কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০৬:৩২ পিএম
অনলাইন সংস্করণ

ফিলিস্তিনে জাতীয় ঐক্যের সরকার গঠনে দুপক্ষের চুক্তি

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে হামাস ও ফাতাহের প্রতিনিধি। ছবি : সংগৃহীত
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সঙ্গে হামাস ও ফাতাহের প্রতিনিধি। ছবি : সংগৃহীত

ফিলিস্তিনে জাতীয় ঐক্যের সরকার গঠনে চুক্তিবদ্ধ হয়েছে ফাতাহ ও হামাস। মঙ্গলবার (২৩ জুলাই) চীনের রাজধানী বেইজিংয়ে এ চুক্তি সই হয়। অনুষ্ঠানে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই-সহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আলজাজিরার প্রতিবেদনে বলা হয়, হামাসের মুখপাত্র ও জেষ্ঠ্য নেতা মুসা আবু মারজুক এবং ফাতাহের মুখপাত্র মাহমুদ আল আলাওল চুক্তিপত্রে সই করেছেন। ফিলিস্তিনের পশ্চিম তীর ও রাজধানী পূর্ব জেরুজালেম অঞ্চল শাসন করে আসছে ফাতাহ। অপরদিকে ২০০৭ সাল থেকে গাজা উপত্যার নিয়ন্ত্রণ নিয়ে সরকার পরিচালনা করছে হামাস।

চুক্তি সই করার পর দুপক্ষ এবং মধ্যস্থতাকারী চীনের কর্মকর্তারা যৌথ সংবাদ সম্মেলন করেন। এতে মুসা আবু মারজুক বলেন, আজ আমরা জাতীয় ঐক্য চুক্তিতে স্বাক্ষর করেছি এবং এই চুক্তিকে আমরা আরও অগ্রসর করতে চাই। আমরা শর্তগুলো মেনে চলতে প্রতিশ্রুতিবদ্ধ। এ ছাড়া ফিলিস্তিনের অন্যান্য রাজনৈতিক গোষ্ঠীগুলোও এতে সই করেছেন।

চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেন, চুক্তিবদ্ধ গোষ্ঠীগুলোর নেতারা যুদ্ধের পর ফিলিস্তিনে একটি ঐক্যবদ্ধ সরকার গঠনে একমত হয়েছেন। তারা এ প্রতিশ্রুতি পালন করবেন। পুরোনো দ্বন্দ্ব ভুলে যাবেন।

উল্লেখ্য, ফিলিস্তিনের নিয়ন্ত্রণ নিয়ে হামাস ও ফাতাহের মধ্যে সাপে-নেউলে সম্পর্ক চলছে। এমনকি চলমান যুদ্ধের মধ্যেও গাজায় প্রবেশের চেষ্টার অভিযোগে ফিলিস্তিনি পুলিশ সদস্যদের আটক করে নির্যাতন চালায় হামাস। এ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা বাড়ে। অপরদিকে ইসরায়েল গাজা ছেড়ে গেলে সেখানে কারা শাসন করবে তা নিয়ে আন্তর্জাতিক মহলে আলোচনা চলছে। এরই মধ্যে চীনের মধ্যস্থতায় এ ধরনের জাতীয় ঐক্যের ডাক এলো।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
ঘটনাপ্রবাহ: ফিলিস্তিন-ইসরায়েল সংঘাত
  • সর্বশেষ
  • জনপ্রিয়

হরমুজ প্রণালি দিয়ে বিপুল পরিমাণ তেল পরিবহন হচ্ছে : সেন্টকম

দুপুরের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির শঙ্কা, নদীবন্দরেও সতর্কতা

পাকিস্তানের প্রধানমন্ত্রী ও সেনাপ্রধান যাচ্ছেন সুইজারল্যান্ডে

বিশ্বকাপের ম্যাচসহ টিভিতে আজ যত খেলা

মালদ্বীপে বাংলাদেশি শিক্ষাবিদ আহমেদ মুত্তাকী পেলেন বিশেষ সম্মাননা

বিকেলে মালয়েশিয়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

তিস্তার পানি বিপৎসীমা ছুঁইছুঁই, দুশ্চিন্তায় কৃষক

রোববার রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

মাদকবিরোধী অভিযানের সময় হ্যান্ডকাপ পরা মাদক ব্যবসায়ীকে ছিনতাই

ভোটের আগে ও পরে সরকারের কথায় মিল পাচ্ছি না : মজিবুর রহমান মঞ্জু

১০

আড়াইহাজারে ডাকাতের হামলায় এসিল্যান্ডসহ আহত ৬

১১

বাংলাদেশি ব্রাজিল প্রেমীদের সাড়া দিলেন নেইমার

১২

শেষ মুহূর্তের গোলে নকআউট পর্বে জার্মানি

১৩

এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী

১৪

অবশেষে ১-১ গোলে সমতায় ফিরল জার্মানি

১৫

অফসাইড নয়, যে কারণে বাতিল হলো জার্মানির গোল

১৬

স্কটল্যান্ড ম্যাচের আগে ব্রাজিল শিবিরে দুঃসংবাদ

১৭

প্রধানমন্ত্রীর হাত থেকে পুরস্কার নিলেন ফুলবাড়িয়ার মিতুল

১৮

প্রথমার্ধে জার্মানির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আইভোরি কোস্ট

১৯

বিশ্বকাপে পরের ম্যাচেই যে ৩ রেকর্ড ভাঙতে পারেন মেসি

২০
X