছে। ফলে এ ধরনের ঘটনা ঘটেছে।

জেনারেল দাতুন বলেন, মালয়েশিয়ায় সাধারণত প্রতিদিন ৫০০ থেকে এক হাজার বিদেশি শ্রমিক আসেন। তবে গত ২২ মে থেকে এ সংখ্যা বেড়ে ২ হাজার ৫০০ জনে পৌঁছেছে। এরপর ২৭ মে থেকে তা বেড়ে ৪ হাজার থেকে সাড়ে চার হাজারে গিয়ে ঠেকেছে। আগামীকাল এ সংখ্যা আরও বাড়তে পারে বলেও জানান তিনি।

তিনি জানান, শ্রমিকরা যেনো ভোগান্তিতে না পড়েন সেজন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। এর অংশ হিসেবে বিমানবন্দরে পর্যাপ্ত খাবার আর পানীয়ের ব্যবস্থা করা হবে। পরিস্থিতি মোকাবিলায় নিয়োগকারীদের সহযোগিতদা চান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ষষ্ঠ শ্রেণি থেকেই কারিগরি শিক্ষা বাধ্যতামূলক হচ্ছে : শিক্ষামন্ত্রী

কেমন থাকবে আগামী ৫ দিনের আবহাওয়া

‘আ. লীগ’ ইস্যুতে সারাদেশে সতর্ক অবস্থানে পুলিশ

স্ত্রীকে ফেরাতে গিয়ে মোটরসাইকেল রেখে পালালেন ছাত্রদল নেতা

সংসদের দক্ষিণ প্লাজায় সাবেক প্রতিমন্ত্রী হারুন অর রশিদের জানাজা সম্পন্ন

ভাড়া বাসায় মিলল আইসিটি কর্মকর্তার ঝুলন্ত মরদেহ

লেবাননে তীব্র লড়াই, ৪ ইসরায়েলি সেনা নিহত

১৫০০ শয্যায় উন্নীত হচ্ছে শজিমেক হাসপাতাল

মেহেরপুর সীমান্তে আবারও পুশ-ইনের চেষ্টা

'মনে হচ্ছে দ্বিতীয় ইনিংস শুরু করেছি', কেন বললেন আ খ ম হাসান

১০

‘মাস্টারমাইন্ড’ তকমা নিয়ে যা বললেন মাহফুজ আলম

১১

তিস্তা ব্যারাজ পরিদর্শনে যাচ্ছেন ৩ মন্ত্রী

১২

রাশিয়ায় বাংলাদেশের শ্রম উইং নিয়ে বিস্ফোরক অভিযোগ / ঘুষবাণিজ্য-ক্ষমতার অপব্যবহার, প্রবাসীদের সঙ্গে দুর্ব্যবহার করেন প্রথম সচিব

১৩

শিগগিরই জামায়াতের পতন হবে : রাশেদ

১৪

ইবনে সিনায় চাকরির সুযোগ

১৫

আ.লীগের দুই শতাধিক নেতাকর্মীর বিএনপিতে যোগদান

১৬

নামাজরত মুসল্লির মৃত্যু

১৭

রোহিঙ্গা প্রত্যাবাসনে আন্তর্জাতিক পদক্ষেপের আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

১৮

গাজীপুরে শুরু হলো আন্তঃবিশ্ববিদ্যালয় ক্যারাম প্রতিযোগিতা 

১৯

যমজ কন্যা সন্তান জন্ম দেওয়ায় স্ত্রীকে তালাক

২০
X