কালবেলা ডেস্ক
প্রকাশ : ২৬ জুলাই ২০২৪, ০৫:১৩ পিএম
অনলাইন সংস্করণ

মার্কিন কংগ্রেসে নেতানিয়াহুর বক্তব্যের জবাব পেজেশকিয়ানের

ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত
ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ছবি : সংগৃহীত

মার্কিন কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতি ও বক্তৃতার কড়া প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন ইরানের নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বলেন, নিরপরাধ মানুষের রক্ত অপরাধীকে কখনই ছাড় দেয় না। একইভাবে অপরাধীকেও দাঁড়িয়ে সম্মান দেখিয়ে পবিত্র করা যায় না।

এক্স-সোশ্যাল নেটওয়ার্ক অ্যাকাউন্টে ইরানের প্রেসিডেন্ট লিখেছেন, নিরপরাধ মানুষ ও নিরাশ্রয় শিশুদের হত্যার অপরাধ কোনোভাবেই উপেক্ষিত হতে পারে না।

আমেরিকায় বেনিয়ামিন নেতানিয়াহুর উপস্থিতি নিয়ে সে দেশের জনগণের ব্যাপক প্রতিবাদ সত্ত্বেও কংগ্রেসে ইসরায়েলি প্রধানমন্ত্রীর বক্তৃতাকালে প্রতিনিধিরা তাকে কয়েকবার উৎসাহিত করেন। এর কড়া প্রতিক্রিয়া দেখান ইরানের প্রেসিডেন্ট।

ইরানের প্রেসিডেন্ট লেখেন, নেতানিয়াহু গতকাল গাজা উপত্যকায় ফিলিস্তিনিদের দুর্বিষহ অবস্থার কথা বিন্দুমাত্র উল্লেখ না করে ইরান এবং ফিলিস্তিনি জাতি সম্পর্কে যথারীতি কিছু অপ্রাসঙ্গিক দাবি করেছেন।

গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের পাশবিকতা এখনো অব্যাহত রয়েছে। সর্বশেষ পরিসংখ্যান অনুসারে ৭ অক্টোবর ২০২৩ সাল থেকে ৩৯ হাজারেরও বেশি ফিলিস্তিনি শহীদ হয়েছে এবং ৮৯ হাজারেরও বেশি মানুষ আহত হয়েছে।

সূত্র: ইরনা

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জর্ডানে সন্ত্রাসবাদের দায়ে ৬ জনের মৃত্যুদণ্ড কার্যকর

কক্সবাজার বিমানবন্দরে ইয়াবাসহ নারী আটক

দুদকের মামলায় চার দিনের রিমান্ড মাসুদ উদ্দিন চৌধুরী 

যুক্তরাষ্ট্রের সঙ্গে বৈঠকের সময় জানাল ইরান

একদিন ম্যানেজ হলেই আগস্টে মিলবে লম্বা ছুটি

অভিনেতা আলভীর ১০ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

আশুরার রোজা রাখার সঠিক নিয়ম

কুড়িগ্রামে নদ-নদীর পানি বৃদ্ধি, বন্যার আশঙ্কা

ঋণে জর্জরিত হয়ে শিক্ষকের আত্মহত্যা

নাহিদা আক্তারের রেকর্ড

১০

জামিন পেলেন ‘অগ্রযাত্রা প্রতিদিন’র ভারপ্রাপ্ত সম্পাদক রেজানুর ইসলাম

১১

বিদেশি শিক্ষার্থীদের ‘শর্ট-টার্ম গ্র্যাজুয়েট ভিসা’ দিচ্ছে নিউজিল্যান্ড

১২

১১ বলে হাফ সেঞ্চুরি, ক্রিকেট বিশ্বকে তাক লাগালেন সূর্যবংশী

১৩

পূর্ববর্তী সরকারের গাফিলতিতেই টিকা সংকট: ড. জিয়াউদ্দিন হায়দার

১৪

গণশুনানিতে নির্ধারণ হবে বগুড়ার সেই ৩ ইউনিয়নের নতুন নাম

১৫

যুক্তরাষ্ট্র-ইরানের বৈঠকে বসতে সুইজারল্যান্ডে পাকিস্তানের সেনাপ্রধান

১৬

নবম পে-স্কেল / শুরুতেই ১০০% বেসিক দাবি, আংশিক বাস্তবায়ন শুভঙ্করের ফাঁকি!

১৭

সরকারি কর্মসূচিতে বিতর্কিত নেতার উপস্থিতি, তদন্তে সিলেট জেলা প্রশাসন

১৮

সুইজারল্যান্ডে পৌঁছেছে ইরানের প্রতিনিধি দল 

১৯

ফের বাড়ছে তিস্তার পানি, আতঙ্কে চরাঞ্চলের মানুষ

২০
X