কালবেলা ডেস্ক
প্রকাশ : ০৫ জুলাই ২০২৪, ১০:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

মহাকাশেও থামানো যাচ্ছে না ইরানকে

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও স্যাটেলাইটের গ্রফিক্স।
ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও স্যাটেলাইটের গ্রফিক্স।

পশ্চিমা নিষেধাজ্ঞাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বেসামরিক মহাকাশ কর্মসূচিতে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে ইরান। স্যাটেলাইট বিকাশ এবং স্থাপনে বিশ্বব্যাপী শীর্ষ ১০ দেশের মধ্যে জায়গা করে নিয়েছে তেহরান। এরই ধারাবাহিকতায় এবার মহাকাশে কাউসার ও হুদহুদ নামে দুটি স্যাটেলাইট পাঠাতে যাচ্ছে মধ্যপ্রাচ্যের শক্তিধর এই দেশটি।

স্থানীয় সময় বুধবার ইরানের মহাকাশ গবেষণা সংস্থার প্রধান ডক্টর হাসান সালারিয়ে এ ঘোষণা দেন। তিনি বলেন, আশা করা হচ্ছে— চলতি বছর হবে ইরানের স্যাটেলাইট, বিশেষ করে বেসরকারি খাত থেকে তৈরি স্যাটেলাইট পাঠানোর জন্য ফলপ্রসূ একটি বছর।

ইরানি মহাকাশ গবেষণা সংস্থার প্রধান জানান, কাউসার স্যাটেলাইটটি একটি সংবেদনশীল স্যাটেলাইট এবং ইরানের মহাকাশ গবেষণা সংস্থা এর তোলা ছবি ক্রয়ের জন্য একটি চুক্তি চূড়ান্ত করেছে। উদ্যোগটি বেসরকারি খাতকে সমর্থন এবং এর মহাকাশ পণ্যগুলোর জন্য একটি বাজার গড়ে তোলার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।

অন্যদিকে হুদহুদ স্যাটেলাইটটি গবেষণা এবং যোগাযোগ- দুই কাজেই ব্যবহার করা হবে এবং উভয় স্যাটেলাইট একযোগে উৎক্ষেপণ করা হবে। শিগগিরই স্যাটেলাইট দুটি উৎক্ষেপণের সুনির্দিষ্ট সময়সূচি ঘোষণা করা হবে বলেও জানান ডক্টর হাসান। তিনি বলেন, বর্তমানে বেসরকারি খাতে নির্মাণাধীন বেশ কয়েকটি স্যাটেলাইট চলতি বছরের মধ্যেই উৎক্ষেপণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

খোলা ম্যানহোলে পড়ে নারীর মৃত্যু

লেবানন থেকে সেনা প্রত্যাহার করবে না ইসরায়েল: নেতানিয়াহু

পুত্রাজায়ায় তারেক রহমানকে মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর উষ্ণ অভ্যর্থনা

ঢাকাসহ দেশের ৯ জেলায় দুপুরের মধ্যে ঝড়বৃষ্টির আশঙ্কা

২০ বছরের হাফ ভাড়ার প্রতিদানে শিক্ষার্থীরা কী দিল?

ছুরিকাঘাতে শিবির নেতাকে হত্যা, যুবদলের মুকুল বহিষ্কার

দেশের নারী উদ্যোক্তা আন্দোলনের অগ্রদূত সেলিমা আহমাদ

ভোর চারটায় উঠে কারখানায় যাওয়া সেই শ্রমিকই বিশ্বকাপের নকআউটে তুললেন জার্মানিকে

অফসাইডে বাতিল হলো ইরানের গোল

মেসিকে ছাড়িয়ে রেকর্ড বইয়ে ইয়ামাল

১০

পেলের ৬৮ বছরের রেকর্ডে ভাগ বসালেন ইয়ামাল

১১

বাংলাদেশকে ১ হাজার ফুটবল উপহার দিল পাকিস্তান

১২

বিস্ফোরণের সূত্র ধরে কবরস্থানে অভিযান, এক বালতি ককটেল উদ্ধার

১৩

সৌদির জালে ৪ গোল দিয়ে বুঝিয়ে দিল স্পেন আছে স্পেনেই

১৪

স্বামী পরিত্যাক্তা নারীকে ধর্ষণচেষ্টা ও হত্যা, বৃদ্ধ গ্রেপ্তার

১৫

মালয়েশিয়ায় বন্দি বাংলাদেশিদের ফেরানোর আশ্বাস প্রধানমন্ত্রীর

১৬

মিয়ানমারে আটক ২৭ বাংলাদেশিকে ফেরাতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

১৭

তুরস্ক, হাইতি ও তিউনিসিয়া যে কারণে বিশ্বকাপ থেকে বাদ

১৮

বারান্দা থেকে পড়ে অভিনেত্রী ঝিলিকের মৃত্যু, স্বামীর জামিন নামঞ্জুর

১৯

আকাশ পথে ইয়াবা পাচারকালে নারী আটক

২০
X