কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৪ জুলাই ২০২৪, ০৫:১৮ পিএম
অনলাইন সংস্করণ

প্রথম সমাবেশেই আক্রমণাত্মক কমলা হ্যারিস

কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত
কমলা হ্যারিস। ছবি : সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নির্বাচন থেকে জো বাইডেন সরে দাঁড়ানোর পর প্রেসিডেন্ট প্রার্থী হওয়ার দৌড়ে এগিয়ে রয়েছেন ডেমোক্রেটিক পার্টির নেত্রী ও ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস। এরই মধ্যে তিনি বাইডেনসহ বেশ কয়েকজন প্রভাবশালী নেতার সমর্থন পেয়ে নির্বাচনের প্রচার মাঠে নেমে পড়েছেন। মঙ্গলবার (২৩ জুলাই) উইসকনসিন অঙ্গরাজ্যে তিনি প্রথমবারের মতো প্রচারসভায় অংশও নেন। সেখানে সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণ করে বক্তব্য দেন কমলা।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রে আগামী নভেম্বরে প্রেসিডেন্ট নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে প্রচার শুরু করেছেন কমলা হ্যারিস। উইসকনসিন প্রথমবারের মতো সমাবেশ করেন তিনি। সেখানে দেওয়া বক্তব্যে তিনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনকালে অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেন।

তিনি ট্রাম্পকে অপরাধী বলে ইঙ্গিত করে বলেন, যারা নারীদের নির্যাতন করেছেন, যে প্রতারকরা ভোক্তাদের ঠকিয়েছেন, যে ধোঁকাবাজেরা নিজেদের লাভের জন্য নিয়ম ভেঙেছেন, তদের সবার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। আমি সব ধরনের অপরাধমূলক কর্মকাণ্ড সংঘটনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছি। তাই আমি যখন বলি যে আমি ডোনাল্ড ট্রাম্পকে চিনি, তখন আমার কথা খেয়াল করে শুনুন। এ প্রচারে আমি আপনাদের কাছে অঙ্গীকার করছি, সপ্তাহের যে কোনো দিন আমি স্বতঃস্ফূর্তভাবে আমার কাছে থাকা তার তথ্যগুলো প্রকাশ করব। আমরা কি স্বাধীনতা, সহানুভূতি ও আইনের শাসনের দেশে বসবাস করতে চাই? না কি বিশৃঙ্খলা, ভয় ও ঘৃণার দেশে বাস করতে চাই?

এ সময় উপস্থিত সমর্থকরা করতালি দিয়ে কমলা হ্যারিসের বক্তব্য স্বাগত জানান। তারা ‘কমলা কমলা’ বলে স্লোগান তোলেন। তারা তাকে প্রেসিডেন্ট হিসেবে দেখতে চান বলে চিৎকার করতে থাকেন।

গত রোববার (২১ জুলাই) দুপুরে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন। ওই ঘোষণায় তিনি কমলাকে সমর্থন জানান। এরপর শীর্ষস্থানীয় ডেমোক্র্যাট নেতা এবং অনেক তহবিলদাতা কমলাকে সমর্থন জানান। মুহূর্তে কমলার প্রচারশিবিরে অর্থ জমা হতে থাকে। এক হিসেবে গত ৩৬ ঘণ্টায় তা ১০ কোটি ডলার ছাড়িয়েছে।

এদিকে ট্রাম্প কমলাকে নিয়ে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘জো বাইডেনের চেয়ে কমলাকে হারানো আরও সহজ হবে।’ কমলার প্রার্থী হওয়ার সম্ভাব্যতায় ট্রাম্পের দলের নেতা ও সমর্থকরাও হাস্যরস ছড়াচ্ছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইরাককে নিয়ে ছেলেখেলা করে পরের রাউন্ডে ফ্রান্স

দীর্ঘ বিরতির পর ফের শুরু ফ্রান্স-ইরাক ম্যাচ

সেনেগালের মুখোমুখি নরওয়ে, বিশ্বমঞ্চে লড়াইয়ে নামলেন হলান্ড-মানে

দেশে আজ ভ্যাটসহ স্বর্ণ কিনতে পকেট থেকে খসবে যত টাকা

নতুন পে-স্কেল, নিম্ন গ্রেডের কর্মীদের জন্য বড় সুসংবাদ

বজ্রঝড়ে থমকে গেল ফ্রান্স–ইরাক ম্যাচ, বিরতিতে এগিয়ে এমবাপ্পেরা

বিশ্বমঞ্চে নতুন কীর্তি / মাত্র ২৭ বছরেই ব্রাজিল কিংবদন্তিকে স্পর্শ করলেন এমবাপ্পে

বিশ্বকাপ জিতেছে ২বার, তবু তাদের জার্সিতে কেন চারটি স্টার? রহস্যটা কী?

এমবাপ্পের গোলে ইরাকের বিপক্ষে প্রথমার্ধেই এগিয়ে ফ্রান্স

জুনে চারবার ভূমিকম্প, রাত নামলেই কাঁপছে দেশ!

১০

অস্ট্রিয়া ম্যাচে যে ৮ রেকর্ড গড়ল মেসি ও আর্জেন্টিনা

১১

‘স্বপ্ন পূরণ করতে চাই’, অ্যাটলেটিকো ছাড়ার ইঙ্গিত আলভারেজের

১২

ইরাককে হারিয়ে নকআউট নিশ্চিতের মিশনে নামল এমবাপ্পেরা

১৩

জামায়াতে ইসলামীর নাম ‘আওয়ামী জামায়াত লীগ’ দিলেন রাশেদ খাঁন

১৪

৩২ বছর ১৮১ দিন— ‘বুড়ো দল’ হিসেবে ইরানের ইতিহাস

১৫

ইতিহাস গড়ার পর মেসি, ‘রেকর্ড নিয়ে ভাবছি না, জয়টাই আমার কাছে বড়’

১৬

দুই ম্যাচে পাঁচ গোল, গোল্ডেন বুটের দৌড়ে সবার ওপরে মেসি

১৭

মেসির জাদুতে মুগ্ধ শাকিরা!

১৮

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নৈরাজ্য ঠেকাতে মাঠে বিএনপি

১৯

ফের মেসিময় ম্যাচ, নকআউটে আর্জেন্টিনা

২০
X