কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৪ জুলাই ২০২৪, ০৯:৪৫ পিএম
অনলাইন সংস্করণ

গোপনে ফিলিস্তিনের বিপুল জমি দখল করল ইসরায়েল

পশ্চিম তীরের  একটি এলাকা। ছবি : সংগৃহীত
পশ্চিম তীরের একটি এলাকা। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের বিপুল জায়গা নিজেদের বলে অনুমোদন করেছে ইসরায়েল। ইসরায়েলের এ অনুমোদনের ফলে গত দিন দশকের মধ্যে সবচেয়ে বেশি জায়গা হারাচ্ছে পশ্চিম তীর। ইসরায়েলি দখলদার বিরোধী ওয়াচডগের এক রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে।

বৃহস্পতিবার (০৪ জুলাই) দ্য গার্ডিয়ানের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

সংবাদমাধ্যম জানিয়েছে, ইসরায়েল পশ্চিম তীরের তিন হাজার ১৩৮ একর জমি নিজেদের বলে অনুমোদন দিয়েছে। ১৯৯৩ সালের অসলো চুক্তির পর এবারই সবচেয়ে বেশি ভূখণ্ড নিজেদেরে করে নিল ইসরায়েল।

অসলো চুক্তিতে বলা হয়, ধীরে ধীরে ইসরায়েলি বাহিনী গাজা ও পশ্চিম তীর থেকে সরে যাবে। কিন্তু বাস্তবে এ চুক্তিকে থোড়াই কেয়ার করছে ইসরায়েল। প্রায় প্রতিবছর ফিলিস্তিনিদের কাছ থেকে ইসরায়েলের দখল করা জমি নিজেদের বলে অনুমোদন করে আসছে দেশটির কর্তৃপক্ষ।

ইসরায়েলি অধিকার সংস্থা ‘পিস নাউ’ নতুন ভূখণ্ড অনুমোদনের বিষয়ে একটি বিবৃতি দিয়েছে। এতে বলা হয়েছে, পশ্চিম তীরের বেসামরিক ইস্যুগুলো নিয়ে কাজ করা ইসরায়েলি সেনাবাহিনীর সিভিল অ্যাডমিনিস্ট্রেশন বিভাগ গত ২৫ জুন নতুন ভূখণ্ডের অনুমোদন দিয়েছে। তবে গতকাল পর্যন্ত বিষয়টি প্রকাশ করা হয়নি।

ইসরায়েলের অবৈধ বসতি স্থাপনকারীদের কর্মকাণ্ড পর্যবেক্ষণ করে পিস নাও নামের এ সংস্থা। তারা নতুন করে ফিলিস্তিনের ভূখণ্ড দখলের নিন্দা জানিয়েছে। সংস্থাটি জানিয়েছে, ইসরায়েলের এমন কর্মকাণ্ড স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠনের প্রক্রিয়াকে আরও কঠিনতর করে তুলছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অধিগ্রহণ করা ফিলিস্তিনি অঞ্চলগুলোর নিয়ন্ত্রণ আরোপের প্রাথমিক পদক্ষেপ হিসেবে ইসরায়েল এ জমিগুলোকে নিজেদের বলে অনুমোদন করেছে। কোনো জমি একবার নিজেদের অনুমোদন করলে পরে সেসব জমির ফিলিস্তিনি মালিকানাকে অস্বীকার করে ইসরায়েল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘বিএনপি সরকারের অন্যতম প্রতিশ্রুতি ছিল ফ্যামিলি কার্ড বিতরণ’

অবৈধভাবে ভারতে যাওয়ার চেষ্টা, আটক ৩

ইউএনওর আইডি জটিলতায় জন্ম নিবন্ধন সেবা বন্ধ, চরম ভোগান্তি

ফুটবলে বাংলাদেশের পাশে থাকবে আর্জেন্টিনা

শ্যালা নদীতে কুমিরের হামলায় নারী জেলে নিহত

গাবতলী ও সায়েদাবাদ বাসস্ট্যান্ডের নতুন স্থান জানালেন মন্ত্রী

শারীরিক যন্ত্রণায় অতিষ্ঠ কৃষকের আত্মহত্যা

মোদিকে ‘কিলার’ বলে কী বুঝিয়েছেন ট্রাম্প

নবম পে-স্কেল / বেতন বৃদ্ধি ও বিশেষ সুবিধা বাতিলের রূপরেখা চূড়ান্তে বৈঠক

হাসপাতালের শয্যায় থাকা মাকে নিয়ে এমপি জসিমের আবেগঘন পোস্ট

১০

রাজধানীতে ককটেল ফাটিয়ে নিষিদ্ধ ছাত্রলীগের মিছিল, আটক ২

১১

কোস্টগার্ডের অভিযান, টেকনাফে ২০ কেজি গাঁজা জব্দ

১২

ইকরার মৃত্যু : আদালতে আত্মসমর্পণ করলেন অভিনেতা আলভী 

১৩

প্রাথমিক বিদ্যালয়ে ম্যাথ ল্যাব প্রতিষ্ঠার উদ্যোগ নিচ্ছে সরকার : ববি হাজ্জাজ

১৪

প্রবাসীর স্ত্রী-সন্তান নিয়ে গেল ‘জিনের বাদশা’

১৫

২৩ জুন নিয়ে আওয়ামী লীগ পরিকল্পিত অপপ্রচার চালাচ্ছে : মীর শাহে আলম

১৬

পদ্মা সেতুর পিলারের পাশের মাটি সরানোর কারণ জানালেন মন্ত্রী

১৭

আর্জেন্টিনার পরের ম্যাচ কবে, প্রতিপক্ষ কে

১৮

‘বিয়ের আশ্বাস দিয়েই আরিফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তুলেছেন’

১৯

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি নিয়ে প্রতিক্রিয়া জানাল সৌদি আরব

২০
X